ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে ১৩৬ জন গ্রেফতার


ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে ১৩৬ জন গ্রেফতার

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১৩৬ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে কাফরুল থানা পুলিশ ৩৪ জন, পল্লবী থানা পুলিশ ৩২ জন, মিরপুর থানা পুলিশ ২৫ জন, দারুস সালাম থানা পুলিশ ২৫ জন, শাহ আলী থানা পুলিশ ১৪ জন এবং ভাষানটেক থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫২ এম


ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক পরিচালিত একটি উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে। এই ল্যাবটি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ই-লাইব্রেরি ব্যবহারের সুযোগ এবং বিভিন্ন আইটি ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে কবি জসীমউদদীন হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করা হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কবি জসীমউদদীন হল সংসদের ভিপি উসমান গনী, এজিএস হিজবুল্লাহ আল হিজুলসহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ল্যাবটি স্থাপনের সার্বিক বাস্তবায়নে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কবি জসীমউদদীন হল সংসদও বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে।

ল্যাবটির কার্যক্রম সম্পর্কে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কাজ থেকে শুরু করে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ট্রেনিং এবং একই সঙ্গে একটি ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি কাজে আসবে।’

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, প্রতিটি হলের একটি বড় অংশের শিক্ষার্থীর একাডেমিক কাজ করার জন্য ব্যক্তিগত ল্যাপটপ নেই। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন না।

তিনি বলেন, ‘তারা তাদের ব্যক্তিগত একাডেমিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আইটি ও ক্যারিয়ার-সম্পর্কিত বিভিন্ন দক্ষতা এখান থেকে শিখতে পারবে।’

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ ল্যাবটি শিক্ষার্থীদের জন্য নিয়মিত ব্যবহারের উপযোগী করে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা ল্যাবের সার্বিক তত্ত্বাবধান করব এবং এটিকে আরও বেশি ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের ধাক্কায় অর্ধেকে নেমেছে কর্মী রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ এম


যুদ্ধের ধাক্কায় অর্ধেকে নেমেছে কর্মী রপ্তানি

বিশ্বজুড়ে চলমান সংঘাত, ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের প্রভাব দেশের জনশক্তি রপ্তানি খাতে পড়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে গত ছয় মাসে কর্মী রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকের বেশি কমেছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য শ্রমবাজারগুলোর পরিস্থিতিও একই রকম। এর ফলে বৈদেশিক আয়ে সরাসরি প্রভাব পড়ছে। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এ অবস্থা চলতে থাকলে রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কা আসতে পারে। সংকটের সমাধানে বিকল্প শ্রমবাজার খুঁজে বের করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অভিবাসনসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে চরম মন্দার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে গাজা ও লোহিত সাগরের নিরাপত্তা সংকট আন্তর্জাতিক বিমান চলাচল, জ্বালানি তেল ও জাহাজ চলাচলের খরচ বাড়িয়ে দিয়েছে। এর ফলে যেসব দেশ নতুন নতুন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করছিল, তারা অনেক কাজ সাময়িকভাবে স্থগিত বা সংকুচিত করেছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক শ্রমবাজারে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে বিদেশে কর্মী রপ্তানি বিগত বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। ২০২৫ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭৯ হাজার ৫৭৯ জন কর্মী বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছিলেন। চলতি বছরে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৯৫৪ জনে। কর্মী রপ্তানি কমায় শীর্ষে রয়েছে বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার সৌদি আরব। একই অবস্থা কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও। আঞ্চলিক যুদ্ধের কারণে দেশগুলোর নির্মাণ খাত ও ভারী শিল্পে নতুন কাজের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

গত ছয় মাসে সৌদি আরবে গেছেন মাত্র ১ লাখ ৬৭ হাজার ৮৫ জন। ২০২৫ সালের একই সময়ে দেশটিতে পাঠানো হয়েছিল ৩ লাখ ৮৪ হাজার ৪০০ জন কর্মী। ফলে এক বছরে দেশটিতে কর্মী পাঠানো কমেছে প্রায় ৫৭ শতাংশ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও একই অবস্থা বিরাজমান। কাতারে গত বছর ৫৬ হাজার ৯৬ জন কর্মী গেলেও এ বছর তা কমে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪০৩ জনে। কুয়েতে ২৭ হাজার ৮৬ জন থেকে কমে ১৩ হাজার ৭৪৫ জনে পৌঁছেছে। তবে বিপরীত চিত্র সংযুক্ত আরব আমিরাতের বাজারে। গত বছর দেশটিতে যেখানে মাত্র ৬ হাজার ৭৮৯ জন কর্মী গিয়েছিলেন, সেখানে চলতি বছরে গেছেন ১৪ হাজার ৮৭৫ জন।

এদিকে বৈশ্বিক শ্রমবাজারে এ সংকটের পেছনে তিনটি বিষয়কে দায়ী করছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতে বিনিয়োগ কমে যাওয়ায় নতুন কর্মীর চাহিদা কমেছে। পাশাপাশি বিমান ভাড়া এবং অন-অ্যারাইভাল প্রশাসনিক খরচ বৃদ্ধি পাওয়ায় রিক্রুটিং এজেন্সির খরচ অনেক বেড়ে গেছে। ইউরোপীয় দেশগুলোতে কর্মী পাঠানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, স্থানীয় সীমান্ত নিরাপত্তাজনিত কড়াকড়ি ও অর্থনৈতিক মন্দার কারণে সেখানেও সংকট দেখা দিয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বিকল্প শ্রমবাজার খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন। তারা বলছেন, কর্মী রপ্তানির এই ধস সামাল দিতে বাংলাদেশকে এখন একক বাজারকেন্দ্রিক নির্ভরতা কাটিয়ে উঠতে হবে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিকল্প হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব ইউরোপ ও আফ্রিকার উদীয়মান বাজারগুলোতে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা জরুরি। একই সঙ্গে শুধু অদক্ষ শ্রমিকের ওপর নির্ভর না করে কারিগরি ও আইটিতে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। যাতে বৈশ্বিক যেকোনো সংকটেও শ্রমবাজার তুলনামূলকভাবে সুরক্ষিত থাকে।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, "বাংলাদেশের শ্রমবাজার মূলত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক এবং সবচেয়ে বড় নির্ভরতা সৌদি আরবের ওপর। নীতিনির্ধারণী জায়গায় শ্রমবাজারকে নিয়মতান্ত্রিকভাবে সম্প্রসারণ, ঝুঁকি কমানো বা বিকল্প বাজার তৈরির মতো কাঠামোগত উদ্যোগ যথেষ্ট দৃশ্যমান হয়নি। ফলে বড় কোনো সংকট এলে বাংলাদেশকে সরাসরি ধাক্কা খেতে হচ্ছে। বর্তমান মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে অঞ্চলটিতে থাকা শ্রমিকদের কাজের নিরাপত্তা ও বেতন নিয়মিত হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। যা দীর্ঘ মেয়াদে আমাদের রেমিট্যান্স প্রবাহকে বাধাগ্রস্ত করবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী দ্বিপক্ষীয় চুক্তি কাঠামো ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের বিকল্প নেই।"

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও অস্থিরতার পর পশ্চিম এশিয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে অবকাঠামো পুনর্নির্মাণ শুরু হলে শ্রমিকের চাহিদা বাড়তে পারে বলে মনে করে সরকার।

বৃহস্পতিবার সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, নতুন শ্রমবাজার খোঁজা এবং বাংলাদেশি কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন। এরপর গত জুলাইয়ের শেষ দিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী দেশটি সফর করেন। এর ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ আরও সহজ হবে বলে আশা করছে সরকার।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, "যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারের এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক নিয়োগকারী প্রতিষ্ঠান চাহিদাপত্র ইস্যু করেও শেষ মুহূর্তে স্থগিত করছে। এ অবস্থা চলতে থাকলে চলতি অর্থবছর শেষে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের আঘাত আসতে পারে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৯ এম


ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ ইং, শুক্রবার সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মহিউদ্দিন জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, সাধারণ সম্পাদক শামসুর রহমান, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সহ-সভাপতি যোবায়ের তানভীর, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, সদর থানা শামীম আহমদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরাইরা, প্রমুখ৷

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্র গাজার অধিবাসীদের তাড়ানোর জন্য ইসরায়েলি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।

 

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অপসারণের ইসরায়েলি দাবির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজার বাসিন্দাদের স্থায়ীভাবে স্থানান্তরের বিষয়ে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এই বিষয়টি পরিষ্কার করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর উল্লেখ করেছে, "গাজার কোনো নাগরিককে জোরপূর্বক তাড়ানো, অপসারণ বা স্থানান্তরের যেকোনো পরিকল্পনা বা প্রস্তাবের বিরুদ্ধে ওয়াশিংটন।"

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে, গাজা সংকটের একমাত্র "প্রকৃত সমাধান" হলো ফিলিস্তিনিদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া। তিনি আরও জানান, জল ও আকাশপথসহ সকল মাধ্যমে ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দেওয়ার পরিকল্পনা ইসরায়েল সরকারের আলোচনার টেবিলে রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রক্রিয়াটি বাতিল করেননি, বরং সাময়িকভাবে স্থগিত রেখেছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই চরমপন্থী বক্তব্যের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দফতর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ১২ নম্বর ধারার কথা স্মরণ করিয়ে দেয়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে: “কাউকেই গাজা ছাড়তে বাধ্য করা হবে না। যারা নিজস্ব ইচ্ছায় যেতে চান তারা যেতে পারবেন এবং পুনরায় ফিরে আসার অধিকারও রাখবেন।”

মানবাধিকার সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এই 'স্থানান্তর নীতিকে' জাতিগত নিধন (Ethnic Cleansing) হিসেবে অভিহিত করেছে। একইসঙ্গে আরব বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের বেশ কিছু মিত্র দেশও ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো চেষ্টা বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%