ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ন্যাটো সম্মেলনের আগের দিন কিয়েভ অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১


ন্যাটো সম্মেলনের আগের দিন কিয়েভ অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১

তুরস্কে ন্যাটো সম্মেলনের শুরু হওয়ার আগের দিন, সোমবার ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং অনেক সংখ্যক মানুষ আহত হয়েছেন। কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকার উপর দিয়ে দ্বিতীয় বড় হামলা। একই সময়ে উভয় পক্ষই দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে।

মঙ্গলবার, তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হওয়া ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বার্তা সংস্থা এএফপি থেকে কিয়েভে পাওয়া খবরে বলা হয়েছে, চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন।

সোমবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করার সময়, কিয়েভে অবস্থানরত এএফপির এক সাংবাদিক ১০টিরও বেশি বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। প্রায় ৩০ মিনিট পর আরো কয়েক দফা বিস্ফোরণের সময় আকাশে একাধিক আলোর ঝলকানিও দেখেছেন তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভে ১০ জন এবং রাজধানীর উত্তর-পশ্চিমের বুচা জেলায় একজন নিহত হয়েছেন। রাজধানীতে অন্তত ৪৬ জন আহত হয়েছেন এবং আশপাশের এলাকায় আহত হয়েছেন আরও ১৫ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সামরিক শিল্প প্রতিষ্ঠান এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে।

আরও পড়ুন: ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় চারটি স্থানে আগুন লেগেছে। এই সবগুলো স্থান ছিল আবাসিক ভবন। তিনি বলেন, ‘এসবই এমন জায়গা, যেখানে মানুষ রাতে ঘুমিয়েছিল।’

সম্প্রতি সপ্তাহগুলোতে ক্রেমলিনের যুদ্ধ সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে রাশিয়ার ভেতরের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বাড়িয়েছে ইউক্রেন। এছাড়া, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে কিয়েভ।

রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, সেভাস্তোপলের কাছে ইউক্রেনের এক হামলায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘আমাদের বিদ্যুৎকর্মীরা বিকল্প ব্যবস্থার মাধ্যমে প্রায় সব স্থাপনায় আবার বিদ্যুৎ সংযোগ চালু করতে সক্ষম হয়েছেন। সেভাস্তোপলের অধিকাংশ আবাসিক ভবনেও বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে।’

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় সমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন, রাশিয়ার রাজধানীমুখী কয়েক দফা ইউক্রেনীয় ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর মস্কো ও রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ ২০টির বেশি অঞ্চলে ইউক্রেনের ৫১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা, আদালত স্থগিত

-কূটনীতি ও যুদ্ধ একসঙ্গে-

হোয়াইট হাউস জানাচ্ছে, ন্যাটো সম্মেলনের সময় বুধবার ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে আলোচনার জন্যই প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠকে বসবেন। এটি দীর্ঘদিন ধরেই তার অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, এরপর ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনা করতে বসবেন।

এমন পরিস্থিতিতে, যখন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা প্রায় স্থবির হয়ে গেছে, জেলেনস্কি রবিবার বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখনো দেশটির পূর্বাঞ্চলীয় কৌশলগত শহর কোস্তিয়ানতিনিভকার নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করে যাচ্ছে। শহরটি দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্প

রাশিয়া শুক্রবার শহরটি দখলের দাবি করলেও কিয়েভ সেই দাবি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। জেলেনস্কি রাতের ভাষণে বলেছেন, ‘কোস্তিয়ানতিনিভকার জন্য লড়াই এখনো চলছে। রুশ প্রেসিডেন্ট ভ øাদিমির পুতিন ইতোমধ্যেই শহরটিকে নিজের বলে দাবি করেছেন। কিন্তু এটা স্পষ্ট, সেখানে যাওয়ার সাহস তিনি কখনোই করবেন না।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শনিবার ট্রাম্পের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন পুতিন ও জেলেনস্কি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কোয়াড থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন নারী ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


স্কোয়াড থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন নারী ক্রিকেটার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইশমা তানজিম ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারীদের ইমার্জিং দলের ক্যাম্প শুরু করে। প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটার নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হলেও, দ্বিতীয় ধাপে ২১ জনের সংক্ষিপ্ত দলে ইশমা জায়গা পাননি।

ইশমার দাবি হলো, তিনি ফিট থাকা সত্ত্বেও গোড়ালির ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তিনি বলেন, আমাকে দল থেকে বাদ দেয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। যদিও গোড়ালিতে একটি ইনজুরি রয়েছে, তবে আমি ফিট আছি। তাকে বলা হয়েছিল, এই ইনজুরির কারণে পরের ক্যাম্পের জন্য আমি প্রস্তুত নই।

দল থেকে বাদ পড়ার বিষয়টি মানসিকভাবে সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তিনি বাসায় ফিরে আসেন।

নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে ইশমা বলেন, আমি ক্রিকেটকে ভালোবেসে খেলেছি। আমি কখনো ভাবিনি এখান থেকে কত টাকা আয় করব। ক্রিকেটকে আমি এতটাই ভালোবাসি যে এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমার জন্য আরও কষ্টের, জাতীয় দলে অভিষেকের যে ছবি, সেটিও আমার কাছে নেই।

জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টা করার পর রোববার (৬ জুলাই) তার জ্ঞান ফিরে আসে।

এতে উল্লেখ্য, ২৯ বছর বয়সী ইশমা তানজিম বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় ১৯ জনের মৃত্যু, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় ১৯ জনের মৃত্যু, আহত শতাধিক

শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন কারারক্ষী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাগার দাঙ্গা।

পুলিশের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রোববার রাত থেকে দুই প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের বন্দিদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। আহত বন্দি এবং কারারক্ষীদের দ্রুত নেগোম্বো জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, হাসপাতাল এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ পেয়েছে। এদিকে, আহত শতাধিক বন্দি এবং কারারক্ষী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেছেন, ‘আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।’ কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যায় এই সংঘর্ষের সূচনা হয়। নেগোম্বো কারাগারটির ধারণক্ষমতা প্রায় ১০ হাজার বন্দি, কিন্তু বর্তমানে অনেক বেশি বন্দি রয়েছেন।

পুলিশ বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ডো মোতায়েন করেছে, তবে তাদের কারাগারের ভেতরে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।

সোমবার, কারাগারের বাইরে বিপুলসংখ্যক বন্দির স্বজন উপস্থিত হন। স্থানীয়রা জানান, তারা গুলির শব্দ শুনতে পাই। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনও ব্যবহার করছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “দাঙ্গা থামানোর চেষ্টা করতে গিয়ে চারজন কারারক্ষী নিহত হয়েছেন। সোমবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”

এর আগে, ২০২০ সালের ডিসেম্বর মাসে কোভিড-১৯ মহামারির সময় শ্রীলঙ্কার আরেকটি কারাগারে দাঙ্গায় ১১ জন বন্দি নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন। ওই সময় সরকার অতিরিক্ত বন্দির চাপ কমাতে শত শত বন্দিকে মুক্তি দিয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে মোট ৪১ হাজার ২৫০ জন বন্দি ছিলেন, যা দেশটির কারাগারগুলোর ধারণক্ষমতার প্রায় চার গুণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জগদীশ সারস্বতী স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত: অভিযানে চার যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


বরিশালে জগদীশ সারস্বতী স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত: অভিযানে চার যুবক আটক

বরিশাল নগরীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জগদীশ সারস্বতী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কয়েকজন যুবক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য, ইভটিজিং এবং সঙ্গে থাকা অভিভাবকদেরও বিভিন্নভাবে বিব্রত করে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিক অভিভাবক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়ে সোমবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অভিভাবকরা তাদের শনাক্ত করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ডিবি পুলিশের মাধ্যমে আটক চারজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসর ম্যাচের আগে নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


মিসর ম্যাচের আগে নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি

 

বিশ্বকাপে অপ্রতিরোধ্য আর্জেন্টিনার জন্য কেপ ভার্ডের বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিন হয়ে গেছে। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে রাউন্ড অব ১৬-তে এসে পৌঁছেছে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।

তবে ম্যাচের সময় আলবেসিলেস্তাদের যথেষ্ট ভুগতে হয়েছে। এই ম্যাচে তাদের দুই জায়গায় দূর্বলতা দর্শন করেছেন। তাই, মিশরের বিপক্ষে ম্যাচের আগে প্রধান কোচ লিওনেল স্কালোনি বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন।

টানা দ্বিতীয় শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে আর্জেন্টিনা।

শুরুটা ছিল বেশ ভালো। কিন্তু রাউন্ড অব ৩২ এ কেপ ভার্ডের বিরুদ্ধে কিছু দূর্বলতা ফুটে উঠেছে। ফলস্বরূপ, পরের ম্যাচে মিশরকে হারিয়ে শক্তি সঞ্চয়ের উপর গুরুত্ব দিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তাই কৌশলে কিছু পরিবর্তন আনা হতে পারে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বেশিরভাগ ম্যাচেই লেফট উইং থেকে খেলা শুরু করেছেন থিয়াগো আলমাদা। কিন্তু আফ্রিকা দেশটির বিপক্ষে ম্যাচে তিনি নিজের সেরা খেলা প্রদর্শন করতে পারেননি। বরং, পরিবর্তিত হিসেবে মাঠে নেমে মন জয় করে নিয়েছিলেন নিকো গঞ্জালেস। মনে করা হচ্ছে, মিশরের ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।

অন্যদিকে, আর্জেন্টিনার লেফট উইং-ব্যাক পজিশনে আসছে পরিবর্তন।

জানা যায়, পরবর্তী ম্যাচে এই পজিশনে নিকোলাস তাগলিয়াফিকোকে খেলানো হতে পারে। একই সঙ্গে, মধ্যমাঠের ভরসা রড্রিগো দে পল প্রতিকূল অবস্থায় আছেন এবং বল পায়ে কার্যকরী কাজ করতে পারছেন না। তাই, আগামী ম্যাচে তাঁকে বসিয়ে মাঠে নামানো হতে পারে লিয়ান্দ্রো পারাদেসকে।

উল্লেখ করার মতো বিষয় হলো, মাত্র ৫ লক্ষ জনসংখ্যার একটি ছোট্ট দেশের বিরুদ্ধে আর্জেন্টিনার রক্ষণের আচরণ যথেষ্ট আশঙ্কার মধ্যে ফেলেছে প্রধান কোচ স্কালোনিকে। এদিন, যেভাবে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলটি অতিরিক্ত সময়ের মধ্যে যেতে বাধ্য হয়েছিল কেপ বাহিনীর বিরুদ্ধে, তা বিশ্বকাপে পরবর্তী পর্যায়ের শক্তিশালী দলের সামনে আর্জেন্টিনাকে বড় সমস্যায় ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%