ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা


ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। এই ঘোষণার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। এর আগে, আইআরজিসি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটির লক্ষ্য হলো, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেয়ার সক্ষমতা দুর্বল করা।

যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘোষণার পর ইরানের কেশম দ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। তবে সবশেষ মার্কিন হামলায় হতাহতের এখনও কোনো খবর পাওয়া যায়নি। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাতেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই।

আরও পড়ুন: মাওয়া প্রান্তে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার

মার্কিন সামরিক বাহিনী ইরানে অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে অন্তত দুজন নিহত হওয়ার একদিন পর নতুন আবার হামলা চালানো হলো। গতকালের হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানে পাল্টা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভলিউল্লাহ হায়াতি জানিয়েছেন, আজ (সোমবার) ভোরে একটি ক্ষেপণাস্ত্র ওই স্থাপনায় আঘাত হানে। এতে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী নিহত হন।

তিনি আরও জানিয়েছেন, আহত চারজনের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে জরুরি ও চিকিৎসা দল কাজ করছে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি ‘খুলে গেছে’। তবে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ‘স্থিতিশীলতা ও শান্তি ফিরে না আসা পর্যন্ত’ হরমুজ প্রণালিতে কোনো ধরনের যাতায়াতের অনুমতি নেই।

রোববার উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হরমুজ প্রণালি আবারও বন্ধ করা হয়েছে। তাদের দাবি, মার্কিন বাহিনীর সাম্প্রতিক ‘অবৈধ তৎপরতার’ কারণে এই নৌপথে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বস্ত্র খাতে নগদ সহায়তা বৃদ্ধি করল কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ এম


বস্ত্র খাতে নগদ সহায়তা বৃদ্ধি করল কেন্দ্রীয় ব্যাংক

রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতের জন্য বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। বিদ্যমান ১ দশমিক ৫০ শতাংশের পরিবর্তে এ খাতে ৫ শতাংশ নগদ সহায়তা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ সুবিধা কার্যকর হওয়ার কথা রয়েছে।

রোববার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি)-১ থেকে জারি করা এক নির্দেশনার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

এতে উল্লিখিত হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিকল্প হিসেবে প্রদান করা নগদ সহায়তা ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

তবে, এই সুবিধা গ্রহণ করতে হলে রফতানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ অথবা অন্যান্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য রফতানিকারকদের নগদ সহায়তা গ্রহণের পূর্বে দেশীয় উৎস থেকে কাঁচামাল, বিশেষ করে সুতা ও কাপড় সংগ্রহের যথাযথ প্রমাণপত্র দাখিল করতে হবে।

এছাড়া, সুতা ও কাপড় সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বে জারি করা এফই সার্কুলার নম্বর-০৭ (৩ জুন ২০০৩), এফই সার্কুলার নম্বর-০৯ (৫ মার্চ ২০০১) এবং এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ সময়ের মধ্যে জাহাজীকৃত (শিপড) রফতানি পণ্যের ক্ষেত্রে এই বর্ধিত নগদ সহায়তা প্রযোজ্য হবে। বিষয়টি সংশ্লিষ্ট সব গ্রাহক ও রফতানিকারককে অবহিত করার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ এম


যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে সম্প্রতি ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টা শুল্কের লড়াইয়ের বড় প্রভাব পড়েছে মার্কিন বাজারে।

বাড়তি শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি এখন ব্যাপকভাবে কমে গেছে। চীনের এই বিশাল পতনের সুযোগে পোশাক সরবরাহে দ্বিতীয় মানে স্থানটি বাংলাদেশ নিজের দখলে নিয়েছে।

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার মাঝেও এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অন্যতম বড় অর্জন বলে উল্লেখ করা হচ্ছে। ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সার)-এর সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে।

যদিও চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে ২০২৬) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের চেয়ে ৮ দশমিক ৮ শতাংশ কমেছে, তবে চীনের প্রেক্ষাপটে এই পতনের হার প্রায় ৪৩ শতাংশ। এর ফলসবরূপ বাংলাদেশের পক্ষে খুব সহজেই চীনকে টপকে দ্বিতীয় স্থানটি ধরে রাখা সম্ভব হয়েছে।

পোশাক খাতের উদ্যোক্তারা মন্তব্য করেছেন, ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং শুল্কের প্রভাবে মার্কিন ক্রেতারা এখন ব্যাপকভাবে চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা নতুন উৎস খোঁজার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। চীনের এই বাজার হারানোর সরাসরি সুফল পাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

ওটেক্সার অফিসিয়াল তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

সেই হিসাবে বছরে ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮ দশমিক ০৮ শতাংশ। রপ্তানি হওয়া পোশাকের পরিমাণের দিক থেকেও বাংলাদেশের রপ্তানি গত বছরের তুলনায় ৬ দশমিক ২১ শতাংশ কমেছে। তবে মে মাসের একক পারফরম্যান্স বাংলাদেশের জন্য বেশ আশাব্যাঞ্জক ছিল। একক মাস হিসেবে ২০২৬ সালের মে মাসে বাংলাদেশ ৫৮২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এটি ২০২৫ সালের মে মাসের ৫৪৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার তুলনায় ৬ দশমিক ০৪ শতাংশ বেশি।

ওটেক্সারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মার্কিন বাজারে চীনের পোশাক রপ্তানি বিপুল পরিমাণে কমেছে। এই পাঁচ মাসে চীনের রপ্তানি আয় ৪২ দশমিক ৭৫ শতাংশ বা প্রায় ৪৩ শতাংশ কমে এসে মাত্র ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত বছরের একই সময়ে চীনের এই আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। পোশাকের পরিমাণের দিক থেকেও চীন ২৯ দশমিক ৬৭ শতাংশ বড় পতনের মুখোমুখি হয়েছে। একই সঙ্গে মার্কিন বাজারে চীনা পোশাকের প্রতি ইউনিটের দাম কমেছে ১৮ দশমিক ৫৯ শতাংশ। চীনের এই ঐতিহাসিক ধসের কারণেই মূলত বাংলাদেশ ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারের বিপরীতে ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানটি নিজের দখলে রাখতে পেরেছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক বৈশ্বিক পোশাক আমদানি ৯ দশমিক ২৫ শতাংশ কমে ২৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ মন্দা বাজারের মধ্যেও ভিয়েতনাম ও কম্বোডিয়া তাদের অবস্থান বেশ শক্তিশালী করেছে। ভিয়েতনাম ৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ স্থান ধরে রেখেছে। তাদের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে কম্বোডিয়া ১৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এ ছাড়া ইন্দোনেশিয়ার রপ্তানি ৫ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।

বিপিএএমইএ-এর পরিচালক এবং কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফাহাদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘বাংলাদেশের রপ্তানি প্রায় ৮ শতাংশ কমেছে, চীনের রপ্তানি কমেছে প্রায় ৪৩ শতাংশ। এ বাস্তবতা আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন সময় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য, উদ্ভাবন এবং দ্রুত সেবা নিশ্চিত করে বৈশ্বিক ক্রেতাদের আরও বেশি আস্থা অর্জনের।’

তিনি আরও বলেন, ‘এ সাফল্যের পেছনে গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপিএএমইএ-এর সদস্য প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য সরবরাহের মাধ্যমে দেশের রপ্তানি সক্ষমতাকে আরও শক্তিশালী করছে। সরকার, উদ্যোক্তা ও শিল্প খাত একসঙ্গে কাজ করলে আমরা শুধু দ্বিতীয় অবস্থান ধরে রাখব না, বরং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশীদারি আরও বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ এম


কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

বাংলাদেশে ভয়াবহ বন্যা এবং পাহাড়ধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। তিনি একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, "মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবলায় আমি মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীরতম সমবেদনা ও শোক প্রকাশ করছি।"

পোস্টে তিনি আরও যোগ করেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।"

উল্লেখ্য, রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন পার করছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ৭টি জেলা যথাক্রমে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা জলাবদ্ধতার কবলে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিলটনকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের নতুন ইতিহাস গড়লেন পিকফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ এম


শিলটনকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের নতুন ইতিহাস গড়লেন পিকফোর্ড

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের নতুন মানদণ্ড স্থাপন করলেন জর্ডান পিকফোর্ড।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নেমে কিংবদন্তি পিটার শিলটনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে শুভসূচনা করে, তিনি এখন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।

নরওয়ের বিপক্ষে ম্যাচটি হলো পিকফোর্ডের বিশ্বকাপে ১৮তম উপস্থিতি। এতদিন ১৭ ম্যাচ নিয়ে শীর্ষে ছিলেন শিলটন। একই ম্যাচে শুরুর একাদশে জায়গা করে সংবর্ধিত হন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও, যিনি শিলটনের কাছে ১৭ ম্যাচের রেকর্ডে ভাগ বসান।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তার বিশ্বকাপ অভিষেক হয়েছিল, এবং সেই আসরেই সুইডেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে প্রথম ক্লিন শিটের দেখা পান। এরপর থেকে, প্রতিটি বড় টুর্নামেন্টেই ইংল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

এ পর্যন্ত বিশ্বকাপে ১৮ ম্যাচ খেলে, তিনি ৬টি ক্লিন শিট রেখেছেন। ইংল্যান্ডের গোলরক্ষকদের মধ্যে, তার চেয়ে বেশি ক্লিন শিট রয়েছে কেবল পিটার শিলটনের, যার নামের পাশে আছে ১০টি। কিংবদন্তি গর্ডন ব্যাংকসও বিশ্বকাপে ৬টি ক্লিন শিট রেখেছিলেন।

সেভের তালিকাতেও দ্রুত এগিয়ে যাচ্ছেন এভারটনের এই গোলরক্ষক। বিশ্বকাপে এখন পর্যন্ত, তার সেভ সংখ্যা ৩২। ইংল্যান্ডের হয়ে তার ওপরে রয়েছেন শুধু গর্ডন ব্যাংকস (৩৩) ও পিটার শিলটন (৫৪)। চলতি বিশ্বকাপেই ব্যাংকসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%