০২:২৭ পি.এম
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্ত করার আয়োজন ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়, যা গাংনী শহর প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
আলোচনা সভার শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন