০৪:১৪ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তি নেওয়ার জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
এই এক বছর মেয়াদি প্রোগ্রামের ক্লাস শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোর্স ফির ওপর ২০ শতাংশ বিশেষ ছাড়ও পাবেন।
ভর্তির জন্য প্রার্থীদের রসায়ন, ফলিত রসায়ন, রাসায়নিক প্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, লেদার অথবা টেক্সটাইল টেকনোলজিসহ রসায়ন সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করার যোগ্য।
আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
সরাসরি আবেদনের ক্ষেত্রে ফি ১ হাজার ৫০০ টাকা এবং অনলাইনে আবেদনের জন্য ১ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি রঙিন ছবি জমা দেওয়ার প্রয়োজন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন