০৫:১০ পি.এম
বান্দরবানে কুকুরের কামড়ে একদিনে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে শহরের বালাঘাটা লেমুঝিরি ও উজানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা এবং আহত ব্যক্তিরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বালাঘাটা উজানীপাড়া ও সদর উপজেলার লেমুঝিরি এলাকায় একটি পাগলা কুকুর রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদের কামড় দেয়। এ সময় কুকুরটিকে ধাওয়া করার চেষ্টা করলে, কুকুরটি একের পর এক পথচারীদের কামড়াতে থাকে। এইভাবে বিভিন্ন পাড়ায় ১৭ জনকে কামড় দিয়ে আহত করে কুকুরটি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের এন্টি র্যাভিস ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আরও পড়ুন: শাহজাদপুরে আন্তঃস্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইউনিক মডেল স্কুল বিজয়ী
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল আনোয়ার এ বিষয়ে বলেন, ‘কুকুরের কামড়ে এ পর্যন্ত ১৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কেউ আহত হলে তারা হাসপাতালে ভ্যাকসিন নিতে পারবেন।’
এছাড়া, উল্লেখযোগ্য যে, গত তিন মাসে সদর হাসপাতালে কুকুরের কামড়ে আহত ২৯৫ জনকে এন্টি র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন