ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্ত না হতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান


যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্ত না হতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যদি কোনো প্রতিবেশী দেশ যোগ দেয়, তাহলে তেহরান তাদের শত্রু হিসেবে দেখবে এবং তাদের স্বার্থে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বন্ধ থাকলেও সেখানে বাগযুদ্ধ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছেন মোহসেন রেজায়ি। তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোকে জানান দিচ্ছি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দেবেন না। অন্যথায় আমরা তাদের শত্রু হিসেবে গ্রহণ করব।’

ইরানের প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যুক্ত না হওয়ার সতর্কবার্তা দিয়ে রেজায়ি জানিয়েছেন, কেউ যদি সহযোগিতা করে, তাহলে তাদের নিজেদের স্বার্থেও আঘাত হানবে তেহরান। এমনকি, হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেলও বাইরে যেতে না দেয়ার ও বিকল্প তেল রফতানি পথেও হামলার হুমকি তিনি দেন।

আরও পড়ুন: জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন-গভিরের

শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক হুমকি দেয়ার প্রেক্ষাপটে রেজায়ির বক্তব্য প্রকাশ পায়।

গত বুধবার ট্রাম্প ঘোষণা দেন, তার সরকার ইরানের বিরুদ্ধে সবচেয়ে ‘কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছে। দুই দেশের চলমান সংঘাতের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে হুমকি দান করার পাশাপাশি ট্রাম্প বলেন, যদি কোনো দেশ ইরানকে ‘যেকোনো ধরনের সহায়তা বা টিকে থাকার সুযোগ’ দেয়, তাহলে তাদের জন্য ভয়াবহ অর্থনৈতিক পরিণতি অপেক্ষা করছে। পরদিন ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই ধরনের হুমকি দেন। তিনি বলেন, ‘আপনি হয় আমাদের সঙ্গে আছেন, নয়তো আমাদের বিরুদ্ধে।’

এদিকে, মার্কিন নতুন উদ্যোগকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস আখ্যায়িত করেছে তেহরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেয়া হবে না।

আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার বার্তা পাওয়া গেছে। অপরদিকে, হরমুজে চলাচল কমে যাওয়ার কারণে বিকল্প পথ তৈরির পরিকল্পনা করছে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলো।

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলেও ইরান তাদের প্রস্তুতিতে এগিয়ে থাকার দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের মধ্যেও অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বন্ধ হয়নি; বরং এটি তিন গুণেরও বেশি বেড়ে গেছে। এর মধ্যেই আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের জায়গা নিতে এটি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ এম


আজকের নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল, ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু হচ্ছে ১২টা ৪ মিনিটে।

আসরের সময় শুরু হচ্ছে ৪টা ৩৪ মিনিটে।

মাগরিবের সময় নির্ধারিত ৬টা ২৯ মিনিটে।

এশার সময় শুরু হচ্ছে ৭টা ৪৫ মিনিটে।

আগামীকাল ফজর শুরু হবে ৪টা ২১ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বলে দুই উইকেট নেই বাংলাদেশের, আবারও স্টার্ক-আতঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ এম


দুই বলে দুই উইকেট নেই বাংলাদেশের, আবারও স্টার্ক-আতঙ্ক!

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ বড় লিডের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমেছে, তখন শুরুতেই তারা মিচেল স্টার্কের তোপের মুখে পতিত হয়েছে। ইনিংসের প্রথম বলেই স্টার্কের ফুলটস বাউন্ডারিতে পাঠিয়ে তানজিদ হাসান তামিম ইতিবাচক শুরুর আভাস দেন।

টাইগার ওপেনিং জুটি প্রথম ওভারটি বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছিল। কিন্তু বিপদ আসে স্টার্কের নিজের দ্বিতীয় ওভারে ফিরে আসার পর।

স্টার্কের অতিরিক্ত বাউন্স বুঝতে না পেরে মাত্র ৩ বল খেলা সাদমান ইসলাম (১) ক্যাচ তুলে দেন। আর তার ঠিক পরের বলেই মুমিনুল হককে বোল্ড করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন এই বাঁহাতি অজি পেসার।

দুই ব্যাক-টু-ব্যাক উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চরম খাঁদের কিনারে, তখন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন ব্যাটার হিসেবে উইকেটে প্রবেশ করেন। উইকেটে এসেই তিনি নিজের দ্বিতীয় বলে একটি বাউন্ডারি মেরে খাতা খুলেন।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ২১ রান তুলেছে।

এর আগে, ম্যাকাইয়ের বাইশ গজে বল হাতে তাণ্ডব চালিয়ে ইতিহাস গড়েন শরিফুল ইসলাম।

বাঁহাতি এই স্পিডস্টারের রেকর্ড ভাঙা বোলিংয়ে, প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২১০ রানে গুটিয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল। আর তাতেই ১৪৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সেলুনে কথা হবে’, সাংবাদিককে বললেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ এম


‘সেলুনে কথা হবে’, সাংবাদিককে বললেন ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার মধ্যে চলছে নিবিড় প্রশাসনিক অস্থিরতা! বিশ্বকাপের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি খাতে বিক্রি করে দেওয়ার এক বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর পদত্যাগের জন্য প্রবল চাপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এই গম্ভীর সংকটের মধ্যেও তার একটি রসিকতা আন্তর্জাতিক ফুটবলের জগতে তুমুল বিতর্ক তৈরি করেছে।

ঘটনাটি ঘটেছে ডমিনিকান প্রজাতন্ত্রের একটি বিলাসবহুল হোটেলের বাইরের স্থানটিতে। সেখানে ইনফান্তিনোকে ঘিরে ধরেন স্কাই নিউজের মার্কিন প্রতিনিধি জেমস ম্যাথিউস। ওই সাংবাদিককে দেখে ইনফান্তিনোকে সোজা প্রশ্ন করে বসেন, ফুটবলপ্রেমী ও সংস্থাগুলোর আস্থা হারানো সত্বেও তিনি কেন সরছেন না? ফুটবল বিশ্বের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' কেন করছেন? গম্ভীরভাবে এমন কঠিন প্রশ্নের উত্তরে ইনফান্তিনো কোনো পরিষ্কার প্রশাসনিক যুক্তি না দিয়ে রহস্যময় হাসি দিয়ে বলেন, 'আপনার চুল তো দারুণ! অনেক ধন্যবাদ।'

এরপর, যখন ইনফান্তিনো কালো গাড়ীতে ওঠার পূর্বমুহূর্তে সাংবাদিক আবার তাকে পদত্যাগের কারণ জানার জন্য প্রশ্ন করেন, তখন বিদ্রূপের সুরে ফিফা সভাপতি জবাব দেন, 'তাহলে সেলুনেই আপনার সঙ্গে দেখা হচ্ছে!'

মাঠের রাজনীতি ও প্রশাসনিক নাটকের মধ্যে ইনফান্তিনোর আসন এখন রীতিমতো নড়বড়ে হয়ে গেছে।

গত সপ্তাহেই, ফিফার তিনটি মহাদেশীয় কনফেডারেশন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ করার পরিকল্পনার জন্য ইনফান্তিনোর বিরুদ্ধে 'প্রতারণা'র গুরুতর অভিযোগ তুলে বিভিন্ন সংস্থা। ইউরোপীয় ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠান 'উয়েফা' তো স্পষ্ট জানিয়েছে, ইনফান্তিনোর ওপর তাদের আর কোনো আস্থা নেই এবং তারা এমনকি ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে টানাপড়েন, সরে যাচ্ছেন মার্কিন শীর্ষ সেনা কর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৬ এম


প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে টানাপড়েন, সরে যাচ্ছেন মার্কিন শীর্ষ সেনা কর্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের আরো এক শীর্ষ সেনা কমর্কতা সরে দাঁড়াচ্ছেন। এর পেছনে প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কারণ রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন।

যদি ড্রিসকল বিদায় নেন তবে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে আরো একটি শূন্যতা তৈরি হবে। গত এপ্রিল মাসে কোটি কোটি টাকার অস্ত্র শোষণের অধিকারী সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে অপসারণ করেন হেগসেথ, এর ফলে সেনাবাহিনী স্থায়ী প্রধান ছাড়া কাজ করছে।

পাবলিক প্ল্যাটফর্মে হেগসেথ কোনো কারণ ব্যাখ্যা করেননি, আর তিনি এখনো স্থায়ী উত্তরসূরী মনোনীত করেননি। বর্তমানে, ভারপ্রাপ্ত সেনা প্রধান হিসেবে জেনারেল ক্রিস্টোফার ল্যানেভ দায়িত্ব পালন করছেন। তিনি সেনাবাহিনীর ভাইস চিফ অফ স্টাফ এবং হেগসেথের পূর্বের একজন ঊর্ধ্বতন সামরিক সহকারী। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, সেনাবাহিনীর নেতৃত্বের শূন্যতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সেনা সচিব এবং তার পরিবার চলতি গ্রীষ্মে ‘জয়েন্ট বেস মায়ার-হ্যান্ডারসন হল’-এর সরকারি বাসভবন ছেড়ে চলে গেছেন। তার পরিবার বর্তমানে উত্তর ক্যারোলিনায় বসবাস করছে।

ড্রিসকল সেই সামরিক ঘাঁটির একটি ছোট ফ্ল্যাটে স্থানান্তরিত হয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দীর্ঘদিনের বন্ধু ও সাবেক আর্মি রেঞ্জার ড্রিসকল, ট্রাম্প প্রশাসনের শুরুতেই হেগসেথের অসন্তোষের মুখে পড়েছিলেন। উত্তেজনার সূত্রপাত ঘটেছিল যখন ড্রিসকল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্যান্সের জন্য সেনাদের সঙ্গে সাক্ষাৎকারী একটি সফরের আয়োজন করার চেষ্টা করেছিলেন। এর পরও, সেনা সচিব হিসেবে ১৮ মাসের মেয়াদে তিনি জর্জের সঙ্গে তীব্র ও কার্যকর সম্পর্ক গড়ে তোলেন। তারা উদীয়মান প্রযুক্তির উপর সেনাবাহিনীর গুরুত্বারোপে মনোনিবেশ করেছিলেন।

তাদের যুক্তি ছিল, বাণিজ্যিক উদ্ভাবনগুলো ভবিষ্যতের যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে। ড্রিসকল, জর্জ এবং ইউরোপে তৎকালীন সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ক্রিস ডোনাহুর সঙ্গে ইউক্রেন সফর করেছেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শান্তি আলোচনা নিয়ে কথা বলেন। ড্রিসকল ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান, বিশেষ করে কীভাবে তাদের বাহিনী যুদ্ধক্ষেত্রে বাণিজ্যিকভাবে সহজলভ্য প্রযুক্তি ব্যবহার করে সেই সম্পর্কে।

ড্রিসকলের মেয়াদে বেসরকারি কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সেনা ঘাঁটিগুলোতে ডেটা সেন্টার, গুরুত্বপূর্ণ খনিজ শোধনাগার এবং ডাইনিং হলসহ বিভিন্ন প্রকল্পে ২৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি লাভ করে। কিন্তু গত এপ্রিল মাসে হেগসেথ অনাকাঙ্ক্ষিতভাবে সেনাপ্রধান জর্জকে অপসারণ করলে সেনাবাহিনীতে ড্রিসকল অনেকটাই একা হয়ে পড়েন। কংগ্রেসের রিপাবলিকানরা ওই অপসারণের সমালোচনা করেছেন এবং জর্জকে সমর্থন জানান।

কংগ্রেসের একটি শুনানিতে ড্রিসকল সরাসরি হেগসেথের সমালোচনা না করলেও, তিনি জর্জের প্রতি ডেডিকেটেড অবস্থান স্পষ্ট করেছিলেন। আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ড্রিসকল বলেন, ‘আমিও জেনারেল জর্জকে ভালোবাসি।’ তিনি অপসারিত সেনাপ্রধানকে একজন ‘অসাধারণ এবং পরিবর্তনকামী নেতা’ হিসেবে বর্ণনা করেছিলেন। অপসারিত সেনাপ্রধানের প্রতি সরাসরি পক্ষপাত হেগসেথের সঙ্গে ড্রিসকলের দূরত্বকে আরো বাড়িয়ে দেয়।

পদ নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, গত মাসে পেনসিলভেনিয়ায় একটি প্রতিরক্ষা সম্মেলনে ট্রাম্পের কাছ থেকে জনসমক্ষে প্রশংসা পান ড্রিসকল। ট্রাম্প বলেন, ড্রিসকলের চেহারার প্রশংসা করার পাশাপাশি, তাকে এমন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন যিনি দেখতে শান্ত, কিন্তু বাস্তবে তিনি অনেক বেশি কঠোর। ট্রাম্প বলেছিলেন, ‘ওই সুন্দর হাসি, কিন্তু আসলে সে একজন কিলার। তার সুন্দর, চমৎকার চেহারার দিকে তাকান। সবকিছুই খুব হাসিখুশি। কিন্তু সে একজন কিলার। আপনি কি বিশ্বাস করবেন? আসলে তারাই সবচেয়ে সেরা মানুষ।’ তবে প্রেসিডেন্টের এই প্রশংসাও ড্রিসকলের পদে থাকার জন্য যথেষ্ট নাও হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%