শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫৮ পি.এম
ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে নারীদের শটপুট প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের জাকিয়া সুলতানা।
শুক্রবার (২৭ নভেম্বর) কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় দিনের প্রতিযোগিতায় শটপুটের ফাইনালে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। ছয়টি প্রচেষ্টার মধ্যে পঞ্চম প্রচেষ্টায় জাকিয়া তার সেরা নৈপুণ্য প্রদর্শন করেন।
জাকিয়ার ছয়টি প্রচেষ্টার দূরত্ব ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ ও ১০.৭০ মিটার।
এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক দুটিই ভারতীয় অ্যাথলেটদের দখলে গেছে। ১৫.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ পদক জিতেছেন আনশু। রিয়া ভার্মা ১৪.৫৯ মিটার থ্রো করে রৌপ্য পদক অর্জন করেন।
বাংলাদেশের আরেক প্রতিযোগী মিনু খাতুন একই ইভেন্টে সপ্তম স্থান লাভ করেন। তার সেরা থ্রো ছিল ৮.৫৯ মিটার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে একটি ইজিবাইকে অবস্থানরত নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা করার সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে। আটককৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর (মটকচর) এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আঃ আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।
পুলিশের সূত্রে জানা যায়, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) ও একটি ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।
ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করে। পরে তাদের গণধোলাই দেওয়ার খবরও পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং আটক তিনজনকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষ্যে নারীদের জন্য প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনের উদ্বোধন করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ ম্যারাথনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় ৫ শতাধিক নারী। তারা শহরের অষ্টমীতলা হয়ে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দৌড় শেষ করেন।
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।
পুরস্কার বিতরণী পর্বে ম্যারাথনে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয় এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৪র্থ স্থান অধিকারিণীকে রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এ সময় জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রসিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আবারও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের প্রথম দিনে ওই হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছিল।
পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে উল্লেখ করেন, ‘মিনাবের ১৬৮ জন শিশু হত্যার দায় যুক্তরাষ্ট্র সরকার এবং ইসরায়েলি শাসকগোষ্ঠীর ওপরই বর্তায়। আমরা এই ঘটনা কখনোই ভুলব না। এই নৃশংসতা তথাকথিত মানবাধিকার রক্ষাকারীদের ভণ্ডামিকেই উন্মোচন করে দিয়েছে।’
এছাড়া, গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান মিশন জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে চালানো প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই হামলা একটি যুদ্ধাপরাধের শামিল।
অন্যদিকে, গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চলমান তদন্তের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিলেন, ইরানের কোনো স্কুলে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ কেউ হামলা চালায়নি। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মিনাবের একটি স্কুলে হামলায় নিহত ১৬৮ শিশুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইরান কখনোই নিহত শিশুদের ভুলবে না।
মিনাবের ওই স্কুলে হামলার ঘটনা ঘটে ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যৌথ যুদ্ধ শুরুর প্রথম দিন ছিল। হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছে বলে তেহরান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেজেশকিয়ান একটি পোস্টে বলেন, ‘মিনাবের ১৬৮ শিশুর হত্যার দায় যুক্তরাষ্ট্র সরকার ও ইসরাইলি শাসনের ওপর বর্তায়। আমরা কখনো ভুলব না। এই নৃশংসতা মানবাধিকার রক্ষার দাবিদারদের ভণ্ডামি প্রকাশ করে।’
গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন জানায়, মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারির প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। ওই হামলাকে যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও উল্লেখ করে মিশনটি।
তবে জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কেউ ইচ্ছাকৃতভাবে ইরানের কোনো স্কুলে হামলা করেনি। তিনি এ বিষয়ে তদন্ত চলার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ