ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন


জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংবাদ সম্মেলন ডেকেছে, যা সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ এবং নিজেদের অবস্থান তুলে ধরার উদ্দেশ্যে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের নেতাদের বক্তব্য, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে তাদের মতামত প্রদান করেছে, কিন্তু সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের ফলাফলের পর সংবিধান সংশোধনের উদ্দেশ্যে বিশেষ কমিটি গঠন করা জনগণের মতামতের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই কারণেই তারা বিশেষ কমিটির সঙ্গে নির্ধারিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ, গণভোটের রায় সম্পর্কে তাদের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন নিয়ে তাদের বক্তব্য বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। একই সঙ্গে বর্তমান প্রক্রীর বিরুদ্ধে তাদের আপত্তির বিষয়গুলোও সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে ১১ দলীয় ঐক্যের নেতাদের দ্বারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত- দাবি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত- দাবি পুলিশের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি পুলিশের। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে  সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে পুলিশ।

শনিবার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানিয়েছেন, অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শনিবার রাতে জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে।

তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামতে অপ্রতিমকে আইফোনের জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে—এমন বিষয় অনেকটাই পরিষ্কার।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেছেন, আমরা পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরব। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।

এদিকে হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। হত্যাকাণ্ডের নেপথ্যে নানা বিষয় জড়িত থাকতে পারে বলে আলোচনা চলছে। এ ঘটনায় কোটবাড়ী-সালমানপুর এলাকার মাদক সিন্ডিকেট এবং কিশোর গ্যাং জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইফোন ছিনতাই এবং অপ্রতিমের মায়ের ওপর ক্ষুব্ধ কোনো চক্র এতে জড়িত থাকতে পারে বলে আলোচনা চলছে।

এদিকে তাকে প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে। অপরদিকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই, এসআরবি। 

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তার স্বামী এবং একমাত্র সন্তান অপ্রতিমকে নিয়ে কোটবাড়ী গন্ধমতি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে একমাসের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 

স্থানীয়রা জানায়, ২০২৫ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে বসে মাদক সেবনরত অবস্থায় সালমানপুর এলাকার ৮ কিশোরকে আটক করে শিক্ষার্থীরা। পরে প্রক্টর নাহিদা বেগম তাদেরকে পুলিশে সোপর্দ করেন। সে সময় সালমানপুরের মাদক ব্যবসায়ী মিলন এবং আল আমিনের নাম উঠে আসে।

ওই ঘটনায় এলাকার কিশোর গ্যাং এবং মাদক চক্র তার ওপর ক্ষুব্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া অপ্রতিমের হাতের মূল্যবান আইফোন ছিনতাইসহ হত্যাকাণ্ডের নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অনুসন্ধানে জানা যায়, শুক্রবার প্রথমে ছবি তোলার প্রলোভন দেখিয়ে তুহিন নামের এক কিশোর গ্যাং সদস্য তাকে পাহাড়ে নিয়ে যায়। এ সময় আনাছ নামের অপর কিশোরসহ কয়েকজন সেখানে অবস্থান করছিল বলে জানা যায়। 

সূত্র জানায়, সেখানে কিশোর গ্যাং এর একটি চক্র আগে থেকেই ওঁতপেতে ছিল। তাকে শ্বাসরুদ্ধ এবং মারধর করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তার আইফোন এবং মানিব্যাগ লুটে নেওয়া হয়। পরে ঘাতকরা তার লাশ ফেলে পালিয়ে যায়।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ‘ম্যাজিক প্যারাডাইস পার্ক’-এর পেছনের একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে তুহিনকে আটক করেছে পুলিশ। 

এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুবি ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। নিহতের মা-বাবাকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। 

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের পর থেকেই অপ্রতিমকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি পুলিশও তৎপর ছিল। তার সর্বশেষ অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল পুলিশ।

নিহত অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, কী কারণে আমার একমাত্র ছেলেকে হত্যা করা হলো আমি জানি না। আমি ঘাতকদের বিচার চাই। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ নিবন্ধনে কত টাকা লাগবে, বাকি ৪ দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


হজ নিবন্ধনে কত টাকা লাগবে, বাকি ৪ দিন

২০২৭ সালের হজ নিবন্ধনের জন্য সময় শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। নিবন্ধনের শেষ দিন আগামী ২৪ সেপ্টেম্বর। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

মন্ত্রণালয় গত ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ সকলকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন কার্যক্রম ২৭ জুলাই শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর শেষ হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৮৩ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশে এবারের হজের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। ফলে এখনো অনেক হজযাত্রীর নিবন্ধন বাকি রয়েছে।

প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের বাকি কর্মদিবসের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায়, তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকরা জানিয়েছেন, অনেক হজযাত্রী এত আগে হজের টাকা জমা দিতে আগ্রহী নন। এ কারণে চূড়ান্ত নিবন্ধনের গতি বাড়ছে না। শেষ সময়ে বিপুলসংখ্যক হজযাত্রীর নিবন্ধন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে হজের ব্যয় বৃদ্ধি, মানুষের আর্থিক সক্ষমতার ওপর চাপ এবং সৌদি আরবে আবাসন ও পরিবহণসহ বিভিন্ন সেবার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের হজের কোটা পূরণ হচ্ছে না। সৌদি আরব এবারের জন্য বাংলাদেশের হজ কোটা প্রায় ৫০ হাজার কমিয়ে ৭৮ হাজার ৫০০ জন নির্ধারণ করেছে।

২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্য প্যাকেজের মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। তবে ওই প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত ছিল না। এবার খাবারের জন্য ৩৯ হাজার ৫০৮ টাকা যোগ করা হয়েছে। এছাড়া, মিনা ও আরাফাতে সৌদি সরকারের সর্বনিম্ন ডি ক্যাটাগরি প্রত্যাহার, ৭০০ রিয়াল এবং বিনিময় হারজনিত ব্যয়ও যুক্ত হয়েছে।

এ কারণে বিমান ভাড়া প্রায় ২৫ হাজার টাকা কমলেও এবারের হজের মোট ব্যয় কমেনি। বরং সর্বনিম্ন সরকারি প্যাকেজের দাম গত বছরের তুলনায় ৩৮ হাজার ৫১১ টাকা বেড়েছে। বেসরকারি ব্যবস্থাপনাতেও হজের খরচ বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুঃখ প্রকাশ করেই হত্যা মামলা থেকে মুক্তি পেলেন ইসরাইলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


দুঃখ প্রকাশ করেই হত্যা মামলা থেকে মুক্তি পেলেন ইসরাইলি সেনা

২০১৬ সালে ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে অক্ষম অবস্থায় থাকা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেন সাবেক ইসরাইলি সেনা এলোর আজারিয়া। দুঃখ প্রকাশ করায় তাকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হারজোগ এই সিদ্ধান্তের কথা জানান। তবে আজারিয়াকে ক্ষমা দেওয়ার বিরোধিতা করেছিল ইসরাইলি সামরিক বাহিনী।

২০১৬ সালে হেবরনে ইসরাইলি এক সেনাকে ছুরিকাঘাত করেছিলেন ফিলিস্তিনি আবদেল-ফাত্তাহ আল-শরিফ। পরে তাকে গুলি করে মাটিতে ফেলে দেওয়া হয়। প্রায় ১১ মিনিট পর মাটিতে পড়ে থাকা আল-শরিফকে গুলি করে হত্যা করেন আজারিয়া।

এই ঘটনায় আজারিয়াকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি এর মধ্যে ৯ মাস কারাভোগ করেন।

 

ঘটনাটি ইসরাইলি সমাজে তীব্র বিতর্ক তৈরি করেছিল। দেশটির ডানপন্থীদের একটি অংশ আজারিয়ার কর্মকাণ্ডকে সমর্থন করলেও অন্যরা বলেছিল, তিনি আইন ভঙ্গ করেছেন এবং তার আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।

আজারিয়া পরে অপরাধের রেকর্ড দ্রুত মুছে দেওয়ার আবেদন করেন। তার রেকর্ড আইন অনুযায়ী ২০৩২ সালে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার কথা ছিল। প্রেসিডেন্টের সিদ্ধান্তে এই সময়সীমা কমানো হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তবে ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা আজারিয়ার আবেদন সমর্থন করেননি। তারা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছিলেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আজারিয়ার দীর্ঘ সময় কারাদণ্ড ভোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়া, তার পরিবর্তিত ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতি এবং নতুন করে জীবন শুরু করার ইচ্ছাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যালয়ের দাবি, আজারিয়া তার আবেদনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের কাছে দেওয়া আবেদনে তিনি গুলি চালানোর ঘটনাকে ‘অপারেশনাল ভুল’ হিসেবে স্বীকার করেছিলেন এবং বলেছিলেন, এখনকার দৃষ্টিতে তিনি ওই গুলি চালাতেন না।

তবে প্রেসিডেন্টের কার্যালয় স্পষ্ট করেছে, ক্ষমার সিদ্ধান্তের অর্থ মামলার আইনি প্রক্রিয়া বা আদালতের রায়কে বাতিল করা নয়। এটি মামলার পুনর্মূল্যায়নও নয়।

২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় জবাবদিহির উদ্যোগের অংশ হিসেবে আজারিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই উদ্যোগ বাতিল করলেও আজারিয়ার ক্ষেত্রে ২০২০ সালের পৃথক একটি আইনের অধীনে দেওয়া ভিসা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পছন্দ: সরিষা শাক ও খাসির স্যুপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১১ পি.এম


চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পছন্দ: সরিষা শাক ও খাসির স্যুপ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফর সাধারণত কঠোর নিরাপত্তা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের সাথে যুক্ত থাকে। তবে রাষ্ট্রপ্রধানের ব্যস্ত সফরের পেছনে তার খাবারের পছন্দের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। দামি রাজকীয় খাবারের পরিবর্তে সাধারণ খাবারের প্রতি তার আকর্ষণ রয়েছে, যা বেশ কিছু উদাহরণের মাধ্যমে প্রমাণিত হয়। এমনকি একবার তিনি মাত্র ২১ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ টাকা) দামের খাবার খেয়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

সম্প্রতি ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে শি জিনপিং প্রায় ২৪ ঘণ্টা অবস্থান করেন। রাষ্ট্রীয় সফরের সময় তার খাবারের বিষয়টি সাধারণত আলোচনা হয় না। তবে বছরের পর বছর ধরে নথিভুক্ত হওয়া কয়েকটি মধ্যাহ্ন ও নৈশভোজ থেকে চীনা প্রেসিডেন্টের খাবারের পছন্দ সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।

মাত্র ৩০০ টাকার খাবার

শি জিনপিংয়ের খাবারের অন্যতম আলোচিত গল্পটি ২০১৩ সালের ডিসেম্বরের। সেদিন তিনি বেইজিংয়ের কিংফেং স্টিমড বান রেস্তোরাঁয় গিয়ে ছয়টি শূকরের মাংস ও পেঁয়াজপাতা দেওয়া বান, এক বাটি রান্না করা কলিজা এবং এক প্লেট সরিষা শাকের তরকারি অর্ডার করেন। পুরো খাবারের জন্য খরচ হয়েছিল ২১ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ টাকা।

সংবাদমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, শি লাইনে দাঁড়িয়ে নিজেই খাবারের দাম পরিশোধ করেন। এরপর তিনি সবার সঙ্গে একই টেবিলে বসে খাবার খান। চীনের শীর্ষ নেতাকে সাধারণ একটি রেস্তোরাঁয় এভাবে খেতে দেখা সে সময় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এসআইআর জার্নাল উল্লেখ করে, শির বেছে নেওয়া স্টিমড বানও ছিল তাৎপর্যপূর্ণ। কারণ এটি ছিল সস্তা ও সাধারণ মানুষের প্রতিদিনের খাবার, কোনো ধরনের জাঁকজমকপূর্ণ প্রেসিডেন্টের খাবার নয়।

মদ পরিবেশনেও ছিল আপত্তি

২০১২ সালে হেবেই প্রদেশের ফুপিং কাউন্টি পরিদর্শনে গিয়ে শি জিনপিংয়ের নৈশভোজেও ছিল সাধারণ খাবার। পিপলস ডেইলির তথ্য অনুযায়ী, সেদিন তার খাবারের তালিকায় বাদামি সসে রান্না করা মুরগির মাংস, শূকরের পেটের মাংস দিয়ে রসুনের কুঁড়ি ভাজি এবং রসুন দিয়ে রান্না করা গারল্যান্ড ক্রিস্যান্থেমাম শাক অন্তর্ভুক্ত ছিল।

তবে খাবারের সময় তিনি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন—কর্মীদের যেন মদ পরিবেশন না করা হয়।

ওই সফরের আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য। শি জিনপিং একটি মাত্র ১৬ বর্গমিটারের ছোট হোটেল কক্ষে অবস্থান করেছিলেন। কক্ষটির বাথরুমের টাইলসও ভাঙা ছিল। কর্মীরা উদ্বেগ প্রকাশ করলে শি বলেন, কক্ষটি পরিষ্কার এবং দেখতে ভালো। তিনি আরও জানান, তিনি চলে যাওয়ার আগেই যেন হোটেলের বিল পরিশোধ করা হয়।

পুরোনো দিনের খাবারে ফেরেন শি

শি জিনপিংয়ের খাবারের পছন্দের সাথে তার জীবনের শুরুর দিকের স্মৃতিও জড়িয়ে আছে। শানসি প্রদেশের লিয়াংজিয়াহে গ্রামে তরুণ বয়সে তিনি বসবাস ও কাজ করেছেন। ২০১৫ সালে সেই গ্রামে ফিরে গিয়ে তিনি ঘরোয়া খাবার খান। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সেই খাবারের তালিকায় ছিল আচার, ভাজা কেক, মুরগির মাংস, খাসির মাংস ও কুমড়া।

শানসির খাবার তার রাজনৈতিক অতিথিদের সঙ্গে ভোজেও স্থান পেয়েছে। ২০১৪ সালে বেইজিংয়ে তৎকালীন কুওমিনতাং চেয়ারম্যান লিয়েন চ্যানের সঙ্গে বৈঠকের সময় আয়োজিত খাবারে ছিল খাসির মাংসের পাই, খাসির মাংসের স্যুপ ও নুডলস। সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছিল।

আরেকটি উদাহরণ রয়েছে। ২০১৪ সালে চীনা নববর্ষের আগে ইনার মঙ্গোলিয়ায় সেনাসদস্যদের সঙ্গে খাবার খান শি। পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, সেদিন তার খাবারের মধ্যে ছিল টমেটো দিয়ে ভাজা ডিম।

কী ধরনের খাবার পছন্দ করেন জিনপিং?

শি জিনপিংয়ের ব্যক্তিগত খাবার এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজিত রাষ্ট্রীয় ভোজের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে। রাষ্ট্রীয় ভোজ মূলত কূটনৈতিক আয়োজন। এসব ভোজে দামি উপকরণ ও বিভিন্ন অঞ্চলের বিশেষ খাবার পরিবেশনের মাধ্যমে চীনের বৈচিত্র্যময় খাবারের সংস্কৃতি তুলে ধরা হয়।

তবে শি জিনপিংয়ের ব্যক্তিগত খাবারের যেসব তথ্য নথিভুক্ত হয়েছে, সেগুলো একসঙ্গে দেখলে ভিন্ন একটি চিত্র পাওয়া যায়। তার খাবারের তালিকায় বারবার এসেছে স্টিমড বান, নুডলস এবং শানসির ঘরোয়া রান্নার মতো সাধারণ খাবার।

অর্থাৎ, চীনের প্রেসিডেন্টের সবচেয়ে আলোচিত খাবারের স্মৃতিগুলো অনেক সময় রাজকীয় রাষ্ট্রীয় ভোজের নয়; বরং সাধারণ মানুষের পরিচিত খাবার ঘিরেই। আর এসব খাবারের সাথে জড়িয়ে আছে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটানো শানসি অঞ্চলের স্মৃতিও।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%