০৯:৩২ পি.এম
রাজশাহীর বাঘায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে এই শান্তি মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে সরাসরি নেতৃত্ব প্রদান করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা।
এর আগে, সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. এ. মান্নান। এছাড়া, নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য।
আরও পড়ুন: ফকিরহাটে জ্বরে আক্রান্ত ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন