ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন আশরাফ মাহদি


এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন আশরাফ মাহদি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটিতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আবারও যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে দলটির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতেও একই দায়িত্ব পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফ মাহদি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং দল গঠনের প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। অভ্যুত্থান-পরবর্তী জাতীয় নাগরিক কমিটি গঠনের সার্চ কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্বও গ্রহণ করেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এনসিপি গঠনের পর আশরাফ মাহদি দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হন। পরবর্তীতে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবেও কাজ করছেন।

২০১৭ সালে অমর একুশে বইমেলা থেকে গুমের শিকার হওয়ার ঘটনায় আলোচনায় আসেন আশরাফ মাহদি। পরবর্তীতে ২০২০ সালে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুবাইয়ে ট্রানজিটের সময় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকারের সমালোচনা ও বিরোধিতার কারণে তিনি মামলা ও গ্রেপ্তারের শিকার হন। তাঁর গ্রেপ্তারের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছিল বলে দাবি করা হয়েছে।

ইসলামী রাজনীতির মাধ্যমে আশরাফ মাহদির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান প্রয়াত মুফতি ফজলুল আমিনীর দৌহিত্র আশরাফ মাহদি ছাত্রজীবনে ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। শাপলা চত্বরের আন্দোলনে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থীদের সংগঠিত করার কাজেও তিনি যুক্ত হন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সাধারণ আলেম সমাজের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আশরাফ মাহদি। অভ্যুত্থানের পর তরুণ আলেমদের সংগঠিত করার লক্ষ্যে ‘তরুণ আলেম প্রজন্ম-২৪’ উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি। এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মাদ্রাসাশিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তানহা আক্তার (৯) ও মাহা (৮) নামের দুইজন রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তাদের নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু তানহা উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল গনির কন্যা এবং মাহা একই এলাকার মো. শাহিনের কন্যা। তারা উভয়েই স্থানীয় মানকিরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু তানহা ও মাহা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাটলা পিচ্ছিল থাকায় প্রথমে একজন শিশু পুকুরে পড়ে যায়। অপর শিশুটি তাকে বাঁচাতে গিয়ে ডুবে যায় এবং নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা অনেকক্ষণ তাদেরকে না দেখে পুকুরে গিয়ে প্রথমে তানহাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরে পুকুরে অনেক খোঁজাখুঁজি করে মাহাকেও উদ্ধার করা হয়। তাদেরকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জায়েদ খান বিদেশের মঞ্চ মাতাতে যাচ্ছেন মায়ামির সাংস্কৃতিক অনুষ্ঠানে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


জায়েদ খান বিদেশের মঞ্চ মাতাতে যাচ্ছেন মায়ামির সাংস্কৃতিক অনুষ্ঠানে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’তে অংশগ্রহণ করবেন। এই আয়োজনে তাঁর অংশগ্রহণের ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজন। এতে এশিয়ার বিভিন্ন দেশের পরিচিত শিল্পীরা অংশগ্রহণ করবেন। জায়েদ খানকেও তাঁদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে।

আয়োজনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানের সঙ্গে পরিবেশনায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে এই অভিনেতার। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চে পারফর্ম করে দর্শকদের বিনোদন দিতে চান।

জায়েদ খানের এই অংশগ্রহণ মায়ামিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলা চলচ্চিত্রের গান ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, জেলা প্রশাসকের কৃতজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, জেলা প্রশাসকের কৃতজ্ঞতা

কিশোরগঞ্জের সকল পূজামণ্ডপে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দুর্গোৎসব উদ্‌যাপনে জেলার সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি সকলের সহযোগিতা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি।" সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার এই ধারা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিশোরগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে; এমন প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিপরিষদ সচিব জ্ঞানেশের কাছে দুই কমিশনারের চিঠি ফেরত পাঠালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মন্ত্রিপরিষদ সচিব জ্ঞানেশের কাছে দুই কমিশনারের চিঠি ফেরত পাঠালেন

মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের দপ্তরে নির্বাচন কমিশনার সুখবীর সাঁধু ও বিবেক যোশির লেখা চিঠি ফেরত পাঠিয়েছে। এই চিঠিতে জ্যেষ্ঠ উপনির্বাচন কমিশনার (ডিইসি) মনীশ গর্গের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে।

ভারতের রাইট টু ইনফরমেশন বা তথ্য অধিকার (আরটিআই) আইনে পাওয়া নথি থেকে বিষয়টি প্রকাশিত হয়েছে। প্রকাশিত নথিতে দেখা যায়, ৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ সিইসি কুমারের মতামত চাওয়ার জন্য চিঠি দুটি সম্পর্কে প্রস্তাব দেয়। পরদিন ৪ আগস্টের নোটে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনাররা চিঠি দুটি ব্যক্তিগতভাবে লিখেছেন এবং এগুলো ভারতীয় নির্বাচন কমিশনের (ইসিআই) আনুষ্ঠানিক যোগাযোগ নয়।

চিঠি দুটির জবাবে কেবল প্রাপ্তিস্বীকার করা হয়েছিল। ৫ আগস্টের ওই প্রাপ্তিস্বীকারপত্রের অনুলিপি ডিওপিটির সচিব, প্রতিষ্ঠাপন কর্মকর্তা এবং প্রধান নির্বাচন কমিশনারের প্রধান ব্যক্তিগত সচিবের কাছে পাঠানো হয়।

হিন্দুস্তান টাইমস ৩ অক্টোবর প্রথম চিঠি দুটির বিষয়বস্তু এবং সেগুলো ডিওপিটিতে পাঠানোর তথ্য প্রকাশ করে। তবে আরটিআইয়ের জবাবে জানা গেছে, চিঠির অনুলিপি সিইসির কাছেও পাঠানো হয়েছিল।

হিন্দুস্তান টাইমস পূর্বে জানিয়েছিল, চিঠি দুটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নয়, বরং দুই কমিশনার ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলেন, তাই মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

তথ্য অধিকার আইনের আওতায় স্বচ্ছতা নিয়ে কাজ করা কর্মী অবসরপ্রাপ্ত কমোডর লোকেশ বাত্রাকে দেওয়া নথিতে দেখা যায়, ৪ আগস্টের নোটে মন্ত্রিপরিষদ বিভাগ উল্লেখ করে, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে ‘হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে।

এছাড়া মনীশ গর্গের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিষয়টি ডিওপিটির নথিতে সংরক্ষণের সুপারিশ করা হয়। বাত্রা ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে আরটিআই আবেদন করেছিলেন।

গত ২৯ জুলাই মন্ত্রিপরিষদ সচিব টিভি সোমনাথনের কাছে প্রায় একই ধরনের দুটি চিঠি পাঠানো হয়েছিল। সুখবীর সাঁধুর চিঠির সঙ্গে ২৮ জুলাই গর্গের জারি করা একটি আদেশের অনুলিপিও ছিল। ওই আদেশে নিজের এবং নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাদের কাজ বণ্টন করা হয়েছিল।

হিন্দুস্তান টাইমসের ৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সীমা খান্নার অধীনে তথ্যপ্রযুক্তি বিভাগের ফাইল পাঠানোর পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তি ছিল। এর আগে এসব ফাইল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে পাঠানো হতো।

মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো গোপনীয় চিঠিতে দুই কমিশনার অভিযোগ করেন, ২৮ জুলাই প্রশাসন বিভাগের অতিরিক্ত দায়িত্ব পান মনীশ গর্গ। ওই বিভাগের উপনির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইয়েতুরু ৯ আগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন।

চিঠিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গর্গ তার সমপর্যায়ের ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাজের দায়িত্ব বণ্টন করে একটি আদেশ জারি করেন। তারা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনারদের সঙ্গে পরামর্শ করা হয়নি।

এ ক্ষেত্রে ২০২৩ সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইনটির ১৮(১) ও ১৮(২) ধারা উল্লেখ করেন। বিবেক যোশি আরও অভিযোগ করেন, প্রশাসন বিভাগ থেকে তিনি একটি ফাইল চাইলেও তা তাকে দেওয়া হয়নি।

‘কী পদক্ষেপ নেওয়া হয়েছে’—বাত্রার এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য কর্মকর্তা চিঠি দুটির প্রাপ্তিস্বীকার এবং বিভিন্ন কর্মকর্তার কাছে সেগুলোর অনুলিপি পাঠানোর তথ্য উল্লেখ করেন।

চিঠি দুটি এবং এর জবাব তথ্যপ্রযুক্তি বিভাগ ও সীমা খান্নাকে ঘিরে চলমান বিতর্কের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, খান্নার উদ্যোগে চালু করা এবং নির্বাচন কমিশনের অনুমোদিত নতুন তথ্যপ্রযুক্তি প্রোটোকল বা ব্যবস্থার কারণে ভোটার তালিকার তথ্যভান্ডারে প্রবেশাধিকার হারান নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

ওই অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচন কমিশনারদের মধ্যে মতপার্থক্য ছিল এবং বিবেক যোশি ও সুখবীর সান্ধু বিভিন্ন সময়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন।

তবে নির্বাচন কমিশন এ দাবি অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, নিয়ম মেনেই সব সিদ্ধান্ত হয় সর্বসম্মতিক্রমে, নয়তো সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%