ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান


বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান

বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য আবুল হোসেন খান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাকেরগঞ্জ বন্দর সার্বজনীন পূজামণ্ডপসহ উপজেলার কলসকাঠী, পাদ্রীশিবপুর ও নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য।

শুভেচ্ছা বিনিময়কালে আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

আরও পড়ুন: অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এমন একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত থাকবে।

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে পূজামণ্ডপের পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে স্বাগত জানান। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা কৃষক দলের আহ্বায়ক
মোঃ রোকনুজ্জামান রোকন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সদস্যসচিব মোস্তাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের নাসিম, আবু হুসাইন সোহাগ, তাসিন, ইদ্রিস আলী, আবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“মা, আমি মারা গেলে আমার গায়েবানা জানাজা দিও” রাশিয়া থেকে বাংলাদেশি যুবকের হৃদয়বিদারক ভিডিও বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


“মা, আমি মারা গেলে আমার গায়েবানা জানাজা দিও” রাশিয়া থেকে বাংলাদেশি যুবকের হৃদয়বিদারক ভিডিও বার্তা

যুদ্ধের ময়দান থেকে মায়ের কাছে আকুতি, বেঁচে ফিরতে চান প্রিয়জনদের মাঝে

“মা, তোমাকে অনেক ভালোবাসি মা। তোমাকে অনেক মিস করি। যদি মারা যাই, তাহলে আমার গায়েবানা জানাজা দিও মা। আর যদি আল্লাহ আমাকে ফিরিয়ে আনেন, তাহলে তোমার কোলে ফিরে আসব মা…”

রাশিয়া থেকে ভিডিও বার্তায় মায়ের উদ্দেশে এভাবেই আবেগঘন কথাগুলো বলছিলেন এক বাংলাদেশি যুবক। তাঁর কণ্ঠে ছিল প্রিয়জনদের হারানোর ভয়, মায়ের জন্য গভীর ভালোবাসা আর নিরাপদে দেশে ফিরে আসার আকুলতা।

অভিযোগ উঠেছে, দালালের মাধ্যমে রাশিয়ায় যাওয়ার পর ওই যুবককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে। সেখান থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে মায়ের কাছে দোয়া চেয়েছেন।

ভিডিও বার্তায় ওই যুবক বলেন, “মা, এখানে মানুষের কোনো মায়া-দয়া নেই। ইন্টারনেটও নেই। সবার প্রতি খেয়াল রেখো মা। কারও কোনো দোষ নেই, নিজেই চলে এসেছি মা।”

নিজের সিদ্ধান্তের দায়ও যেন নিজের কাঁধেই নিতে চাইলেন তিনি। কিন্তু মায়ের কাছে তাঁর এই স্বীকারোক্তির আড়ালে ফুটে উঠেছে এক সন্তানের গভীর অনুশোচনা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার আকুতি।

তিনি আরও বলেন, “দোয়া করো মা, তোমাকে অনেক কথা বলার আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে সব বলব মা।”

কথাগুলো শুধু একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ নয়; যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে আটকে পড়া একজন মানুষের ভয় ও অসহায়ত্বেরও প্রতিচ্ছবি।

যে মা হয়তো সন্তানের ফেরার অপেক্ষায় দিন গুনছেন, সেই মায়ের কাছে ছেলের এমন বার্তা কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অন্যদিকে, পরিবার থেকে দূরে যুদ্ধের ঝুঁকির মধ্যে থাকা ওই যুবকের প্রতিটি মুহূর্তও যেন কাটছে অনিশ্চয়তার মধ্যে।

দালালের প্রলোভনে বিদেশযাত্রা, তারপর যুদ্ধের ঝুঁকি?

ঘটনাটি আবারও বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালচক্রের প্রলোভন ও প্রতারণার ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে। বিদেশে কাজের আশায় গিয়ে কেউ যেন বিপজ্জনক পরিস্থিতিতে না পড়েন, সে জন্য বিদেশযাত্রার আগে কাজের ধরন, ভিসা ও চুক্তির সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

তবে ওই যুবককে কীভাবে রাশিয়ায় নেওয়া হয়েছিল, কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তাঁকে কী পরিস্থিতিতে যুদ্ধে পাঠানো হয়েছে—এসব বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও প্রয়োজন।

একটি ভিডিও বার্তা, একটি মায়ের অপেক্ষা, আর দেশে ফেরার আকুতি।

যুবকটির শেষ কথাগুলো যেন বারবারই ফিরে আসে—“দোয়া করো মা, আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমাকে অনেক কথা বলব।”

এখন তাঁর পরিবার ও স্বজনদের প্রত্যাশা, নিরাপদে দেশে ফিরে মায়ের সঙ্গে আবার দেখা হোক তাঁর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবের পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবের পদায়ন

দেশের ১৩টি জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো. আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নড়াইলে পলক কুমার মন্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেন, খুলনায় মো. নবীরুল ইসলাম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী, ময়মনসিংহে এ. এস. এম. মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম এবং পাবনায় মো. পুবন আখতারকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবর নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ওই দিন অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়ে যাবেন বলে গণ্য করা হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


ইয়েমেনে আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইয়েমেনে গত জুলাই মাস থেকে নতুন সংঘাতের শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) জানিয়েছে, হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে চলমান তীব্র লড়াইয়ের ফলে এই মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ (Taiz) শহরটি বাস্তুচ্যুতি সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মোট বাস্তুচ্যুতদের মধ্যে ৭৬ শতাংশই তাইজ থেকে পালাতে বাধ্য হয়েছেন, এবং তাদের ৫২ শতাংশকে এই অঞ্চলে আশ্রয় নিতে হয়েছে। লাহিজে ২৩ শতাংশ এবং দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আদেনে ১৩ শতাংশ মানুষ আশ্রয় নিয়েছেন।

ইউএনএইচসিআর-এর মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আশ্রয়, খাদ্য এবং বহুমুখী আর্থিক সহায়তা বর্তমানে সবচেয়ে জরুরি প্রয়োজন। অপর্যাপ্ত তহবিলের কারণে প্রায় ৩৩ হাজার ৭০০ পরিবার এখনও যথাযথ আশ্রয়ের বাইরে রয়েছে।

এদিকে, জাতিসংঘের শিশু তহবিল (UNICEF) সতর্ক করে জানিয়েছে যে তাইজে চলমান তীব্র লড়াই ও জ্বালানি সংকটের কারণে প্রায় ৩০ লাখ মানুষের সুপেয় পানির সরবরাহ হুমকির মুখে পড়েছে। এর মধ্যে অন্তত ১৬ লাখ শিশু রয়েছে। পানির সংকটপূর্ণ এলাকা হিসেবে পরিচিত তাইজে এই নতুন সংকট লাখ লাখ মানুষের জীবনযাত্রাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সউদী সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি করেছে, যা সাধারণ নাগরিকদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%