প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানিয়েছেন, নদী দূষণের সঙ্গে যুক্ত যারা, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, “নদী দূষণ রোধে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। যেসব শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি প্লান্ট স্থাপন করা হয়নি, তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, জাতীয় নির্বাচন যেমন উৎসবমুখর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে, তেমনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।
মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩২ জন। এর মধ্যে ১নং জোনে ১৩৪২ ভোটারের বিপরীতে ৩১ জন প্রার্থী, ২নং জোনে ২৯০ ভোটারের বিপরীতে ৪ জন প্রার্থী, ৩নং জোনে ৫২ জনের বিপরীতে ২ জন এবং ৪নং জোনে ৩৪৫ ভোটারের বিপরীতে ২ জন প্রার্থী রয়েছেন। মোট ৩৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিজয়ী প্রার্থীদের ভোট সভাপতি ও সেক্রেটারি সহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন