ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে


সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

প্রতিদিনের কেনাকাটার উদ্দেশ্যে আমাদের কোথাও না কোথাও বের হতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই অঞ্চলের সাপ্তাহিক বন্ধের দিনটি জানা প্রয়োজন। এতে বিড়ম্বনায় পড়তে হয় না।

সুতরাং, সোমবার (১৩ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে, সেটি দেখে নিন।

এই এলাকাগুলো হলো: আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

মার্কেটগুলো হলো: রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ এম


টিভিতে আজকের খেলার সময়সূচি

লর্ডসে ভারত-ইংল্যান্ড মহিলা টেস্ট ম্যাচ চলছে। এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড।

ক্রিকেটের খেলা নিয়ে আলোচনা করলে,

নারী টেস্টের ৪র্থ দিন,

ইংল্যান্ড ও ভারত এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচটি বিকেল ৪টায় সনি স্পোর্টস ১ চ্যানেলে সম্প্রচারিত হবে।

যেমনই দেখা যাচ্ছে, ২য় ওয়ানডেটিতে,

ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের একটি ম্যাচ রয়েছে,

যা রাত ১২টা ৩০ মিনিটে ফ্যানকোডে সম্প্রচারিত হবে।

ফুটবলের দিক থেকে,

বিশ্বকাপ ফুটবলের পুনঃপ্রচারের প্রথম ম্যাচ,

আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে,

এটি সকাল ১০টায় টি স্পোর্টসে সম্প্রচার হবে।

এছাড়া, পর্তুগাল ও স্পেনের ম্যাচটি হবে বেলা ১টায়,

এবং তারপর রাত ১২টায় এটি আবারও সম্প্রচারিত হবে টি স্পোর্টসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা দেশের প্রধান সম্পদ: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ এম


গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা দেশের প্রধান সম্পদ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি। এটি উন্নয়নের ভিত্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। তিনি বলেন, অপরিকল্পিত ও অদক্ষ জনসংখ্যা একটি দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি আরও বলেন, একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারের ওপর নির্ভর করে না; বরং জনগণের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার ওপর নির্ভর করে।

তিনি বলেন, অদক্ষ ও বেকার জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, শ্রমবাজার, পরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং জনসেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা নতুন নতুন চ্যালেঞ্জের জন্ম দেয়। মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। সীমিত ভূমি, প্রাকৃতিক সম্পদ ও অবকাঠামোর তুলনায় আমাদের জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। বিভিন্ন কারণে যেমন দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত ঝুঁকি, সীমিত বিনিয়োগ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই বাস্তবতায় জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্যখাতের বিষয় নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের একটি অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরো বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ এবং এই বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় সম্ভাবনা। অর্থনীতির ভাষায় যা জনমিতিক লভ্যাংশ। অনেক দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং চীনের মতো এই সুযোগের যথাযথ ব্যবহার করে স্বল্পসময়ে অর্থনৈতিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের মনে রাখতে হবে, এই সুযোগ সীমিত সময়ের জন্য। তাই আজকের তরুণদের আগামী দিনে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।

রাষ্ট্রপতি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বিশ্ব অর্থনীতি ও শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে হবে।

এর আগে রাষ্ট্রপতি স্বাস্থ্য খাতের তৃণমূল পর্যায়ে অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিন্নাত রেহানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের পথে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ এম


বরিশালের পথে প্রধানমন্ত্রী

বরিশাল সফরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানী গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হয় তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সব স্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের কেন্দ্রবিন্দুতে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে অবহেলিত দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্প দ্রুততার সঙ্গে কাজ শুরু করবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলেও আশা করা হচ্ছে।

দলীয় সূত্র জানাচ্ছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা, মহানগরসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় এবং তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে এসেছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্ডারোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং উক্ত জনসভায় বক্তব্যও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ এম


ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। এই ঘোষণার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। এর আগে, আইআরজিসি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটির লক্ষ্য হলো, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেয়ার সক্ষমতা দুর্বল করা।

যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘোষণার পর ইরানের কেশম দ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। তবে সবশেষ মার্কিন হামলায় হতাহতের এখনও কোনো খবর পাওয়া যায়নি। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাতেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই।

মার্কিন সামরিক বাহিনী ইরানে অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে অন্তত দুজন নিহত হওয়ার একদিন পর নতুন আবার হামলা চালানো হলো। গতকালের হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানে পাল্টা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভলিউল্লাহ হায়াতি জানিয়েছেন, আজ (সোমবার) ভোরে একটি ক্ষেপণাস্ত্র ওই স্থাপনায় আঘাত হানে। এতে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী নিহত হন।

তিনি আরও জানিয়েছেন, আহত চারজনের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে জরুরি ও চিকিৎসা দল কাজ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি ‘খুলে গেছে’। তবে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ‘স্থিতিশীলতা ও শান্তি ফিরে না আসা পর্যন্ত’ হরমুজ প্রণালিতে কোনো ধরনের যাতায়াতের অনুমতি নেই।

রোববার উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হরমুজ প্রণালি আবারও বন্ধ করা হয়েছে। তাদের দাবি, মার্কিন বাহিনীর সাম্প্রতিক ‘অবৈধ তৎপরতার’ কারণে এই নৌপথে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%