ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হবু স্ত্রীর সঙ্গে শেষ দেখা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জল ও শিখরের


হবু স্ত্রীর সঙ্গে শেষ দেখা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জল ও শিখরের

বিয়ের দিন মাত্র দুই মাস বাকি ছিল। হবু স্ত্রীর পছন্দের সামগ্রী কেনার পরিকল্পনা এবং নতুন সংসারের স্বপ্ন উজ্জল সরকারের মনে ছিল। হাসিমুখে হবু স্ত্রীর সঙ্গে দেখা করে বিদায়ও নিয়েছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই বিদায় হবে চূড়ান্ত বিদায়! ২৪ বছর বয়সী উজ্জল সরকারের জীবনযাত্রা থেমে গেল সড়ক দুর্ঘটনায়। একই ঘটনায় প্রাণ হারান তার ঘনিষ্ঠ বন্ধু শিখর চন্দ্রও।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় চলন্ত ট্রাকের আঘাতে তাদের মৃত্যু ঘটে।

নিহত উজ্জল সরকার ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের পুত্র। তার বন্ধু শিখর চন্দ্র শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের সন্তান। উভয়েই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: মানবিক সংগঠন HOOD- এর অর্থায়নে বৃদ্ধের চোখে আনন্দাশ্রু

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জলের বাবা বিপ্লব সরকার শারীরিক প্রতিবন্ধী। তার মা শিউলী রানী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন ছেলেকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্নে। একই উপজেলায় বিলকাজুলী গ্রামে উজ্জলের বিয়ের আয়োজন করা হয়েছিল। দুই মাস পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

বুধবার সকালে বন্ধু শিখরকে নিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে যান উজ্জল। বিয়ের জন্য নানা পরিকল্পনা ছিল তার। হবু স্ত্রীর পছন্দের সামগ্রী কেনার ইচ্ছাও ছিল। দেখা শেষে হাসিমুখে বিদায় নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন তারা। কিন্তু মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর সব স্বপ্ন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান উজ্জল। গুরুতর আহত শিখরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উজ্জলের বিয়ের আনন্দঘন প্রস্তুতির পরিবর্তে এখন বাড়িতে শুধুই শোক ও স্বজন হারানোর হাহাকার।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উজ্জল ও শিখরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: বাঘায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শান্তি মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: এমরান সালেহ প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ, ২৫ নভেম্বর, ২০২৬ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন, "আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।"

আজ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, "পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার কথিত মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনা একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।" তিনি উল্লেখ করেন, "পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এই সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায়?"

তিনি আরও বলেন, "সবার মনে রাখা উচিত, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, কোনো বিদেশি শক্তি ও তার দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।"

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, "প্রতিবেশীদের সঙ্গে আমরা শত্রুতা নয়, বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ও জনগণের আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।"

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, "অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না।"

তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করার আহ্বান জানান।

তিনি মহান বিজয় দিবসকে ঘিরে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান।

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আবাসিক মিশন খুলতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


ঢাকায় আবাসিক মিশন খুলতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন খোলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রাজনৈতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কনস্যুলার সেবা আরও শক্তিশালী করতে ঢাকায় একটি আবাসিক মিশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। একইসঙ্গে, তিনি বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আহ্বান জানান।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বিষয়গুলো তুলে ধরেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে তা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি যৌথ বাণিজ্য ফোরাম গঠন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।

এ সময়, হুমায়ুন কবির রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ২৩তম কাউন্সিল সভা এবং ১৯তম গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনটি বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, যিনি কাউন্সিল অব এমআইএসটির সভাপতি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

২৩তম কাউন্সিল সভায় এমআইএসটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রতিষ্ঠানের সামগ্রিক একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করে।

সভায় চলমান অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কাউন্সিল সভা শেষে প্রধান অতিথি এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত সহযোগিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

এমআইএসটির ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে প্রধান অতিথি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন।

তিনি সফলভাবে শিক্ষাজীবন সম্পন্ন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

শিক্ষামন্ত্রী বলেন, "একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি।"

তিনি এমআইএসটিকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

একই সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে মেধা ও মননের পূর্ণ বিকাশের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও প্রকৌশলী জনাব আবুল হায়াত।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।"

তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও মনোনিবেশ করার এবং পিতা-মাতা, শিক্ষক ও দেশের সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন।

এমআইএসটির ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩,৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৯৪৩ জন সামরিক, ২,৭১৮ জন বেসামরিক এবং ৭ জন বিদেশি শিক্ষার্থী ছিলেন।

কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২০০২-২০০৯ এবং ২০২০-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ এবং ৬৫ জন শিক্ষার্থীকে ‘এমআইএসটি মেডেল’ প্রদান করা হয়।

শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে এমআইএসটি বিভিন্ন বিষয়ে ৩৫টি স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তোলা সম্ভব হবে।

আগামী শিক্ষাবর্ষ থেকে এমআইএসটির নিয়মিত চারটি ব্যাচের পাশাপাশি ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি ব্যাচ অতিশীঘ্রই ভর্তি করা হবে।

এর ফলে এমআইএসটির শিক্ষা কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের জাতীয় শিক্ষাসূচীর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

নতুন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অত্যন্ত স্বল্প সময় অপেক্ষা করতে হবে। এসব উদ্যোগের ফলে এমআইএসটির একাডেমিক সক্ষমতা প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, এমআইএসটির সকল সামরিক, অসামরিক কর্মকর্তা-কর্মচারী ও ফ্যাকাল্টি, গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের ঘাটাইলের ৪ যুবকসহ আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


টাঙ্গাইলের ঘাটাইলের ৪ যুবকসহ আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলের ৪ যুবকসহ আন্তর্জাতিক ডে/টিং সাইটে প্র/তা/র/ণা/র অভিযোগে ৭ জন গ্রে/প্তা/র
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তর্জাতিক ডে/টিং সাইটকেন্দ্রিক প্র/তা/র/ণা/র অভিযোগে সাতজনকে গ্রে/প্তা/র করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনির হোসেন (২৩), জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০),ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫),বরিশালের মুলাদীর মাসুদ আল মারুফ (২৫),নাঈম মণ্ডল (২৪)

তথ্য অনুযায়ী, গ্রে/প্তা/র ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে, বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে ভু/য়া ফেসবুক আইডি খুলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল চক্রটি।

টাঙ্গাইলের ঘাটাইলের ৪ যুবকসহ আন্তর্জাতিক ডে/টিং সাইটে প্র/তা/র/ণা/র অভিযোগে ৭ জন গ্রে/প্তা/র
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তর্জাতিক ডে/টিং সাইটকেন্দ্রিক প্র/তা/র/ণা/র অভিযোগে সাতজনকে গ্রে/প্তা/র করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনির হোসেন (২৩), জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০),ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫),বরিশালের মুলাদীর মাসুদ আল মারুফ (২৫),নাঈম মণ্ডল (২৪)

তথ্য অনুযায়ী, গ্রে/প্তা/র ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে, বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে ভু/য়া ফেসবুক আইডি খুলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল চক্রটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%