ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে


সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে

লিওনেল মেসির ১৮ বছরের পুরনো ঐতিহাসিক রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাসের পাতায় নতুন কীর্তি গড়লেন স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর ৩৪৩ দিন বয়সে ফিফা বিশ্বকাপে নিজের প্রথম গোল করার গৌরব অর্জন করেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। এর মাধ্যমে তিনি আর্জেন্টাইন কিংবদন্তি মেসির চেয়ে ঠিক ১৪ দিন কম বয়সে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেয়ে ইতিহাস গড়েছেন। এর আগে ২০০৬ বিশ্বকাপে মেসি যখন প্রথম গোল করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। একই সাথে ব্রাজিলের মহানায়ক পেলের পর ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করার অনন্য রেকর্ডও ছুঁয়েছেন ইয়ামাল।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিবারের এই হাইভোল্টেজ ম্যাচে ইয়ামালের রেকর্ড গড়া গোলের ওপর ভর করে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্ডের সাথে গোলশূন্য ড্র করার ধাক্কা সামলে এই জয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইয়ামালরা। ম্যাচের ১১তম মিনিটেই স্পেনের হয়ে গোল উৎসবের সূচনা করেন ইয়ামাল।

অপটার (Opta) পরিসংখ্যান অনুযায়ী, এই গোলের পর লামিন ইয়ামাল বিশ্বের একমাত্র ফুটবলার যিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে কম বয়সে ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো—উভয় বড় টুর্নামেন্টেই গোল করার অনন্য নজির স্থাপন করলেন। শুধু তাই নয়, ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের কিংবদন্তি পেলে দেশের হয়ে প্রথম ওপেনিং গোল করার কীর্তি গড়েছিলেন। পেলের দীর্ঘ ৬৮ বছর পর ইয়ামালই প্রথম অনূর্ধ্ব-১৮ ফুটবলার যিনি বিশ্বকাপের ম্যাচে দেশের হয়ে প্রথম গোলটি করলেন।

আরও পড়ুন: বিএনপি নেতার প্রাণনাশের হুমকির অভিযোগে পিবিআই তদন্ত

স্পেন জাতীয় দলে এই কিশোর তারকার প্রভাব কতটা, তা ফুটে ওঠে আরেকটি পরিসংখ্যানে। ইয়ামাল শুরুর একাদশে থাকা ২১টি ম্যাচের একটিতেও হারেনি স্পেন; যার মধ্যে ১৫টিতেই জয় এবং ৬টি ড্র। এই ২১ ম্যাচে স্পেনের করা ৬০টি গোলের মধ্যে ১৬টি গোলেই সরাসরি অবদান রেখেছেন ইয়ামাল, যার মধ্যে রয়েছে ৫টি গোল ও ১১টি অ্যাসিস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও অপরাধ দমনে বিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় আটক ১৮

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২১ এম


মাদক ও অপরাধ দমনে বিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় আটক ১৮

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, মহানগর পুলিশের চারটি থানা এবং গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া দীর্ঘদিন পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, পূর্বের ও চলমান বিভিন্ন নিয়মিত মামলায় আরও ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বরিশাল মহানগর অধ্যাদেশের আওতায় একজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি সূত্র আরও জানায়, মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২২ এম


অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

বিশ্বকাপের ‘জে’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই লড়াইয়ের আগে, ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে।

অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজার সিমুলেশন চালিয়ে বলছে, এই ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা। তাদের জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ এবং অন্যদিকে ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ। অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফরমে ফিরে এসেছে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে বর্তমানে তার গোলসংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। যদি অস্ট্রিয়ার বিপক্ষে তিনি আর একটি গোল করতে পারেন, তবে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করবেন, যিনি আটবার ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

শুধু গোলের রেকর্ড স্থাপনই নয়, মেসির সামনে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার সুযোগ রয়েছে। এর আগে এই রেকর্ড গড়েছেন ফ্রান্সের জাস্ট ফঁতেইন এবং ব্রাজিলের জর্জিনহো।

তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাল্ফ রাংনিকের নেতৃত্বে অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচ জয়ের ধারায় রয়েছে এবং গত ১২ ম্যাচে অস্ট্রিয়ার জয় এসেছে ১০টিতে।

দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতেছে, তাই এখন এই ম্যাচের জয়ী দল নকআউট পর্বের পথে উল্লেখযোগ্য সুবিধা পাবে। তবে পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে অপ্টার সুপারকম্পিউটার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির পক্ষ থেকে ইংল্যান্ডকে কঠোর শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২৩ এম


আইসিসির পক্ষ থেকে ইংল্যান্ডকে কঠোর শাস্তি

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজটি চলছে। ইংল্যান্ড প্রথম টেস্টে ১১৫ রানে বিজয়ী হলেও, দ্য ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ২৫৩ রানের পরাজয় অর্জন করে। এই হারের ম্যাচেই তাদের উপর জুটেছে অর্থ ও পয়েন্টের জরিমানা।

আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডকে এই শাস্তি দেওয়া হয়েছে নির্ধারিত ওভার রেট অটুট রাখতে না পারার জন্য। শাস্তি হিসেবে খেলোয়াড়দের ম্যাচ ফির অর্ধেক কেটে রাখা হয়েছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, 'সময়ের ছাড় বিবেচনায় নেওয়ার পর দেখা গেছে, ইংল্যান্ড নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১২ ওভার পিছিয়ে ছিল। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.২২ ধারার অধীনে ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের জন্য, নির্ধারিত সময়ে বোলিং করতে ব্যর্থ হওয়া প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানার সীমা হল ম্যাচ ফির ৫০ শতাংশ।'

এ বিষয়গুলো সব কিছু বিবেচনায় নিয়ে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি আরোপ করেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারা অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতিটি ওভার কম হলে একটি করে পয়েন্ট কাটা হয়। এই কারণে ইংল্যান্ডের মোট ১২ পয়েন্ট বাদ দেওয়া হয়েছে।

স্টোকসের অনুপস্থিতিতে এই ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন জো রুট। তিনি অপরাধটি মেনে নেওয়ার কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২৪ এম


হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি

হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরছেন ১৬৪ ফ্লাইটে মোট ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি। দেশে ফিরে আসার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় ফিরে আসেন ৪ হাজার ৩১৯ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ১২১ জন।

এদিকে, হজ পালনের জন্য সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগের এবং পরে মারা যান ৫৪ জন বাংলাদেশি হাজি। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। এই মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, ২১ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তারা এখন পর্যন্ত ২৮ হাজার ৩৭১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২২ হাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৯৭ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে চালানো হয়েছে মোট ১৬৪ ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৪টি, সৌদি এয়ারলাইনস ৫৮টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬৬৫টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ২৮৬টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%