০৯:৩৪ পি.এম
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যা স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত হয়।
মঙ্গলবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ সভাকক্ষে ‘লার্নিং শেয়ারিং মিটিং অব দ্য হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রোগ্রাম’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশন ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ ফর ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের আওতায় এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
সভায় জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে পরিচালিত প্রকল্পের আওতায় সন্দ্বীপের ৫টি ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে নগদ অর্থ ও গবাদিপশুর খাদ্য সহায়তা প্রদান করা হবে। স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে পরিচালিত এসব কার্যক্রমে কাজের বিনিময়ে অর্থ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশন স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, যা প্রশংসনীয়। তিনি দুর্যোগকালীন মানবিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রমকে আরও জোরদার করতে সংস্থাটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মাকছুদুর রহমান, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা রাজীব ঘোষ, প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সারিকাইত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাছলিমা বেগম এবং মগধরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন