ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত


একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযানকে আরো জোরদার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে হুতির অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা পরিচালনা করা হয়েছে এবং এতে আনুমানিক ৫৫৮ জন হুতি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে সরকারি বাহিনী দাবি করেছে।

সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিমান এবং গোলন্দাজ বাহিনীর ব্যাপক সহায়তার মাধ্যমে তাইজে শহরে হুতিদের পিছু হটতে বাধ্য করা হয়েছে।

সরকারি বাহিনীর দাবি অনুযায়ী, অভিযানের সময় হুতিদের ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। হামলাগুলো গোষ্ঠীটির সেনা সমাবেশ, রসদ এবং অতিরিক্ত সেনা পাঠানোর পথ, প্রতিরক্ষাব্যবস্থা এবং সরবরাহ রুট লক্ষ্য করে পরিচালিত হয়।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইসরায়েলে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে বিরোধ

আল-নুজাইলি জানান, এসব হামলা যুদ্ধবিমান, ড্রোন, স্থলভিত্তিক গোলন্দাজ বাহিনী, রকেট লঞ্চার এবং স্নাইপার ইউনিট ব্যবহার করে চালানো হয়েছে। তিনি দাবি করেন, এর ফলে হুতিদের গোলাবর্ষণের অবস্থান এবং সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে।

সরকারি বাহিনী ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশেও গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে। সামরিক মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, এসব অভিযানের মাধ্যমে হুতির চলাচল সীমিত করা হয়েছে, যাতে তারা পুনরায় সংগঠিত হতে বা অতিরিক্ত সেনা মোতায়েন করতে না পারে।

পশ্চিম উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও হুতির অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। আল-নুজাইলি বলেন, সেখানে হুতিদের সেনা সমাবেশের এলাকা এবং গোলাবর্ষণের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরো দাবি করেন, সর্বশেষ অভিযানে হুতিদের ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে মাঠপর্যায়ের কমান্ডাররাও রয়েছেন। বেসামরিক মানুষের নিরাপত্তা এবং অবকাঠামো সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আল-নুজাইলি।

আরও পড়ুন: সার্বিয়ার নির্বাচনে ভুচিচের পরাজয়, বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ'স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ

আরএসজিটি বাংলাদেশ নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায়। প্রতিষ্ঠানটি সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরো (MV AMOUREUX) পরিচালনার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২ টিইইউ'স হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করেছে।

এর আগে, গত সেপ্টেম্বরে আরএসজিটি ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ’স হ্যান্ডলিংয়ের রেকর্ড স্থাপন করেছিল। ২০২৬ সালের আগস্টে পিসিটিতে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন কার্যক্রম চালুর পর এটি ছিল আগের সর্বোচ্চ উৎপাদনশীলতার মাইলফলক।

১৮ অক্টোবরের জাহাজ পরিচালনা কার্যক্রমে মাত্র ২১ ঘণ্টায় ১ হাজার ৫২৪টি কনটেইনার, যা ২ হাজার ৫৭১ টিইইউ’সের সমপরিমাণ, হ্যান্ডলিং করা হয়। এই অর্জন টার্মিনালের আধুনিক সরঞ্জাম, দক্ষ পরিচালন দল এবং সমন্বিত টার্মিনাল ব্যবস্থাপনা ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।

এমভি আমুরো পরিচালনার সময় আরএসজিটি বাংলাদেশের পরিচালনগত সাফল্যের প্রশংসা করেছেন সিএমএ সিজিএম কর্তৃপক্ষ। এই সাফল্যের মাধ্যমে পরিচালন দক্ষতা বৃদ্ধি, জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমানো এবং বাংলাদেশের মেরিটাইম খাতে আন্তর্জাতিক মানের কনটেইনার টার্মিনাল পরিচালনা নিশ্চিত করার প্রতি আরএসজিটি বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে আরএসজিটি বাংলাদেশ পরিচালনগত উৎকর্ষ নিশ্চিত করতে, দেশের বন্দর অবকাঠামোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক শিপিং লাইন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা নাবিল ইউসুফ বলেছেন, "আমাদের প্রতি সংশ্লিষ্ট সবার আস্থা ও বিশ্বাসকে আরএসজিটি বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে। পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, সর্বোচ্চ বৈশ্বিক মান বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার অঙ্গীকারে আমরা অবিচল। এর মাধ্যমে বৈশ্বিক মেরিটাইম শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের সেনা ও হুথিদের সংঘর্ষে দুই দিনে ১৮০ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ইয়েমেনের সেনা ও হুথিদের সংঘর্ষে দুই দিনে ১৮০ যোদ্ধা নিহত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ এবং বিমান হামলায় অন্তত ১২৯ হুথি যোদ্ধা নিহত হয়েছেন। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, এই সংঘাতে আরও ১৭৬ জন আহত হয়েছেন।

সোমবার তাইজ মিলিটারি এক্সিস কমান্ডের একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে চলা অভিযান ও বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাইজ সিটির দক্ষিণাঞ্চলীয় আল-মিসরাখ জেলায় হুথিদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় যোদ্ধা ও সাধারণ জনগণের সহায়তায় সরকারি বাহিনী দ্বিতীয় দিনের মতো তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। পাশাপাশি, আল-আকনাদ ফ্রান্সে হুথিদের একটি ঘাঁটিতে আকস্মিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন বিদ্রোহীকে হতাহত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুথিদের বিভিন্ন ঘাঁটি, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং জমায়েত লক্ষ্য করে অন্তত ১৩টি বিমান হামলা চালানো হয়। তবে ইয়েমেনি সেনাবাহিনীর এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, সোমবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ এবং নিখোঁজ রয়েছেন ১৪ জন। প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে হুথিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর। সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতা স্মারক সই

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এবং জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল কো-অর্ডিনেটর কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (জিমকা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার লক্ষ্য হলো বাংলাদেশি রোগীদের জন্য জাপানে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া সহজতর করা এবং উন্নত চিকিৎসাসেবার সুযোগ বৃদ্ধি করা।

আজ মঙ্গলবার, রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের মধ্যে চিকিৎসা পর্যটন এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতার মাধ্যমে জাপানে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের যাতায়াত ও চিকিৎসাসংক্রান্ত সমন্বয়কে সহজ করার উদ্যোগ নেওয়া হবে। সেইসাথে, জাপানের উন্নত হৃদরোগ চিকিৎসা, রোবোটিক চিকিৎসাপ্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার বিষয়ে বাংলাদেশি রোগীদের জানার সুযোগ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ‘জাপানে হৃদরোগের চিকিৎসার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওভাসকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিরোমাসা ওতাকে। তিনি হৃদরোগের আধুনিক চিকিৎসা, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি) এবং জটিল করোনারি ইন্টারভেনশনে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

আন্তর্জাতিক চিকিৎসা যোগাযোগবিষয়ক অধিবেশনে বক্তব্য দেন কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকেল কমিউনিকেশন সেন্টারের প্রধান অধ্যাপক তোমো ইতো। তিনি আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে জিমকার সেক্রেটারি জেনারেল কাতসুয়া সাকাগামি, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিয়োশি আমাদা ও সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইউকো মোরিকাওয়া এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বোর্ড পরিচালক ফুতোশি কোনো উপস্থিত ছিলেন।

বিএমটিএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, সহসভাপতি এ এম আর মজুমদার লিটন, শাব্বির আহমদ তামিম ও আবদুর রশিদ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুফাসসেরুল হকসহ অন্যান্য সদস্যরা।

বিএমটিএ ২০২১ সাল থেকে বাংলাদেশে চিকিৎসা পর্যটন ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে কাজ করে আসছে। অপরদিকে, জিমকা জাপানে চিকিৎসা নিতে আগ্রহী আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইজির বাড়িতে মাদকের আসর, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ডিআইজির বাড়িতে মাদকের আসর, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট করে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে।’

জামায়াতের আমির দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আরও লেখেন, ‘দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে, সঙ্গে গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই।’

বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান লেখেন, ‘এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।’

স্ট্যাটাসের শেষাংশে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমির লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! অন্যায়ের বিরুদ্ধে তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%