১২:৫৮ পি.এম
অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি (২৫) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করেন তিনি।
শনিবার (১১ জুলাই) দ্য ইসলামিক ইনফরমেশন-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, মূলত মুসলমানদের ইবাদত পদ্ধতি এবং মসজিদের ভেতরের পরিবেশ দেখার কৌতূহল থেকে ওই মসজিদে গিয়েছিলেন তরুণ এই ফুটবলার। সেখানে জুমার খুতবা প্রদান করছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক।
নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। ইয়েঙ্গি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত সকলের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে
নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রক্রিয়ার ফল। দীর্ঘদিনের পড়াশোনা, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। পুরোপুরি আত্মতুষ্টি এবং ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ইসলামের ছায়াতলে এসেছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। মাঠের গতি এবং আক্রমণাত্মক খেলার শৈলীর জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ সালের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন