ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
বাস্তবায়ন করবেন সিভিল সার্জনরা

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৫ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের


বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৫ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা একটি চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চিকিৎসকদের, নার্সদের এবং পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি শয্যাসংখ্যা অনুযায়ী রাখা হবে। বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে যে, ৫০ শয্যার একটি হাসপাতালে প্রতি শিফটে কমপক্ষে পাঁচজন মেডিকেল অফিসার উপস্থিত থাকতে হবে। এর মানে হল যে, প্রতি ১০ শয্যার বিপরীতে অন্তত একজন মেডিকেল অফিসার নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় পাঁচটি পদক্ষেপ সিভিল সার্জনদের বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। প্রথমত, জেলার সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসকদের নাম, বিএমডিসি নিবন্ধন নম্বর ও মোবাইল নম্বরসহ হালনাগাদ তালিকা সিভিল সার্জন কার্যালয়ে জমা দিতে হবে। তৃতীয়ত, ডিউটি রোস্টার ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত যাচাই-বাছাই এবং আকস্মিক পরিদর্শন পরিচালনা করতে হবে।

চতুর্থত, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক অনুপস্থিত থাকলে অথবা ভুল কিংবা অসম্পূর্ণ তথ্য দিলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে হবে। পঞ্চমত, মনিটরিং কার্যক্রমের সারসংক্ষেপ প্রতিবেদন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীদের নিরাপদ, মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের জন্য সব সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ২লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


রাজশাহীতে ২লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় ২ লাখ টাকা যৌতুকের দাবিতে একটি গৃহবধূকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায়, বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর সাধুর মোড় এলাকায় একটি ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত গৃহবধূকে তার বাবার বাড়ির স্বজনরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি ইউনিটে ভর্তি করেন। অভিযোগকারী হীরা ইয়াসমিন (৩৫) জানান, তিনি প্রায় ১৩ বছর ধরে স্বামী আল-মামুন সনেটের সঙ্গে সংসার করছেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হয়েছে বলে তিনি দাবি করেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এর আগে বিভিন্ন সময়ে তার পরিবারের কাছ থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা নেওয়া হয়েছে। প্রায় ১০ দিন আগে ব্যবসার কথা বলে তার কাছে ১ লাখ টাকা দাবি করা হলে, তিনি এক ভরি স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ৭০ হাজার টাকা দেন। এরপর আবারো ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী সনেট তাকে মারধর করেন। এক পর্যায়ে নাকে ঘুষি মারলে তিনি রক্তাক্ত হন এবং মাটিতে পড়ে যান। তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে এলে অভিযুক্ত ঘোড়ার চাবুক দিয়ে মারধর করেন। এতে তার পিঠে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। এ সময় তাদের ছোট ছেলে-কে লাথি মারা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ভুক্তভোগী হীরা ইয়াসমিনের দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। গত পাঁচ থেকে ছয় বছর ধরে তিনি নিয়মিত ইয়াবা এবং মদ সেবন করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করেন। তিনি এ নির্যাতনের বিচার এবং নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ চান। এ বিষয়ে অভিযুক্ত আল-মামুন সনেটের বাবা আসলাম আলী জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের কারও কথা শোনেন না। তাকে শাসন করতে গেলে উল্টো মারমুখী আচরণ করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও নমরুদ বলে তিরস্কার করেন। তিনি বলেন, একজন বাবা হিসেবে তিনি নিজেকে ব্যর্থ মনে করেন এবং ছেলের আচরণে বিব্রত। এ ব্যাপারে অভিযুক্ত সনেট বক্তব্য দিতে রাজি হননি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মুস্তারী জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার, ২ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


এইচএসসি পরীক্ষায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার, ২ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে আসা এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগীকে জরিমানা এবং কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কসবা উপজেলা সদরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি-২০২৬ পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় এ ঘটনা ধরা পড়ে। আটক দুইজন হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।

প্রসঙ্গত, পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কার্ডে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি দেখা দেয়। পরে যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ নিশ্চিত করেন যে, এটি ভুয়া।

অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় মেলার ক্ষেত্রে তাদের সন্দেহ হয়। পরে তারা যাচাই করে নিশ্চিত হন যে কার্ডটি ভুয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। ঘটনার পর আটক দুইজনকে কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয় এবং উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, ভুয়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২৫ পরীক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


গাইবান্ধায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২৫ পরীক্ষার্থী

গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের ভুলবশত অনিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়ে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রটির দুটি কক্ষে বসা নিয়মিত পরীক্ষার্থীদের কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল।

পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকরা লিখিত প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রটির দুটি কক্ষে সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়ে কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ এস এম আসাদুল ইসলাম জানান, "যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেয়া হোক, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।" তিনি আরো জানান, সমস্যাটি নিয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান জানান, "বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর কথা।" তিনি আরও বলেন, "প্রশ্নপত্র বিতরণের আগে তা যথাযথভাবে যাচাই বাছাই করে বিতরণের নির্দেশনা রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে ১৬৩ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ডিএসইতে ১৬৩ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে

 বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রধান মূল্যসূচক কমলেও ১ হাজার ৪৩৯ কোটি টাকা পরিমাণ লেনদেন হয়েছে এবং ১৬৩ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ওইদিন মোট ৩ লাখ ২৭ হাজার ৪০৫টি ট্রেডের মাধ্যমে ৩৯২টি কোম্পানির মোট ৪২ কোটি ১৯ লাখ ৭৮ হাজার ৪৯১টি শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৩টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ১৮৫টির কমেছে এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ওইদিন মোট ১ হাজার ৪৩০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৩৭০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

দিন শেষে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করে। ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ দশমিক ১ পয়েন্টে নেমে আসে। তবে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) শূন্য দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, সিটি ব্যাংক, আইটিসি, স্কয়ার ফার্মা এবং সোনারগাঁও টেক্সটাইল।

অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো সোনারবাংলা ইন্স্যুরেন্স, সমরিতা হাসপাতাল, মালেক স্পিনিং, গ্লোবাল ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, শাইনপুকুর সিরামিকস, ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিজিআইসি, তাকাফুল ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

দর পতনের শীর্ষ ১০ কোম্পানি ছিল রিজেন্ট টেক্সটাইল, ন্যাশনাল ফিডস, আজিজ পাইপস, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স, হামিদ ফেব্রিকস, রহিমা ফুডস, বিডি থাই ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, রহিম টেক্সটাইল, এবি ব্যাংক এবং এপেক্স স্পিনিং।

ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির ১৯৮টির মধ্যে ৯৫টির শেয়ারদর বেড়েছে, ৮২টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির শেয়ারদর বেড়েছে, ৩৮টির কমেছে এবং ছয়টির দর অপরিবর্তিত ছিল। ‘এন’ ক্যাটাগরির একমাত্র প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে ‘জেড’ ক্যাটাগরির ১২০টির মধ্যে ৩৭টির শেয়ারদর বেড়েছে, ৬৫টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া, লেনদেন হওয়া ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ছয়টির ইউনিটদর বেড়েছে, ১৩টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল।

করপোরেট বন্ডের চারটি ইস্যুর মধ্যে তিনটির দর বেড়েছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে সরকারি সিকিউরিটিজের (জি-সেক)-এর তিনটি ইস্যুর সবকটির দর কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%