ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫১২ জন গ্রেপ্তার


রাজধানীতে ডিএমপির অভিযানে ৫১২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের ফলে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৪৭ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জনের নাম রয়েছে।

অভিযানের সময় ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩টি ইয়াবা, ৫০ বোতল এসকাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, পাঁচটি মোটরসাইকেল এবং ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের বৃক্ষমেলায় বদলে গেছে ‘গাছের গল্প’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


চট্টগ্রামের বৃক্ষমেলায় বদলে গেছে ‘গাছের গল্প’

চট্টগ্রাম, ১৪ আগস্ট, ২০২৬ : নগরীর ঐতিহাসিক লালদীঘির মাঠে বৃক্ষমেলা চলছে। মেলায় প্রবেশ করে প্রথম স্টলটির সত্ত্বাধিকারীকে প্রশ্ন করা হয়েছিল- ‘এবার মেলায় কোন্ ধরনের চারার চাহিদা বেশি?’ তার উত্তরটি ছিল, ‘দেশীয় প্রজাতির ফলদ গাছের। আম, জাম, আমড়া, আতা, পেয়ারা, বরই, লেবুর পাশাপাশি ঔষধি গুণের আমলকির চারার চাহিদাও ভালো। স্কুল-কলেজের শিক্ষকরা দলবেঁধে এসে চারা কিনছেনÑ তারা হরিতকি, বহেরা, অড়বরই এসব গাছের চারার খোঁজ করছেন।’

‘শিক্ষকরা দলবেঁধে মেলায় আসছেন কেন?’ জানতে চাইলে তিনি জানালেন, ‘স্কুল-কলেজের চারপাশ কিংবা আঙিনায় লাগাবেন।’

তার সাথে আলাপের সূত্রে জানা গেল, বর্তমান সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছে, তাতে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন সংগঠন ও দপ্তরের কর্মকর্তারা মেলায় এসে দেশীয় প্রজাতির ফলদ গাছের চারা কিনছেন এবং দেশের ‘প্রায় বিলুপ্ত’ হতে যাওয়া ঔষধি গুণসম্পন্ন গাছের চারার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। চাহিদা থাকায় নার্সারির মালিকরা সেসব গাছের চারাও মেলায় নিয়ে আসছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এক সময় বৃক্ষরোপণ কর্মসূচি ছিল একটি ‘মৌসুমি কর্মসূচি’Ñ কয়েকটি চারা লাগানো, ছবি তোলা, তারপর পরিচর্যার অভাবে সেগুলোর অনেকটাই হারিয়ে যাওয়া। এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে।

দেশে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়নে সরকার যে কতটা আন্তরিক এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তা প্রতিফলিত হলো লালদীঘির বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে (১১ আগস্ট, মঙ্গলবার)। সেদিন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘সরকার দেশকে সবুজায়ন করার লক্ষ্যে আগামী ৫ বছরে যে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে, তার পূরণে সংশ্লিষ্ট সকলকে সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এই সরকার আমি-ডামির সরকার নয়; জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার। সুতরাং, এখানে কোনো ধরনের ফাঁকি দেওয়া চলবে না। কোথায় কত গাছ লাগানো হচ্ছে তা অক্ষরে অক্ষরে হিসাব নেওয়া হবে।’

সংশ্লিষ্টরা আরও বলছেন, সরকারি উদ্যোগ, নিয়মিত প্রচারণা, জোরালো মনিটরিং এবং পরিবেশ সচেতনতার কারণে গাছ লাগানো ধীরে ধীরে আনুষ্ঠানিক কর্মসূচির গণ্ডি ছাড়িয়ে মানুষের ব্যক্তিগত অভ্যাস ও সামাজিক অংশগ্রহণে পরিণত হচ্ছে। তার সঠিক প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবারের বৃক্ষমেলায়, পুরোপুরি বদলে গেছে- ‘গাছের গল্প।’

‘ইসলামাবাদ নার্সারির’ স্বত্ত্বাধিকারী মো. আবদুর রহিম বাসসকে জানান, ‘দেশীয় ফলদ ও ঔষধি গুণসম্পন্ন গাছের চারার প্রতি মানুষের আগ্রহ খুব বেড়েছে। শহরে গাছ লাগানোর জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে, তাই অনেকে এখন ছাদে বাগান করছেন। ছাদ বাগানে আম, জাম, আমড়া, কামরাঙ্গা, পেয়ারা, লিচু, জলপাই, সফেদা, আনার বা ডালিম গাছের চারা লাগানো হচ্ছে। এর পাশাপাশি সবজি-মসলা জাতীয় উদ্ভিদের চারা যেমনÑ বেগুন, মরিচ, টমেটো, লেটুসপাতা, পুদিনা পাতা ইত্যাদিও লাগানো হচ্ছে। এগুলো বীজ এবং চারা দুইভাবে পাওয়া যায়।

তবে চারার চাহিদা বেশি।’ তিনি জানান, দেশীয় প্রজাতির ফলদ গাছের চারা জাত ও আকার ভেদে সর্বনিম্ন ২শ’ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার টাকা, সবজির চারা প্রতিটি সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২০ টাকা এবং বিদেশি ফলের চারা সর্বনিম্ন ৮০০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মেলায় গাছের চারার পাশাপাশি গাছ লাগানোর বিভিন্ন যন্ত্রপাতি, ছাদ বাগানের জন্য মাটির তৈরি টব, প্লাস্টিকের কন্টেইনার, বক্স, কোদাল-নিড়ানি, পানি ছিটানোর মেশিন, সার-কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণও বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বৃক্ষমেলায় ২০-২৫টি নার্সারির স্টলে থরে থরে সাজিয়ে রাখা বিভিন্ন প্রজাতির গাছের চারা ‘সবুজ-সমারোহে’ ভরে উঠেছে পুরো লালদীঘি মাঠ। তরতাজা চারাগুলোর কিছু মায়া ছড়িয়েছে রঙিন ফুলের মাধ্যমে, কোনোটিতে এসেছে ফলন, ধরেছে আস্ত কোনো ফল। ক্রেতা-দর্শনার্থীরা সেখান থেকে ঘুরে ঘুরে দেখছেন এবং একেকটি চারা হাতে নিয়ে সেটির জাত, ফলন, আকার এবং কতদিনে ফল আসেÑ এসব তথ্য জানতে চাইছেন।

‘ফতেয়াবাদ নার্সারির’ মো. রফিকুল ইসলাম বাসসকে বলেন, ‘আগে মেলায় ফুলের গাছ আর শোভাবর্ধনকারী গাছের চারা বিক্রি হতো বেশি কিন্তু এখন ফলদ গাছের চারার চাহিদা অনেক বেড়েছে।’ তার মতে, ‘মানুষের মানসিকতায়ও পরিবর্তন এসেছে। আগে অনেকে গাছ লাগানোর বিষয়ে গুরুত্ব দিত না। এখন গাছকে সম্পদ হিসেবে দেখছেন। গাছ লাগালে পরিবেশ ঠাণ্ডা থাকবে, ফল দেবে সে হিসাব মানুষ বুঝতে পারছে।’

নার্সারির মালিকরা বলছেন, ‘গাছের প্রতি মানুষের একটা নিবিড় আগ্রহ দেখা যাচ্ছে। এখন গাছ নির্বাচনেও মানুষ যথেষ্ট সচেতন। শুধু চারা কিনলেই হবে না কোন্ মাটিতে কোন্ গাছ ভালো হবে, কতটুকু আলো-বাতাস প্রয়োজন, কতদিন পর ফল দেবে, কিভাবে পরিচর্যা করতে হবেÑ এসব বিষয়েও গবেষণা করছেন।’

বৃক্ষমেলায় আসা নগরীর পাঁচলাইশ হিলভিউ এলাকার বাসিন্দা তানজিলা আক্তার বাসসকে বলেন, ‘আমাদের বাসায় বড় কোনো জায়গা নেই। ছাদে টবে গাছ লাগানোর পরিকল্পনা করেছি। এবার আম, লেবু, পেয়ারা ও একটি কামরাঙার চারা নিতে এসেছি।’

মেলায় গাছ কিনতে আসা মেরন সান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘একটা গাছ লাগানো মানে শুধু নিজের জন্য কিছু করা নয়; পুরো দেশের জন্য অবদান রাখা। আমার মনে হয়, শহরে প্রত্যেক বাড়িতে যদি কয়েকটি করে গাছ থাকে, তাহলে পরিবেশ অনেকটা বদলে যাবে। তাই জায়গা কম হলেও ছাদে গাছ লাগানোর চেষ্টা করছি।’ তিনি বর্তমান প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, ‘অতীতে কখনো এমন সংখ্যা নির্ধারণ করে গাছ লাগানোর কথা কেউ বলেনি, যা হতো সব লোক দেখানো। এখন বর্তমান সরকার গাছ লাগানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে, মনিটরিং করছে এটি খুবই ভালো দিক। ২৫ কোটির জায়গা ১০ কোটি গাছও যদি বাঁচে তাহলে এই দেশ সবুজে ভরে যাবে।’

এদিকে ‘গাছের গল্পে’ নতুন সংযোজন হয়েছে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ‘বৃক্ষরোপণ কর্মসূচি’। গত জুলাই মাসের শুরু থেকেই চট্টগ্রামে ‘জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করা হচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজে ছাত্র-সংগঠনগুলোর উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এতে বৃক্ষরোপণ ঘিরে একটা উৎসব আমেজ সৃষ্টি হয়েছে।

তবে ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো প্রতিদিন পরিচর্যা করে বড় করতে হবে’ বলে মত দিয়েছেন নগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর।

বৃক্ষমেলায় তিনি বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশকে বাঁচাতে ২৫ কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছেন তা সফল করতে হলে গাছের পরিচর্যা করতে হবে। একটা গাছ লাগালাম কিন্তু তার পরিচর্যা করলাম না তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সরকারি দপ্তরগুলো নিয়মিত গাছের বৃদ্ধি পর্যবেক্ষণে রাখতে হবে এবং ব্যক্তিগত উদ্যোগে যারা গাছ লাগাচ্ছেন তাদেরও নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলে এই দেশের পরিবেশ আবারও বাসযোগ্য হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে জব্দ বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


শেরপুর সীমান্তে জব্দ বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী

শেরপুর, ১৪ আগস্ট ২০২৬ : জেলা সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী সামগ্রী) জব্দ করেছে।

আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেঘাদল সীমান্ত এলাকায় শ্রীবরদী উপজেলার ওই অভিযানে বিজিবির একটি টহল দল অংশগ্রহণ করে।

৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশল ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালালে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত এসব প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ২ হাজার টাকা হওয়া ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে চলেছে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতেও এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রাঙ্গামাটি, ১৪ আগস্ট ২০২৬ : জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

আজ শুক্রবার বেলা ১১টায় রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানী দয়াময়ী স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক দেবজ্যোতি চাকমা, পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আযম শফি, স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির আহ্বায়ক কামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলার পরিষদ সদস্য মো. হাবীব আজম জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত একহাজার চারশ’টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জে পিডিবি বিদ্যুতের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পিডিবির আওতাধীন শহর ও শহরতলীর সকল গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পিডিবির সুনামগঞ্জ অফিসের ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয় এবং শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের অবহিত করা হয়েছে।

পিডিবির জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জের আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদন করা হবে। মেরামত কাজের সুবিধার্থে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ জানান, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মেরামত জরুরি হয়ে পড়েছে। তাই আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল পর্যন্ত ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার হবে। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিকেল ৪ টার পর বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এ বিষয়ে জানানো হয়েছে, সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকার পিডিবির প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২৬ হাজার ২৮৩ জন, বাণিজ্যিক গ্রাহক ৪ হাজার ২৮৯ জন, ক্ষুদ্র ও কুটির শিল্প ২৬২ জন, অনাবাসিক মন্দির, মসজিদ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ২৯৭টি, কৃষিসহ আরও অন্যান্য গ্রাহক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%