০১:৪৩ পি.এম
আটঘরিয়া উপজেলা ও পৌরসভা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন উপজেলা মিনি স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানটি বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর ক্লাস্টারের সভাপতি মুনতাসীর মাহফুজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুড়ি স্পোর্টস কমিটির সদস্য সচিব আব্দুল হালিম, পৌর ক্লাস্টারের ভেনু প্রধান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, ধলেশ্বর মাদরাসার সুপার আব্দুস সালাম প্রমুখ। সার্বিক ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক ইয়াছিন আলী।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
আটঘরিয়া উপজেলা নতুন কুড়ি স্পোর্টস কমিটির সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয় ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন ও লং জাম্প ইভেন্টের মাধ্যমে।
এ সময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন