০৭:০৩ পি.এম
কুড়িগ্রামের উলিপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক মুদি দোকানি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের মতে, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে, যা তিনি এবং তার ছেলে মিলে পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে বাবর আলী দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দুর্ঘটনার পর অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।
নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার জানান, ‘অটোরিকশাটি তাদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেয়া হবে।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশ-চীন সম্পর্ক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন