প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থানকালে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে।
ছবিটি শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি কালের কণ্ঠকে জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার উপস্থিত ছিলেন না। এ কারণে ছবিটি পেতে কিছুটা সময় লেগেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন