প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ এবং বিমান হামলায় অন্তত ১২৯ হুথি যোদ্ধা নিহত হয়েছেন। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, এই সংঘাতে আরও ১৭৬ জন আহত হয়েছেন।
সোমবার তাইজ মিলিটারি এক্সিস কমান্ডের একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে চলা অভিযান ও বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, তাইজ সিটির দক্ষিণাঞ্চলীয় আল-মিসরাখ জেলায় হুথিদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় যোদ্ধা ও সাধারণ জনগণের সহায়তায় সরকারি বাহিনী দ্বিতীয় দিনের মতো তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। পাশাপাশি, আল-আকনাদ ফ্রান্সে হুথিদের একটি ঘাঁটিতে আকস্মিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন বিদ্রোহীকে হতাহত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুথিদের বিভিন্ন ঘাঁটি, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং জমায়েত লক্ষ্য করে অন্তত ১৩টি বিমান হামলা চালানো হয়। তবে ইয়েমেনি সেনাবাহিনীর এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, সোমবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ এবং নিখোঁজ রয়েছেন ১৪ জন। প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে হুথিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর। সূত্র: আনাদোলু এজেন্সি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন