প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে ভয়াবহ বন্যা এবং পাহাড়ধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। তিনি একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, "মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবলায় আমি মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীরতম সমবেদনা ও শোক প্রকাশ করছি।"
পোস্টে তিনি আরও যোগ করেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।"
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন পার করছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।
প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ৭টি জেলা যথাক্রমে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা জলাবদ্ধতার কবলে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন