ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান


বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

শাহাদাত হোসেন দীপুর অসাধারণ শতরান শেষ পর্যন্ত বাংলাদেশকে ফাইনালে নিয়ে যেতে পারেনি। এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। পাকিস্তান ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

পাকিস্তানের লক্ষ্য তাড়ায় শুরুতে পরিস্থিতি মোটেও ভালো ছিল না। মাত্র ২১ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন রিপন মন্ডল। চতুর্থ ওভারে এসে চার বলের ব্যবধানে মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে সাজঘরে ফেরান তিনি।

তবে প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তৃতীয় উইকেটে হাসান নেওয়াজ ও শাহজাইব খানের মধ্যে ১১০ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। হাসান নেওয়াজ ৬২ রান করে মোহাম্মদ রুবেলের বলে এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে। এরপর শাহজাইব খানও ৫০ রান করে রাকিবুল হাসানের শিকার হন।

আরও পড়ুন: মার্শাল আর্টে ইতিহাস গড়লেন ওমর আলসুওয়াইদি, পাঁচ স্বর্ণপদক জয়ী

তবে ততক্ষণে পাকিস্তান জয়ের ভিত গড়ে ফেলেছিল। চতুর্থ উইকেটে অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফের দায়িত্বশীল ব্যাটিংয়ে সমীকরণ সহজ হয়ে আসে। সামাদ ৪৪ এবং ইউসাফ ৪৬ রান করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই বিপাকে পড়ে। পাকিস্তানের আলী রাজার জোড়া আঘাতে সাজঘরে ফেরেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। সাইফ ২ এবং জয় ৯ রান করেন।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলের হাল ধরেন শাহাদাত হোসেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। অঙ্কন ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হলে বাংলাদেশ আবারও বিপর্যয়ে পড়ে। পরের ওভারে আরও দুই উইকেট হারিয়ে ১১০ রান থেকে ১১৮ রানেই পাঁচ ব্যাটারকে হারায় দলটি।

এ অবস্থায় এসএম মেহরবকে নিয়ে প্রতিরোধ গড়েন শাহাদাত। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ৫২ রান। তবে এরপর আবারও বাংলাদেশের ইনিংসে ছন্দপতন ঘটে। মাত্র ২২ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় দলটি। মেহরব ও মোহাম্মদ রুবেলকে ফিরিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান হাসান নেওয়াজ। রাকিবুল হাসানও ১০ রান করে আহমেদ দানিয়ালের বলে আউট হন।

আরও পড়ুন: দ. আফ্রিকায় পিচের অস্বাভাবিক বাউন্স, ম্যাচ বন্ধ

একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ বাড়ানোর দায়িত্ব পালন করেন শাহাদাত। শেষ পর্যন্ত ১৯২ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ তার ব্যাটেই লড়াই করার মতো পুঁজি পায়।

ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে ছিলেন শাহাদাত। প্রথম দুই বলে এক রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকান রিপন মন্ডল। পরের বলে লেগ বাই থেকে এক রান নিয়ে শাহাদাতকে আবার স্ট্রাইকে পাঠান তিনি। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা মেরে শতক পূর্ণ করেন ২৪ বছর বয়সি এই ব্যাটার।

১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন শাহাদাত। অন্য প্রান্তে রিপন মন্ডল অপরাজিত ছিলেন ১৯ রানে। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ ২৩২ রানের সংগ্রহ পায়।

কিন্তু দীপুর অসাধারণ ইনিংসের পরও বোলিংয়ে সেই লড়াই ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে সেমিফাইনাল থেকেই তাদের এশিয়া কাপ রাইজিং স্টারস অভিযান শেষ হলো। অন্যদিকে বাংলাদেশকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করল পাকিস্তান।

আরও পড়ুন: আর্সেনালের কোচের বিদায়, দায়িত্ব ছাড়লেন রেনে স্লেগার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি মো. আশেক এলাহী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ এম


মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি মো. আশেক এলাহী আটক

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আওয়ামী ওলামালীগের সভাপতি মো. আশেক এলাহীকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার সময় তার নিজ এলাকা বাগধানা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আশেক এলাহী মৃত মশর উদ্দীন মন্ডলের পুত্র।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আশেক এলাহী নিষিদ্ধ ঘোষিত দলের উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি এবং ঢাকার শাহ আলী থানার শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি গোপনে নিজ এলাকায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ তার নিজ এলাকা থেকে তাকে আটক করে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%