ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাঙামাটি-বান্দরবানের বক্সারদের লড়াই, আইসিসিবিতে ‘জুলকান বিটডাউন ৩’ উন্মুক্ত


রাঙামাটি-বান্দরবানের বক্সারদের লড়াই, আইসিসিবিতে ‘জুলকান বিটডাউন ৩’ উন্মুক্ত

রাঙামাটি ও বান্দরবানের বক্সাররা রিংয়ে মুখোমুখি হবেন। দর্শকদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না। এই উন্মুক্ত আয়োজনের নাম ‘জুলকান বিটডাউন ৩’। আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি।

মোট ৯টি অ্যামেচার বক্সিং বাউট এবারের আসরে অনুষ্ঠিত হবে। বিভিন্ন ওজন শ্রেণিতে রাঙামাটি ও বান্দরবানের প্রতিযোগীরা লড়াইয়ে অংশগ্রহণ করবেন। আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, ৪৮ থেকে ৭০ কেজি ওজন শ্রেণিতে এসব প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ফাইটারদের মধ্যে রয়েছেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা ও মোহিয়ান চাকমাসহ আরো কয়েকজন ফাইটার বিভিন্ন ওজন শ্রেণিতে রিংয়ে নামবেন। বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী সুর কৃষ্ণ চাকমা এই প্রতিযোগিতায় বিশেষ ভুমিকা পালন করছেন।

আরও পড়ুন: ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল মাদ্রিদ

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের অংশগ্রহণ বাড়াতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। দর্শকদের আগেভাগে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।

দেশে কমব্যাট স্পোর্টসের প্রতি আগ্রহ তৈরি এবং নতুন প্রজন্মের বক্সারদের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। বিশেষ করে পার্বত্য অঞ্চলের তরুণ ফাইটারদের প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে রাঙামাটি ও বান্দরবানের এই প্রতিদ্বন্দ্বিতা বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ, নতুন প্রতিভার অন্বেষণ এবং তরুণদের জন্য প্রতিযোগিতামূলক ক্রীড়ার সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করছে জুলকান ইনডোর অ্যারেনা। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ গড়ে তোলা এবং মুয়েই থাই ও বক্সিংসহ বিভিন্ন কমব্যাট স্পোর্টসকে সাধারণ দর্শকের কাছে পরিচিত করে তোলার উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে জুলকান বিটডাউন সিরিজ। শুধু প্রতিযোগিতার আয়োজন নয়, নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিজেদের সক্ষমতা প্রমাণের মঞ্চ তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনে কমব্যাট স্পোর্টসের সম্ভাবনাকে এগিয়ে নেওয়াও জুলকান ইনডোর অ্যারেনার অন্যতম লক্ষ্য।

দেশের ক্রীড়াপ্রেমী ও বক্সিং অনুরাগীদের প্রতিযোগিতাটি সরাসরি উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান জুলকান ইনডোর অ্যারেনা.

আরও পড়ুন: সরকারের উদ্যোগে ৬৪ জেলায় বছরজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%