প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
আটক রানা মিয়া উপজেলার ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা বলে জানা গেছে।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে রানা মিয়াকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন