১০:৩৯ পি.এম
রাজশাহীর বাঘা এলাকায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় মহিনুল ইসলাম মহিন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মহিনুল ইসলাম মহিন বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাউসা হারুন অর-রশিদ-শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) হিসেবে কর্মরত এবং বাউসা হেদাতীপাড়া গ্রামের মন্টু সরকারের পুত্র।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা বাউসায় মিছিল করার সময় স্থানীয় বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিসুর রহমানের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার তদন্তে মহিনুল ইসলাম মহিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, বেআইনিভাবে মিছিল এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করা হয়েছে।" তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন