ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যে তিন দিনের জরুরি রসদ রাখার পরামর্শ


যুক্তরাজ্যে তিন দিনের জরুরি রসদ রাখার পরামর্শ

জলবায়ুজনিত দুর্যোগ, সাইবার হামলা এবং অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য যুক্তরাজ্য সরকার প্রতিটি পরিবারকে ঘরে অন্তত তিন দিনের প্রয়োজনীয় রসদ মজুত রাখার পরামর্শ দিয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সরকারের নতুন প্রচারণা ‘বি রেডি’ (Be Ready) এর অংশ হিসেবে বোতলজাত পানি এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য খাবার ঘরে রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। জরুরি পরিস্থিতির সময় বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটলে এসব রসদ কার্যকর হবে।

সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি প্রকাশ্যে আসার পর বিশ্বব্যাপী সংশ্লিষ্ট সিস্টেমগুলো সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনায় কিছু অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং হ্যাকিংয়ের লক্ষ্যে লাখ লাখ প্রচেষ্টার খবর পাওয়া যায়।

আরও পড়ুন: সৌদির বিরুদ্ধে এপস্টেইন নথি অস্ত্র হিসেবে ব্যবহার করছে হুথিরা

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দাবানল মোকাবিলার প্রস্তুতি নিয়ে একটি বৈঠকে বলেন, অতীতে জরুরি পরিস্থিতিতে যুক্তরাজ্যকে অনেক সময় পিছিয়ে থেকে সাড়া দিতে হয়েছে। তিনি বলেন, "এখন থেকে সংকটের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।" বৈঠকে দাবানল মোকাবিলায় সামরিক উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনাও ঘোষণা করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের ফলে প্রচলিত সাইবার নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করা সহজ হচ্ছে। তিনি বলেন, "এ কারণে এ ধরনের সাইবার ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে।" তিনি বৈরী রাষ্ট্র, সংঘবদ্ধ অপরাধচক্র এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কথাও উল্লেখ করেন।

বিবিসির ‘কোয়েশ্চন টাইম’ অনুষ্ঠানে স্ট্রিটিং বলেন, "তাঁর জীবনের বেশির ভাগ সময়ের তুলনায় বর্তমানে যুক্তরাজ্য বেশি মাত্রার হুমকির মুখে রয়েছে।"

যুক্তরাজ্যের এই পরামর্শ ইউরোপীয় কমিশনের আগের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত বছর কমিশনও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের খাবার, পানি, নগদ অর্থ এবং পাওয়ার ব্যাংকসহ অন্তত ৭২ ঘণ্টার জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছিল। তথ্যসূত্র: রয়টার্স

আরও পড়ুন: কিমের নির্দেশ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিরিন আক্তার ১৮তম বারের মতো দ্রুততম মানবী খেতাব অর্জন করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


শিরিন আক্তার ১৮তম বারের মতো দ্রুততম মানবী খেতাব অর্জন করেছেন

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬-এ মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ১৮তম বারের জন্য দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। দ্বিতীয় স্থানে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন, যার সময় ছিল ১২.২৩ সেকেন্ড। তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান, যিনি ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় সম্পন্ন করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হয় শুক্রবার বিকেলে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে টানা ১৭তম বারের জন্য দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন শিরিন আক্তার। এবার তিনি নিজের সেই কীর্তিকে ছাড়িয়ে ১৮তম বারের জন্য দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা

গাজীপুরে আবারও একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এবার আগুনের সূত্রপাত হয়েছে নগরীর কাশিমপুরে অবস্থিত একটি পোশাক কারখানার কার্টনের গোডাউনে। ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে, তবে সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহতা বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ৫টি ইউনিটের প্রচেষ্টার পরও আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়, ফলে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় আরও চারটি ইউনিট।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকার কারণে আগুনের ভয়াবহতা বেড়ে চলেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এ ঘটনার মাত্র তিনদিন আগে, ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেক অধ্যক্ষের আহ্বান: ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় সহায়তা করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


রামেক অধ্যক্ষের আহ্বান: ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় সহায়তা করুন

রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ডা. নূর ফাতেমা ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ প্রশাসন।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডা. নূর ফাতেমা তার চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করবেন।

সহায়তা প্রদান করার জন্য বিজ্ঞপ্তিতে একটি ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ নম্বর উল্লেখ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই মাধ্যমগুলির যেকোনো একটির মাধ্যমে চিকিৎসা সহায়তা পাঠাতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে। নদীতে পলি জমে যাওয়ার ফলে দৌলতদিয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর ফেরিঘাট এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। বর্তমানে যানবাহন পারাপার হচ্ছে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে। তবে ৫ নম্বর ঘাটে রোরো (বড়) ফেরি ভেড়ানো সম্ভব হচ্ছে না। এর ফলে এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, দৌলতদিয়া প্রান্তে নৌরুট সচল রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দুটি ড্রেজার দিয়ে নদী খননের কাজ চলছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র স্রোত ও নিয়মিত পলি জমার কারণে খনন কাজের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বিআইডব্লিউটিএর ড্রেজার বিভাগের সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর পর্যন্ত হাইড্রোগ্রাফিক চার্ট অনুযায়ী, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ড্রেজিংয়ের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫ লাখ ১১ হাজার ঘনমিটার নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে দৌলতদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ঘাট এলাকায় পলি জমার কারণে এ লক্ষ্যমাত্রা বেড়ে ৮ লাখ ঘনমিটার বা তারও বেশি হতে পারে। এখন পর্যন্ত প্রায় ৭৬ হাজার ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম চলছে। তিনি জানান, প্রাথমিকভাবে ২৮ অক্টোবরের মধ্যে ৭ নম্বর ফেরিঘাট চালুর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছিল। কিন্তু তীব্র স্রোত এবং প্রতিদিন নতুন করে পলি জমার কারণে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। নতুন করে হাইড্রোগ্রাফিক সার্ভে করে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। তবে নাব্যতা সংকটের কারণে গুরুত্বপূর্ণ ৭ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ৭ নম্বর ঘাটটি সচল করতে বিআইডব্লিউটিএ গত ৬ অক্টোবর থেকে ড্রেজিং শুরু করেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সংশ্লিষ্টরা বলছেন, নাব্যতা সংকটের কারণে ফেরিঘাটের সংখ্যা কমে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত ড্রেজিং সম্পন্ন হলে বন্ধ ঘাটগুলো চালু করা সম্ভব হবে, যা যানবাহন পারাপারের চাপ কমানোর পাশাপাশি যাত্রী ও চালকদের দুর্ভোগও কমাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%