ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের গর্ভে জন্ম নিল চার যমজ ছেলে


যুক্তরাষ্ট্রে ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের গর্ভে জন্ম নিল চার যমজ ছেলে

একই পরিবারের দুটি বোন, একই সময়ে গর্ভধারণের ঘটনা ঘটেছে। দুজনের গর্ভে এসেছে যমজ সন্তান— আর অবশেষে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে জন্ম নিয়েছে দুই জোড়া যমজ ছেলে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটে যাওয়া এই দুর্লভ ঘটনা চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সদস্যদের অবাক করেছে।

টেক্সাসের লংভিউ শহরের অধিবাসী দুই বোন, রেইনি জোন্স এবং ডারিয়ান লো, প্রথমেই জানতে পারেন যে তারা প্রায় একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। পরে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে আসে— দুজনেরই গর্ভে যমজ সন্তান রয়েছে।

গত ১৯ মার্চ স্থানীয় সময় দুপুরের দিকে ডারিয়ান লো জন্ম দিয়েছেন অভিন্ন (আইডেন্টিক্যাল) যমজ ছেলে ওয়াইল্ডার ও ওয়াকার-এর। তারমাত্র ১৩ ঘণ্টা পর, ২০ মার্চ ভোরে রেইনি জোন্স জন্ম দেন ভ্রাতৃপ্রতিম (ফ্র্যাটার্নাল) যমজ ছেলে বেন ও রোয়ান-এর। যদিও তার সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ ছিল ১ জুন। বোনের সন্তানদের দেখতে হাসপাতালে গিয়ে ফেরার পর হঠাৎ করে শারীরিক জটিলতা দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি সময়ের আগেই সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন: আম্বানির তেল শোধনাগারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের পেছনের কূটনীতি

জন্মের পর চার শিশুর মধ্যে দুজনকে কিছুদিন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হলেও, ২৬ মে নাগাদ চারজনই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

রেইনি জোন্স বলেন, "আমরা চেয়েছিলাম কাছাকাছি সময়ে সন্তান হোক। কিন্তু মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনের সন্তান জন্মাবে— এটা কখনো কল্পনাও করিনি। এমনকি এক মাসের ব্যবধানও হবে না, সেটাও ভাবিনি।"

এই ঘটনাটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে পরিবারের ইতিহাস। রেইনি ও ডারিয়ান নিজে যমজ নয়, তবে তাদের ছোট ভাই-বোন হ্যাডলি এবং হাডসন যমজ, যাদের বয়স এখন প্রায় ১২ বছর।

পরিবারের মা শ্যানন জ্যাকসন, যিনি আগে যমজ সন্তান বড় করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন, এবার একসঙ্গে চার নাতির দাদি হয়ে আবেগাপ্লুত হয়েছেন। তার ভাষায়, "এক মুহূর্তে শূন্য থেকে চার নাতির দাদি হয়ে গেলাম। ছোটবেলা থেকেই বড় একটি পরিবারের স্বপ্ন দেখতাম। মেয়েদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারছি, এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে।"

আরও পড়ুন: ইরান-আমেরিকা যুদ্ধ শুরুর পর চলতি মাসে দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় সউদীর তেল রপ্তানি

পরিবারের কনিষ্ঠ সদস্য হ্যাডলি মজা করে বলেন, "এখন দুই জোড়া যমজ ভাতিজাকে নিয়ে তাদের বাড়ি ভীষণ ব্যস্ত আর আনন্দমুখর।"

রেইনির মতে, দুই বোনের সম্পর্ক এখন আরও গভীর হয়েছে। তিনি বলেন, "আগে আমরা শুধু বোন ছিলাম, এখন আমরা একসঙ্গে মাতৃত্বের অভিজ্ঞতাও ভাগাভাগি করছি। আর দুজনেরই যমজ সন্তান হওয়া— এ যেন আনন্দের সঙ্গে একটু পাগলামিও।"

সূত্র: ইয়াহু

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতা স্মারক সই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৮ এম


প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গণে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে।

সোমবার সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বলে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। এ উপলক্ষ্যে সোমবার প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে এদিন একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, আয়োজনটি সফল করতে রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভেন্যু ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:০৩ এম


সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রতিদিন কেনাকাটার প্রয়োজনে আমাদের যেতে হয় কোথাও না কোথাও। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে সেখানকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেয়া খুবই জরুরি। তাহলে বিড়ম্বনায় পড়তে হয় না।

তাহলে দেখে নিন সোমবার (২৯ জুন) রাজধানীর কোন কোন এলাকায় শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে।

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট রয়েছে বন্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:০৪ এম


ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার এক দিন পর দক্ষিণ কোরিয়ার প্রধান প্রশিক্ষক হং মিয়ং-বো পদ ছেড়েছেন। রাষ্ট্রপতির তীব্র সমালোচনা এবং সমর্থকদের ক্ষোভের মধ্যে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

৫৭ বছর বয়সী সাবেক অধিনায়ক দ্বিতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন। তবে তার অধীনে দক্ষিণ কোরিয়াকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো। ২০১৪ সালে তার নেতৃত্বে একই পরিণতি হয়েছিল।

এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে গ্রুপ পর্ব সহজেই পার হওয়ার অন্যতম দাবিদার ধরা হচ্ছিল। একই গ্রুপে ছিল আয়োজক দেশ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেকিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে যায় দলটি। চেকিয়ার বিরুদ্ধে ২-১ গোলের জয়ই ছিল তাদের একমাত্র সাফল্য। তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বেই শেষ হয় দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ।

পদত্যাগের ঘোষণা দিয়ে হং বলেন, গত দুই বছর ধরে গুরুত্বপূর্ণ প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজেকে একটি প্রশ্ন করতেন, 'এটি কি সত্যিই দেশের ফুটবলের জন্য সঠিক সিদ্ধান্ত?' তিনি স্বীকার করেন, সব সিদ্ধান্ত যে ঠিক ছিল, তা বলতে পারবেন না। তবে দেশের ফুটবলের কথা ভেবেই প্রতিটি সিদ্ধান্ত নিয়েছিলেন।

হংয়ের পদত্যাগের কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে-মিয়ং দলের ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যোগ্যতার পরিবর্তে আনুগত্য ও পক্ষপাতিত্বকে গুরুত্ব দিলে অযোগ্য মানুষ নেতৃত্বে আসে, আর তার ফল এমনই হয়।

রাষ্ট্রপতি দেশের মানুষের কাছে ক্ষমা চান। তিনি উল্লেখ করেন, এই ব্যর্থতায় দেশের মানুষ যে হতাশ হয়েছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই উদ্দেশ্যে ক্রীড়া প্রশাসনে দ্রুত সংস্কার আনার কথাও তিনি জানান।

বিশ্বকাপ শুরুর আগেই হং সমর্থক ও গণমাধ্যমের কঠোর সমালোচনার মুখে ছিলেন। ২০২৪ সালে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই সেই বিতর্ক চলছিল। ঘরের মাঠে ম্যাচের সময়ও দর্শকদের দুয়ো শুনতে হয়েছে তাকে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি সমালোচিত হয় তার একটি সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি দলের অভিজ্ঞ অধিনায়ক সন হিউং-মিনকে শুরুর একাদশের বাইরে রাখেন। সেই ম্যাচে একটি ড্র করলেই দক্ষিণ কোরিয়ার নকআউটে ওঠার সুযোগ ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত উল্টো ফল দেয়। দল ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

পদত্যাগের সময় হং বলেন, তিনি আর জাতীয় দলের প্রধান কোচ নন, কিন্তু একজন সমর্থক হিসেবে সব সময় দলের পাশে থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, একদিন আবার দেশের মানুষের ভালোবাসা ও বিশ্বাস ফিরে পাবে দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে মৎস অসিফারের কক্ষ ভাঙচুর, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:৩২ এম


নড়াইলে মৎস অসিফারের কক্ষ ভাঙচুর, থানায় মামলা

নড়াইল সদরের সিনিয়র উপজেলা মৎস অফিসার মো. আবু রায়হানের (৩৫) অফিসকক্ষে প্রবেশ করে ভাঙচুর, সরকারি কাজে বাঁধা দেয়াসহ কর্মকর্তাকে মারধরের অভিযোগ এনে থানায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২৮ জুন, রোববার রাতে সদর থানায় দায়ের করেন মৎস কর্মকর্তা, যার অভিযোগে মো. জিসানুর রহমানসহ আরও অজ্ঞাত চার থেকে পাঁচ জন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত যুবক জিসানুর যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের সন্তান। অন্যদিকে, ভুক্তভোগী মৎস কর্মকর্তা আবু রায়হানের domicile সাতক্ষীরার শ্যামনগরে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু মামলার বিষয়টি যাচাই করেছেন এবং সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে জিসানুর নামের এক যুবক মাঝে মধ্যেই অফিসের গোপনীয় বিভিন্ন তথ্য চাওয়ার জন্য আসে। তার দাবি অনুযায়ী অফিসের গোপনীয় তথ্য প্রদান না করলে সে ক্ষিপ্ত হয়ে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সবশেষ রোববার, ২৮ জুন, বিকেল ৩ টার দিকে চার থেকে পাঁচ জনকে নিয়ে মৎস কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে অভিযুক্ত জিসানুর।

এ সময় তারা নড়াইল জেলার সকল সুবিধাভোগী সদস্যদের প্রদর্শনী তালিকা দাবি করে। পূর্বে এ তালিকা সরবরাহ করা হয়েছে জানানো হলে, অভিযুক্ত জিসানুর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে, পরে মৎস কর্মকর্তাকে মারধর করে এবং সরকারি ডেস্কটপ ও মনিটর ভেঙে দেয় বলেও এজাহারে উল্লেখ করা রয়েছে।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা (সদর) মো. আবু রায়হান সময় সংবাদকে জানান, "জিসানুর বেশ কিছুদিন ধরেই আমার কার্যালয়ে এসে ঝামেলা করছেন। সে প্রদর্শনী বরাদ্দের দাবি করেছেন, কিন্তু যে কোনো বরাদ্দ একটি কমিটির মাধ্যমে চূড়ান্ত করে দেওয়া হয়। আমি বিষয়টি বার বার বুঝিয়ে বলার পরও তিনি সবসময় নানা কারণে ঝামেলা করেন। সর্বশেষ তিনি আমার অফিসে এসে ভাঙচুর-মারধর করে গেছেন। আমি থানায় মামলা দায়ের করেছি।"

তবে অভিযুক্ত জিসানুর সব অভিযোগ অস্বীকার করে সময় সংবাদকে বলেন, “গ্রামের কৃষক শ্রেণির লোকজন নিয়েই আমাদের ওঠা-বসা। বিভিন্ন সময়ে উপজেলা অফিসে কাজে যেতে হয়। মৎস কর্মকর্তার অফিসে তথ্যের জন্য গিয়েও সেটা ঠিকমতো পাওয়া যায় না। বরং তিনি অসৌজন্যমূলক আচরণ করে তাড়িয়ে দেন।”

তিনি যোগ করেন, “রোববার বিকেলে কিছু তথ্যের জন্য গিয়েছিলাম। সহযোগিতা না করে বরং মৎস কর্মকর্তা রায়হান সাহেব অকারণে গালিগালাজ সহ অশালীন আচরণ করেছেন। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব দেখান। তার অপেশাদার আচরণ, গালিগালাজ সহ সব আমি মোবাইল ফোনে রেকর্ড করি। তিনি চেয়ার থেকে উঠে এসে আমার ফোন হাত থেকে কেঁড়ে নিয়ে ভেঙে ফেলেন। এসময় আমাকে মারধর করেন, আমি নিজে বাঁচার চেষ্টা করি। ধস্তাধস্তির সময় তার নিজের হাতের ধাক্কায় কম্পিউটার নিচে পড়ে ভেঙে যায়। তারা অফিসের বেশ কয়েকজন মিলে আমাকে মেরেছে। তখন অফিসে আমাকে মারধরের পর মামলা দেয়ার হুমকি দিয়েছিলো। এখন শুনলাম আমার নামে মামলা করেছে।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, “আমরা জানার পরই ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করি। এ ঘটনায় মৎস কর্মকর্তার এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রজু হয়েছে। আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%