ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রতি শোক জানান স্থানীয় ব্যবসায়ীরা


কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রতি শোক জানান স্থানীয় ব্যবসায়ীরা

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রতি শোক প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেন যে, কলকাতার বাংলাদেশি হোটেলপাড়া আরও নিরাপদ করার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থতার কারণে একের পর এক আবাসিক হোটেল ও লজ বন্ধ করার কাজে রয়েছেন প্রশাসন। এ ক্ষেত্রে গ্রেফতার হয়েছেন শিখা ইনের মূল মালিক বীরেশ্বর মিত্র।

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসে এখন নিথর দেহে নিজেদের দেশে ফিরেছেন বেশ কয়েকজন বাংলাদেশি। তাঁদের মৃত্যুর কারণ অগ্নিদগ্ধ হওয়া নয়, বরং অবৈধ আবাসিক হোটেলের দরজা খুলে বের হতে না পারার কারণে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ভয়াবহ ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কলকাতার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় মার্কুইস স্ট্রিটে নিহত সাত বাংলাদেশিসহ মোট নয়জনের আত্মার শান্তি কামনায় একটি স্মরণসভার আয়োজন করা হয়। এই স্মরণসভায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা অংশ গ্রহণ করেন। স্মরণসভায় নিজেদের ভুলত্রুটি স্বীকার করেছেন অনেকে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেই লক্ষ্যে তাঁরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

শীর্ষ ব্যবসায়ী নেতা মনতোষ সাহা বলেছেন, “আমি একজন বাংলাদেশি ছিলাম। বাংলাদেশি ভাইদের এভাবে চলে যেতে হবে, তা কখনও ভাবিনি।”

শীর্ষ ব্যবসায়ী নেতা হায়দার আলী খান মন্তব্য করেছেন, “বাংলাদেশের ভাই-বোনদের কাছে দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটেনি। এত মানুষের প্রাণহানিতে আমরা খুবই দুঃখিত। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে চেষ্টা করা হবে।”

এদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া প্রশাসনের অভিযানের কাজ শনিবারেও অব্যাহত ছিল। দুই দিনে প্রায় ১৬টি আবাসিক হোটেল বন্ধ করা হয়েছে এবং ৫০টির বেশি হোটেলকে নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোডসহ নিউমার্কেট এলাকার বিভিন্ন রাস্তা ও গলিতে আকস্মিক পরিদর্শন করেন রাজ্যের নগর ও পৌর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন যে, গেস্ট হাউসগুলো সিল করে দেওয়া হচ্ছে। এসব হোটেলে একেকটিতে রয়েছে পাঁচ-ছয়টি থেকে শুরু করে ১০টি পর্যন্ত কক্ষ।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

শিখা ইন আবাসিক লজের প্রকৃত মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার বেহালায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে হোটেলটির লিজগ্রহীতা আবু জাফরকেও গ্রেফতার করা হয়। তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্ত না হতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ এম


যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্ত না হতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যদি কোনো প্রতিবেশী দেশ যোগ দেয়, তাহলে তেহরান তাদের শত্রু হিসেবে দেখবে এবং তাদের স্বার্থে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বন্ধ থাকলেও সেখানে বাগযুদ্ধ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছেন মোহসেন রেজায়ি। তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোকে জানান দিচ্ছি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দেবেন না। অন্যথায় আমরা তাদের শত্রু হিসেবে গ্রহণ করব।’

ইরানের প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যুক্ত না হওয়ার সতর্কবার্তা দিয়ে রেজায়ি জানিয়েছেন, কেউ যদি সহযোগিতা করে, তাহলে তাদের নিজেদের স্বার্থেও আঘাত হানবে তেহরান। এমনকি, হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেলও বাইরে যেতে না দেয়ার ও বিকল্প তেল রফতানি পথেও হামলার হুমকি তিনি দেন।

শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক হুমকি দেয়ার প্রেক্ষাপটে রেজায়ির বক্তব্য প্রকাশ পায়।

গত বুধবার ট্রাম্প ঘোষণা দেন, তার সরকার ইরানের বিরুদ্ধে সবচেয়ে ‘কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছে। দুই দেশের চলমান সংঘাতের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে হুমকি দান করার পাশাপাশি ট্রাম্প বলেন, যদি কোনো দেশ ইরানকে ‘যেকোনো ধরনের সহায়তা বা টিকে থাকার সুযোগ’ দেয়, তাহলে তাদের জন্য ভয়াবহ অর্থনৈতিক পরিণতি অপেক্ষা করছে। পরদিন ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই ধরনের হুমকি দেন। তিনি বলেন, ‘আপনি হয় আমাদের সঙ্গে আছেন, নয়তো আমাদের বিরুদ্ধে।’

এদিকে, মার্কিন নতুন উদ্যোগকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস আখ্যায়িত করেছে তেহরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেয়া হবে না।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার বার্তা পাওয়া গেছে। অপরদিকে, হরমুজে চলাচল কমে যাওয়ার কারণে বিকল্প পথ তৈরির পরিকল্পনা করছে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলো।

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলেও ইরান তাদের প্রস্তুতিতে এগিয়ে থাকার দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের মধ্যেও অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বন্ধ হয়নি; বরং এটি তিন গুণেরও বেশি বেড়ে গেছে। এর মধ্যেই আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের জায়গা নিতে এটি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ এম


আজকের নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল, ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু হচ্ছে ১২টা ৪ মিনিটে।

আসরের সময় শুরু হচ্ছে ৪টা ৩৪ মিনিটে।

মাগরিবের সময় নির্ধারিত ৬টা ২৯ মিনিটে।

এশার সময় শুরু হচ্ছে ৭টা ৪৫ মিনিটে।

আগামীকাল ফজর শুরু হবে ৪টা ২১ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বলে দুই উইকেট নেই বাংলাদেশের, আবারও স্টার্ক-আতঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ এম


দুই বলে দুই উইকেট নেই বাংলাদেশের, আবারও স্টার্ক-আতঙ্ক!

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ বড় লিডের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমেছে, তখন শুরুতেই তারা মিচেল স্টার্কের তোপের মুখে পতিত হয়েছে। ইনিংসের প্রথম বলেই স্টার্কের ফুলটস বাউন্ডারিতে পাঠিয়ে তানজিদ হাসান তামিম ইতিবাচক শুরুর আভাস দেন।

টাইগার ওপেনিং জুটি প্রথম ওভারটি বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছিল। কিন্তু বিপদ আসে স্টার্কের নিজের দ্বিতীয় ওভারে ফিরে আসার পর।

স্টার্কের অতিরিক্ত বাউন্স বুঝতে না পেরে মাত্র ৩ বল খেলা সাদমান ইসলাম (১) ক্যাচ তুলে দেন। আর তার ঠিক পরের বলেই মুমিনুল হককে বোল্ড করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন এই বাঁহাতি অজি পেসার।

দুই ব্যাক-টু-ব্যাক উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চরম খাঁদের কিনারে, তখন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন ব্যাটার হিসেবে উইকেটে প্রবেশ করেন। উইকেটে এসেই তিনি নিজের দ্বিতীয় বলে একটি বাউন্ডারি মেরে খাতা খুলেন।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ২১ রান তুলেছে।

এর আগে, ম্যাকাইয়ের বাইশ গজে বল হাতে তাণ্ডব চালিয়ে ইতিহাস গড়েন শরিফুল ইসলাম।

বাঁহাতি এই স্পিডস্টারের রেকর্ড ভাঙা বোলিংয়ে, প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২১০ রানে গুটিয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল। আর তাতেই ১৪৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সেলুনে কথা হবে’, সাংবাদিককে বললেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ এম


‘সেলুনে কথা হবে’, সাংবাদিককে বললেন ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার মধ্যে চলছে নিবিড় প্রশাসনিক অস্থিরতা! বিশ্বকাপের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি খাতে বিক্রি করে দেওয়ার এক বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর পদত্যাগের জন্য প্রবল চাপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এই গম্ভীর সংকটের মধ্যেও তার একটি রসিকতা আন্তর্জাতিক ফুটবলের জগতে তুমুল বিতর্ক তৈরি করেছে।

ঘটনাটি ঘটেছে ডমিনিকান প্রজাতন্ত্রের একটি বিলাসবহুল হোটেলের বাইরের স্থানটিতে। সেখানে ইনফান্তিনোকে ঘিরে ধরেন স্কাই নিউজের মার্কিন প্রতিনিধি জেমস ম্যাথিউস। ওই সাংবাদিককে দেখে ইনফান্তিনোকে সোজা প্রশ্ন করে বসেন, ফুটবলপ্রেমী ও সংস্থাগুলোর আস্থা হারানো সত্বেও তিনি কেন সরছেন না? ফুটবল বিশ্বের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' কেন করছেন? গম্ভীরভাবে এমন কঠিন প্রশ্নের উত্তরে ইনফান্তিনো কোনো পরিষ্কার প্রশাসনিক যুক্তি না দিয়ে রহস্যময় হাসি দিয়ে বলেন, 'আপনার চুল তো দারুণ! অনেক ধন্যবাদ।'

এরপর, যখন ইনফান্তিনো কালো গাড়ীতে ওঠার পূর্বমুহূর্তে সাংবাদিক আবার তাকে পদত্যাগের কারণ জানার জন্য প্রশ্ন করেন, তখন বিদ্রূপের সুরে ফিফা সভাপতি জবাব দেন, 'তাহলে সেলুনেই আপনার সঙ্গে দেখা হচ্ছে!'

মাঠের রাজনীতি ও প্রশাসনিক নাটকের মধ্যে ইনফান্তিনোর আসন এখন রীতিমতো নড়বড়ে হয়ে গেছে।

গত সপ্তাহেই, ফিফার তিনটি মহাদেশীয় কনফেডারেশন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ করার পরিকল্পনার জন্য ইনফান্তিনোর বিরুদ্ধে 'প্রতারণা'র গুরুতর অভিযোগ তুলে বিভিন্ন সংস্থা। ইউরোপীয় ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠান 'উয়েফা' তো স্পষ্ট জানিয়েছে, ইনফান্তিনোর ওপর তাদের আর কোনো আস্থা নেই এবং তারা এমনকি ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%