ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাঘায় বরেণ্য শিক্ষক অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস অনুষ্ঠিত


বাঘায় বরেণ্য শিক্ষক অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় বরেণ্য শিক্ষক, ইংরেজি সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মরহুমের গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে অবস্থিত তার নিজ বাসভবনের প্রাঙ্গণে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাবু সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া, আব্দুল গনি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, বাঘা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব, গড়গড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সরেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

অনুষ্ঠানে অধ্যাপক নূরুল ইসলাম স্মরণে প্রকাশিত হয় ৪ পৃষ্ঠার ট্যাবলয়েড পত্রিকা “সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাস্টার মশাই” এর মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, নূরুল ইসলাম বাঘা সরকারি শাহদৌলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার বলেন, "যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরণে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। ইংরেজিতে ছিলেন পন্ডিত।"

নিজ বাড়ি থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেঁটে কলেজে যাওয়া আসা করতেন।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু হবে ২০২৭ সালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু হবে ২০২৭ সালে

টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমানের।

বৈঠকের সময়, টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে, টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, "বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।"

বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি জানান, "যদি টয়োটা তুশো করপোরেশন এসব খাতে বিনিয়োগে আগ্রহী হয়, তবে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করবে।"

বৈঠকে টয়োটা পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে টয়োটা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার সেবা ও কার্যক্রম আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে Hybrid Electric Vehicle (HEV) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু করা হবে, যা ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।

টয়োটা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও অবদান রাখতে আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে টয়োটার সম্ভাব্য উদ্যোগ ও আগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ এমদাদুল হক চৌধুরীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ এমদাদুল হক চৌধুরীর

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর আজ আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

মো. এমদাদুল হক চৌধুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের ‘ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি)’ এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি স্থলাভিষিক্ত হলেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ভারপ্রাপ্ত সচিব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি ভূমি সেবাকে সরাসরি জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এমদাদুল হক চৌধুরী জানান, মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত সেবাসমূহ দ্রুতগতিতে সম্পন্ন ও কার্যকরভাবে প্রকৃত উপকারভোগীর নিকট পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় আগামী ৩ মাস বা ৬ মাসের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। সেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভারপ্রাপ্ত সচিব বলেন, জনস্বার্থ ও নাগরিক সুবিধা বিবেচনায় রেখে সকলকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।

এ সময় তিনি মাঠ প্রশাসনের প্রতিটি জনসেবামূলক কাজ দ্রুততম সময়ে নিষ্পত্তির তাগিদ দেন এবং সময়বান্ধব হয়ে কোয়ালিটিটিভ সেবা প্রদান নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর গোদাগাড়ীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর হেলালের পরিবার, সহায়তার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


রাজশাহীর গোদাগাড়ীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর হেলালের পরিবার, সহায়তার আকুতি

রাজশাহীর গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আগুনের কারণে একটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গাভীন গরু গুরুতর দগ্ধ হয়েছে। রিকশা-ভ্যান, ঘরের আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়ার বই, প্রয়োজনীয় কাগজপত্রসহ নিত্যব্যবহারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হেলাল উদ্দিন ওই এলাকার একজন দিনমজুর। তার দুই সন্তান রয়েছে। পরিবারটি জানায়, প্রতিদিনের মতো ভোরে হেলাল কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্ত্রী রান্না করতে রান্নাঘরে যান। রান্নাঘরের পাশে রাখা পাটকাটি/পাটে কোনোভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে মারা যায় একটি বড় ছাগল, যার আনুমানিক মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। গাভীন একটি গরুও আগুনে গুরুতর দগ্ধ হয়েছে। যদিও সেটি জীবিত রয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।

এছাড়া আগুনে পুড়ে গেছে একটি রিকশা-ভ্যান, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। ঘরের আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়ার বই, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির দাবি, ঘরবাড়ি ও আসবাবপত্র পুনরায় ঠিক করতে অনেক টাকার প্রয়োজন হবে। দগ্ধ গরুটির চিকিৎসা ও রিকশা-ভ্যান মেরামতেও বড় অঙ্কের অর্থ প্রয়োজন।

পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে একাধিকবার ফোন করা হয়। তবে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফায়ার সার্ভিসের গাড়ি গোপালপুর এলাকা থেকে ফিরে যায় বলে স্থানীয়রা জানান।

অগ্নিকাণ্ডের ফলে হেলাল উদ্দিনের পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে দগ্ধ অবস্থায় হেলালের স্ত্রী প্রেমতলী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি উপার্জনের একমাত্র অবলম্বন রিকশা-ভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদিপশুর মধ্যে একটি মারা গেছে এবং গাভীন গরুটিও গুরুতর দগ্ধ। ফলে দুই সন্তান নিয়ে পরিবারটির সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ।

অবস্থায় আগুনে সর্বস্ব হারানো হেলাল উদ্দিনের পরিবারটি জেলা ও উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে পরিবারটির পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়বে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গোদাগাড়ী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মমিনুল হক এ বিষয়ে বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে রিপোর্ট পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ক্ষতিগ্রস্থ অসহায় ব্যক্তি ওই ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে যোগাযোগ করে ক্ষতিগ্রস্থের রিপোর্ট পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি নিজে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ফোনে জানাবেন বলে জানান।

স্থানীয়দের প্রত্যাশা, অসহায় দিনমজুর পরিবারের দুর্দশার বিষয়টি বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


ঝিনাইদহে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের এক ব্যক্তি মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, মুকুল শিখাকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। শিখা সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের কন্যা।

অভিযোগ রয়েছে, কোরাপাড়া গ্রামের হাকিম মেম্বরের ছেলে গ্রীল মিস্ত্রি মুকুল একজন নারী লোভী ব্যক্তি। বিভিন্ন স্থান থেকে সে নারীদের নিজ বাড়িতে এনে ফুর্তি করতো বলে জানা গেছে। রোববার (৪ অক্টোবর) রাতে শিখাকে নিজের বাড়িতে নিয়ে আসে মুকুল। পরে সে বাসর ঘর সাজায়। দুই দিন পর শিখার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, শিখা মামা পরিচয় দিয়ে মুকুলের বাসায় ওঠে। কিন্তু মুকুলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঢাকা থেকে বাসে আসার সময় তাদের পরিচয় হয়। এ সময় মুকুল শিখাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে এসে বিয়ে নিয়ে আলোচনা শুরু হলে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেশীরা অভিযোগ করেন।

শিখার পিতা শহিদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে তার যোগাযোগ নেই। মাঝে মাঝে মোবাইলে কথা হয়। প্রথমে মেয়েকে বিয়ে দেওয়া হয়। প্রথম স্বামীর ঘর করেনি। তারপর প্রবাসি ছেলের সঙ্গে সম্পর্ক করে। এসব কারণে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেননি। তিনি মনে করেন, শিখাকে হত্যা করা হতে পারে।

শিখার মামা তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর মুকুল বলেছে শিখাকে সে চেনে না। অথচ তার ঘর থেকেই লাশ উদ্ধার হয়েছে। এ সময় শিখার শরীরে থাকা জামা কাপড় ছেঁড়া ছিল। তাই ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তাছাড়া লাশ উদ্ধারের সময় মুকুল পুলিশ দেখে পালিয়ে যায়। তাই তাদের সন্দেহ, শিখাকে হত্যা করা হয়েছে।

তরিকুল আরও জানান, ঢাকা থেকে আসার পর মুকুল শিখাকে ফোন করে বাসায় ডেকে নেয়। দু’জনার মোবাইলে কললিষ্ট চেক করলে হত্যার মোটিভ জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান জানান, ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%