১১:৩৪ এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ সুবিধা পেয়ে যায়। কিন্তু আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তারা এই ক্ষেত্রে কোনো সুবিধা নিতে পারবে না। এ অপরাধে কোনো ছাড় দেয়া হবে না।
বুধবার (০৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা তিনি বলেছেন।
৪৯২টি উপজেলায় ৫০ শয্যা থেকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে আজ থেকে-এ কথা জানিয়ে তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ৫টি করে শিশু হাসপাতাল করা হবে। প্রতিটি হাসপাতালে ১টি করে আইসিইউ থাকবে। ১১শ কোটি টাকা ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল ভবন তৈরি করা হবে।
আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চায়না-বাংলাদেশ যৌথভাবে নারীদের জন্য এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল তৈরি করবে। সরকারি কাজ হচ্ছে দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্য সহজ করার।
তিনি বলেন, দেশের ৬-১০টি উপজেলায় পাইলটিংভাবে ছেলে বা মেয়ে সকলের জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসার সেবার ব্যবস্থা করা হবে। যদি কার্যক্রম স্বাভাবিক বা ঠিক থাকে তবে পরবর্তী সময়ে সারা দেশে করা হবে।
ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে সাথে সাথে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে-এ কথাও তিনি জানিয়েছেন। হাম এবং ডেঙ্গুর প্রতিরোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে ১০ শতাংশ বেড বরাদ্দ থাকবে। এছাড়া প্রতিবেদনের উপর ১০০ টাকার মধ্যে ৮০ টাকা ছাড় দেয়ার অনুমতিও প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে একটি সুযোগ নেয়ার চেষ্টা হতে পারে। কিন্তু এটি অত্যন্ত সেনসেটিভ ইস্যু। বিচারকরা জানেন তাই আবেগতাড়িত হয়ে রায় দিবেন না। বাস্তবতা হলো ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো বেনিফিট পাবেন না এবং এ অপরাধে তাদের কোনো ছাড় হবে না।
আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান
২৭ মে ঈদুল আজহার ঠিক আগের দিন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে আদ-দ্বীন হাসপাতালে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজ প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন