প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। এই ঘোষণার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। এর আগে, আইআরজিসি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটির লক্ষ্য হলো, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেয়ার সক্ষমতা দুর্বল করা।
যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘোষণার পর ইরানের কেশম দ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। তবে সবশেষ মার্কিন হামলায় হতাহতের এখনও কোনো খবর পাওয়া যায়নি। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাতেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই।
মার্কিন সামরিক বাহিনী ইরানে অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে অন্তত দুজন নিহত হওয়ার একদিন পর নতুন আবার হামলা চালানো হলো। গতকালের হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানে পাল্টা হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভলিউল্লাহ হায়াতি জানিয়েছেন, আজ (সোমবার) ভোরে একটি ক্ষেপণাস্ত্র ওই স্থাপনায় আঘাত হানে। এতে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী নিহত হন।
তিনি আরও জানিয়েছেন, আহত চারজনের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে জরুরি ও চিকিৎসা দল কাজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি ‘খুলে গেছে’। তবে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ‘স্থিতিশীলতা ও শান্তি ফিরে না আসা পর্যন্ত’ হরমুজ প্রণালিতে কোনো ধরনের যাতায়াতের অনুমতি নেই।
রোববার উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হরমুজ প্রণালি আবারও বন্ধ করা হয়েছে। তাদের দাবি, মার্কিন বাহিনীর সাম্প্রতিক ‘অবৈধ তৎপরতার’ কারণে এই নৌপথে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন