ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীলঙ্কা আইএমএফের কাছ থেকে ৩৪৫ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে


শ্রীলঙ্কা আইএমএফের কাছ থেকে ৩৪৫ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে যে, শ্রীলঙ্কার সঙ্গে তারা একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এর ফলে দেশটি আইএমএফের ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা কর্মসূচি থেকে প্রায় ৩৪৫ মিলিয়ন ডলার পেতে সক্ষম হবে।

তবে আইএমএফ সতর্ক করে বলেছে যে, জ্বালানির দাম বৃদ্ধি, এল নিনো আবহাওয়াজনিত প্রভাব এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে ঝুঁকি তৈরি করতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

২০২২ সালে দেশটি ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপি হওয়ার পর সংকট চরমে পৌঁছেছিল।

এরপর ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার দেশটি চার বছরের জন্য ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের আইএমএফ সহায়তা প্যাকেজ পেয়েছে।

আইএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘একের পর এক ধাক্কার পরও শ্রীলঙ্কার অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে।’

আরও পড়ুন: ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় ৭১% মার্কিন নাগরিক: জরিপ

সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালে অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হওয়ার পর টানা ১১টি প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে।

তবে আইএমএফ সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন চলবে এবং এর তীব্রতা কতটা হবে, বৈশ্বিক বাণিজ্যনীতি ও এল নিনোর প্রভাব—এসব বিষয়ে অনিশ্চয়তা শ্রীলঙ্কার অর্থনীতির জন্য ঝুঁকি হয়ে রয়েছে।

এ মাসের শুরুতে শ্রীলঙ্কা সরকার ১২৬ মিলিয়ন ডলারের ডিজেল ভর্তুকি আবার চালু করায় আইএমএফ সমালোচনা করেছে।

সংস্থাটি বলেছে, জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা উচিত। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে গেলে হবে ঐতিহাসিক ভুল : জেলেনস্কি

আইএমএফ আরও বলেছে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যদি মূল্যস্ফীতির ওপর দ্বিতীয় দফায় চাপ তৈরি হয়, তাহলে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরও কঠোর করার জন্য প্রস্তুত থাকতে হবে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সুদের হার ১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ করেছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আরও সুদের হার বাড়ানোর আহ্বান তারা এখনো প্রত্যাখ্যান করছে।

সর্বশেষ এই সমঝোতার ফলে শ্রীলঙ্কা আইএমএফের বর্তমান কর্মসূচির শেষের আগের কিস্তি পাওয়ার পথে এগোল। কর্মসূচিটির মেয়াদ আগামী মার্চে শেষ হওয়ার কথা।

আরও পড়ুন: ইয়েমেনে সংঘাতের কারণে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলভেস্টার স্ট্যালোন: ‘প্রত্যেকের জীবনেই গল্প, প্রকাশের সুযোগ মেলে না সবার’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


সিলভেস্টার স্ট্যালোন: ‘প্রত্যেকের জীবনেই গল্প, প্রকাশের সুযোগ মেলে না সবার’

হলিউডের কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন সম্প্রতি তার জীবনের সংগ্রামের গল্প কেন বিখ্যাত চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘রকি’-র মাধ্যমে পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন, তা জানিয়েছেন। চ্যাট শো ‘দ্য টুনাইট শো স্টাররিং জিমি ফ্যালন’-এ উপস্থিত হয়ে তিনি নিজের জীবনের নানা চড়াই-উতরাই এবং এই সিনেমার পেছনের ভাবনার কথা শেয়ার করেন।

অনুষ্ঠানে উপস্থাপক জিমি ফ্যালন তার ১৩ বছরের মেয়ের সঙ্গে ‘রকি’ সিনেমা দেখার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, রকির কঠোর পরিশ্রম ও সংগ্রামের গল্প আজও নতুন প্রজন্মকে একইভাবে মুগ্ধ করে। স্ট্যালোন এই মন্তব্যের জবাবে বলেন, ‘প্রত্যেকের জীবনেই একটি গল্প থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই তা প্রকাশ করার সুযোগ পান না। আমার কাছে সেই সুযোগটি এসেছিল।’

নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরো বলেন, ‘আমার জীবন অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ভাবলাম, আমার এই অভিজ্ঞতাগুলো মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। এতে হয়তো কেউ এই শিক্ষা পাবেন যে, জীবনের পথ যতই কঠিন হোক লড়াই চালিয়ে যেতে হবে এবং এই লড়াইয়ে কেউ একা নন।’

এদিকে স্ট্যালোনের এই বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ক লড়াই নিয়েই নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘আই প্লে রকি’। আন্তর্জাতিক অঙ্গনে রকি বালবোয়া চরিত্রটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রতীক হয়ে ওঠার আগে তিনি কিভাবে সামান্য অর্থ আর সীমিত সুযোগ নিয়ে একজন সংগ্রামী অভিনেতা থেকে শীর্ষ অ্যাকশন তারকায় পরিণত হয়েছিলেন, তা তুলে ধরা হবে এই চলচ্চিত্রে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে অগ্নিনির্বাপক মহড়া, জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


শাহজালালে অগ্নিনির্বাপক মহড়া, জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে, যা বিমান দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

এই মহড়া সোমবার (৫ অক্টোবর) বিমানবন্দরের নির্ধারিত এলাকায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহড়ায় একটি জরুরি পরিস্থিতি তৈরি করে উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা বাস্তবায়ন করা হয়, যেখানে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম প্রদর্শন করে। আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, আগুন নিয়ন্ত্রণে আনা এবং প্রয়োজনে যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া তুলে ধরা হয়।

এছাড়া, জরুরি মুহূর্তে বিভিন্ন সংস্থার তাৎক্ষণিক সাড়া, যোগাযোগব্যবস্থা ও পারস্পরিক সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হয়।

নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়মিত এ ধরনের মহড়া আয়োজন করা হয় বিমানবন্দরে। এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মীদের প্রস্তুতি যাচাই করা ছাড়াও উদ্ধার ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম, প্রযুক্তি এবং জরুরি যোগাযোগব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোথাও কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করার সুযোগ সৃষ্টি হয়। পরবর্তীতে এসব ঘাটতি দূর করে প্রস্তুতি আরও জোরদার করা সম্ভব হয়।

শাহজালালে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ চলাচল করে, তাই দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা অন্য কোনো বড় ধরনের জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহড়ায় বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়টিও পর্যবেক্ষণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরির অভিযোগে ১২ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরির অভিযোগে ১২ জন গ্রেফতার

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : ভিয়েতনামের আবাসিক এলাকায় রাতে হানা দিয়ে প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করে জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। সোমবার পুলিশ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

হো চি মিন সিটিতে কথিত বিড়াল চোর চক্রের বিরুদ্ধে তদন্ত চলাকালীন লোম ছাড়ানোর মেশিন, বিড়াল ধরার ফাঁদ ও ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। দেশটির অনেক রেস্তোরাঁয় প্রকাশ্যে এসব মাংসের বিজ্ঞাপন দেওয়া হয়। তবে বিক্রেতাদের পশুগুলোর উৎসের সনদ সংগ্রহ করতে হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি করা বিড়াল রেস্তোরাঁয় প্রতি কেজি অন্তত ৭০ হাজার ডং (২ দশমিক ৭০ ডলার) দরে বিক্রি হয়ে থাকে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, চুরির অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ‘বিভিন্ন ধরণের প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি ও পাচারের’ কথা স্বীকার করেছে।

রোববার তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।

চলতি বছরের শুরুতে হো চি মিন সিটির পুলিশ পৃথক দুটি বিড়াল চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন

রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকার একটি ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে অবস্থিত এসকে টাওয়ারের ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম জানান, কিচেনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%