ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান


রাজশাহীতে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান

নৃ-গোষ্ঠীর সমৃদ্ধ

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, চর্চা ও বিকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এই উদ্দেশ্যে রাজশাহীতে রক্ষাগোলা সমন্বয় কমিটি এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি/অ্যাকাডেমির প্রাঙ্গণে সিসিবিভিও (ঈঈইঠঙ) এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ‘নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: ফকিরহাটে জ্বরে আক্রান্ত ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু

এতে নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রক্ষাগোলা সমন্বয় কমিটি ও কালচারাল একাডেমীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক কাঞ্চন শিং উরাওঁ। সভাপতিত্ব করেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর উপপরিচালক বেনজামিন টুডু, প্রশিক্ষণ কর্মকর্তা মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রসিদ, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক বার্তার প্রতিনিধি মো. ফজলুল করিম বাবলু, সাংস্কৃতিক কর্মী ও সাবেক প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুস্তাফিজুর রহমান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু। সঞ্চালনা করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সভায় রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর প্রতিনিধি, নাগরিক সমাজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর বাঘায় বিএনপির কার্যালয়ের সামনে পেট্রোল সদৃশ বস্তু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজশাহীর বাঘায় বিএনপির কার্যালয়ের সামনে পেট্রোল সদৃশ বস্তু জব্দ

রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ দুটি কাচের বোতলে পেট্রোল সদৃশ বস্তু উদ্ধার করেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে এই বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা (৭ নম্বর ওয়ার্ড) বিএনপির কার্যালয়ের সামনে কাচের বোতলের মধ্যে পেট্রোল সপিং ব্যাগে করে কে বা কারা এই বস্তু রেখে যায়। স্থানীয়রা এগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে এগুলো জব্দ করে নিয়ে যায়।

বাঘা থানার তদন্ত (ওসি) সু-প্রভাত মন্ডল বলেন, "কে বা কারা এগুলো রেখে গেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঁথিয়ায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


সাঁথিয়ায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষের মৃত্যু

পাবনার সাঁথিয়া

সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষ (৬৩) বুধবার (২৫ নভেম্বর) সাঁথিয়া পৌরসভার পালপাড়া মহল্লায় বেলা সাড়ে ১১টার দিকে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। যদিও তাঁর বাড়ি পাবনার বনওয়ারীনগর ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামে, চাকরির সুবাদে তিনি সাঁথিয়া পৌরসদরে আমৃত্যু ভাড়া বাসায় বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে স্নেহা ঘোষ সেতু জানান, বাবার দীর্ঘ প্রায় দুই বছর ধরে লিভার সিরোসিস বা যকৃতের জটিল রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সাঁথিয়া মহাশ্মশানে তাঁর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বাঘায় প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিক্ষোভ

রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দৃশ্যমান থাকায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভের পর অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখে স্থানীয়রা প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে ও অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এলাকাবাসীর প্রতিবাদের পর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার হস্তক্ষেপে দুই ঘণ্টা পর অফিসের তালা খুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি ইনামুল হক জানান, সকালে এক অভিভাবক যখন সন্তানকে বিদ্যালয়ে দিতে আসেন, তখন তিনি দেয়ালে শেখ মুজিবুর রহমানের বড় ছবি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাকে ফোন করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির কথা জানান। এরপর তিনি সেখানে গিয়ে লোকজনের সমাগম দেখতে পান।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের অফিসেও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে বলে এর আগেও অনেকে তাকে জানিয়েছেন। এ বিষয়ে তিনি একাধিকবার প্রধান শিক্ষিকাকে ছবি অপসারণের জন্য বলেছেন। তার অভিযোগ, প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন এবং বিদ্যালয়টি নিজের ইচ্ছামতো পরিচালনা করেন। ছবিটি এখনও দৃশ্যমান রাখার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও তিনি দাবি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সকাল ৯টার আগেই বিদ্যালয়ে উপস্থিত হন। এসে দেখেন, বিদ্যালয়ের বারান্দার গেটে তালা লাগানো হয়েছে। এ সময় একজন সহকারী শিক্ষক অফিসের ভেতরে অবস্থান করছিলেন এবং অন্য শিক্ষকরা বাইরে ছিলেন।

প্রধান শিক্ষিকা বলেন, পরে বারান্দার তালা খুলে দেওয়া হলেও অফিসকক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। তার দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আগে থেকেই কিছু বিষয়ে মতবিরোধ চলছিল। প্রধান শিক্ষিকা আরও বলেন, গত ৫ আগস্টের সরকারি নির্দেশনার পর বিদ্যালয়ের সব ছবি নামিয়ে রাখা হয়েছিল। বারান্দার দেয়ালে পেইন্টিং করা ছবিটিও সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়। মঙ্গলবারও তিনি ছবিটি চুন দিয়ে মোছা অবস্থায় দেখেছেন। কিন্তু বুধবার সকালে নৈশপ্রহরী বারান্দার তালা খুলে অন্য ভবনে যাওয়ার পর কে বা কারা ছবিটি পরিষ্কার করে দৃশ্যমান করেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই তার ওপর বিক্ষোভ ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম বলেন, সকালে বারান্দার তালা খুলে তিনি অন্য একটি ভবনে পরিষ্কারের কাজে যান। এ সময় কে বা কারা দেয়ালের ছবিটি পরিষ্কার করেছে, তা তিনি দেখেননি। তবে আগের দিন ছবিটি সাদা চুন দিয়ে মোছা অবস্থায় ছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ইউএনও ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকাকে বদলির আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের দেয়ালে থাকা ছবিটি কে বা কারা পরিষ্কার করে দৃশ্যমান করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শান্তি মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বাঘায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শান্তি মিছিল

রাজশাহীর বাঘায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে এই শান্তি মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে সরাসরি নেতৃত্ব প্রদান করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

এর আগে, সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. এ. মান্নান। এছাড়া, নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%