প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন খোলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রাজনৈতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কনস্যুলার সেবা আরও শক্তিশালী করতে ঢাকায় একটি আবাসিক মিশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। একইসঙ্গে, তিনি বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আহ্বান জানান।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বিষয়গুলো তুলে ধরেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে তা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি যৌথ বাণিজ্য ফোরাম গঠন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।
এ সময়, হুমায়ুন কবির রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন