ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়িক অফিসে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


কেরানীগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়িক অফিসে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে একটি ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি দখলের উদ্দেশ্যে পুরনো সাইনবোর্ড খুলে নতুন সাইনবোর্ড লাগানোর অভিযোগও পাওয়া গেছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সজিব বেপারির অভিযোগ, ৪০ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় হানিফ মেম্বারের সহযোগিতায় বালুরচর গ্রামের সেলিম ওরফে ড্রেজার সেলিম, ওয়াসপুরের ফরহাদসহ প্রায় অর্ধশত লোক দুপুর ১২টার দিকে তার ব্যবসায়িক অফিসে হামলা চালায়। এসময় অফিসের সোফা, এসি, চেয়ার, টেবিল, ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

পরে অফিসের পুরনো সাইনবোর্ড খুলে সেখানে নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, জায়গাটি দখলের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একজন মোহাম্মদ জিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে একদল লোক অফিসে ঢুকে ভাঙচুর করে মালামাল নিয়ে যায়। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অফিসের এসি, সোফা, চেয়ার টেবিলসহ সম্পন্ন মালামাল সরিয়ে নেওয়া হয়। এসময় এলাকাবাসী এগিয়ে আসতে চাইলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বাধা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামালগুলো ট্রাকে করে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে সাইনবোর্ডে থাকা নম্বরে ফোন করে অভিযুক্ত ফরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত সেলিম সাইনবোর্ড লাগানোর বিষয়টি স্বীকার করে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেলিম বলেন, তারা স্থানীয় হানিফ মেম্বারের কাছ থেকে ক্রয়সূত্রে জায়গাটির মালিক হয়েছেন। জায়গা দখল নিতে তারা সেখানে গিয়েছিলেন। তবে কোনো ভাঙচুর চালানো হয়নি, শুধু সাইনবোর্ড লাগিয়ে তারা চলে এসেছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগীরা থানায় এলে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা হবে।

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা মহিনুল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা মহিনুল ইসলাম গ্রেপ্তার

রাজশাহীর বাঘা এলাকায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় মহিনুল ইসলাম মহিন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মহিনুল ইসলাম মহিন বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাউসা হারুন অর-রশিদ-শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) হিসেবে কর্মরত এবং বাউসা হেদাতীপাড়া গ্রামের মন্টু সরকারের পুত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা বাউসায় মিছিল করার সময় স্থানীয় বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিসুর রহমানের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার তদন্তে মহিনুল ইসলাম মহিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, বেআইনিভাবে মিছিল এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করা হয়েছে।" তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার: মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে উদ্যোগ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, "মাদকাসক্ত, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।" তিনি শিক্ষার্থীদের এসব অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

পুলিশ সুপার আরও বলেন, "প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।" তিনি অনলাইন জগতে সতর্ক থাকার এবং যেকোনো অপরাধ বা হয়রানির ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে বলেও উল্লেখ করেন। সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই পারে একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির শেষ অধিনায়কত্বের আর্মব্যান্ড বিশেষভাবে সংরক্ষিত হচ্ছে মনুমেন্তালে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


মেসির শেষ অধিনায়কত্বের আর্মব্যান্ড বিশেষভাবে সংরক্ষিত হচ্ছে মনুমেন্তালে

আর মাত্র একটি ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে। এরপরই তিনি আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবেন। আগামী মঙ্গলবার আফ্রিকার দেশ বেনিনের বিরুদ্ধে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি দলের নেতৃত্ব দেবেন। ম্যাচে ব্যবহৃত অধিনায়কের আর্মব্যান্ডটি বিশেষ মর্যাদায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্য নাইজেরিয়ান ভয়েসের প্রতিবেদনের ভিত্তিতে জানা যাচ্ছে, মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির পর মেসির পরিহিত আর্মব্যান্ডটি দেশের একটি সুরক্ষিত জাদুঘরে রাখা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে আর কোনো খেলোয়াড় এই আর্মব্যান্ড পরিধান করতে পারবেন না। ফলে মাঠের একটি সাধারণ ক্রীড়া সামগ্রী আর্জেন্টিনার জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মৃতিচিহ্নে পরিণত হবে।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত আর্মব্যান্ডও অবসরের পর সংরক্ষণ করা হয়েছিল। তবে মেসির ক্ষেত্রে বিষয়টি আরও বিশেষ। কারণ তাঁর আর্মব্যান্ড জাতীয় পর্যায়ে স্থায়ী স্মারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আর্জেন্টিনার অনেক সমর্থকের কাছে মেসির অধিনায়কত্ব মাঠের ভূমিকার চেয়ে অনেক বেশি কিছু বোঝায়। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্তে এই আর্মব্যান্ডটি উপস্থিত ছিল, যার মধ্যে রয়েছে বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত গৌরবময় প্রত্যাবর্তন।

লিওনেল মেসির আর্জেন্টিনা দলের হয়ে শুরুটা মোটেও সহজ ছিল না। দিনের পর দিন তাকে নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, ফাইনালে ওঠার পরও ম্যাচ হেরে যাওয়ার মতো বড় কষ্ট এবং দেশের মানুষের তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে। কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি।

অবশেষে তাঁর অসাধারণ নেতৃত্ব ও পারফরম্যান্সের মাধ্যমে তিনি আর্জেন্টিনাকে বড় বড় আন্তর্জাতিক ট্রফি (কোপা আমেরিকা ও বিশ্বকাপ) এনে দেন। দেশের জন্য তাঁর এই অবদান, লড়াই ও জেদ তাঁকে আজ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও ভালোবাসার মানুষে পরিণত করেছে।

অতএব, এই আর্মব্যান্ডটি সংরক্ষণ করার অর্থ হলো এমন একজন মহান খেলোয়াড়কে সম্মান জানানো, যাঁর অবদান শুধুমাত্র গোল করা, গোল করানো বা ট্রফি জেতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আসলে মেসির অসাধারণ নেতৃত্ব এবং আর্জেন্টিনার জার্সির প্রতি তাঁর গভীর ভালোবাসার একটি জীবন্ত স্মৃতিচিহ্ন হয়ে আজীবন টিকে থাকবে।

ভক্তদের কাছে এই আর্মব্যান্ডটি স্থায়ীভাবে সুরক্ষিত থাকা একটি বড় ব্যাপার ও গর্বের বিষয়। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই আছেন, যাঁদের ব্যবহৃত জিনিস দেশের জাতীয় সম্পদ বা ক্রীড়া ঐতিহ্যের অংশ হিসেবে এভাবে জাদুঘরে রাখার সম্মান দেওয়া হয়।

মেসির এই অধিনায়কের আর্মব্যান্ডটি আসলে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে সোনালী ও কখনো না ভোলার মতো একটি অধ্যায়ের প্রতীক হয়ে আজীবন টিকে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিপক্ষে বুরকিনা ফাসোর ৭-০ গোলের হার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


আর্জেন্টিনার বিপক্ষে বুরকিনা ফাসোর ৭-০ গোলের হার

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচে খর্বশক্তির বুরকিনা ফাসোকে ৭-০ গোলে পরাজিত করেছে।

আজ সকালে মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় ফিফা র‌্যাংকিংয়ে ৬২তম স্থানে থাকা বুরকিনা ফাসোর। আন্তর্জাতিক বিরতির সময় এই ম্যাচের আয়োজন করা হয়।

৩০ সেপ্টেম্বর, আর্জেন্টিনায় প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল বুরকিনা ফাসোর। তবে চার্টার ফ্লাইটের জটিলতার কারণে তারা মরক্কো থেকে প্রায় ১২ ঘণ্টায় ৯ হাজারের বেশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছায়।

ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা ৫-০ গোলে এগিয়ে ছিল, যেখানে তারা সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে লিওনেল স্কালোনির শিষ্যরা বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন লতারো মার্তিনেস।

অষ্টম মিনিটে বুরকিনা ফাসোর মওমওনি ডিয়ালোর আত্মঘাতী গোলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

এরপর ১২ মিনিটে জানলুকা প্রেস্তিয়ানি, ৩৫ মিনিটে নিকো পাজ এবং ৩৬ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে প্রথমার্ধে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা ৫৭ মিনিটে ষষ্ঠ গোলের দেখা পায়, গোলটি করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ে আর্জেন্টিনার হয়ে সপ্তম ও শেষ গোলটি করেন হুলিয়ানো সিমিওনে।

আগামী বুধবার সকালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি লিওনেল মেসির জন্য আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামার শেষ সুযোগ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%