০৪:০৯ এম
অভিনেত্রী তানিয়া বৃষ্টি, যিনি ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ ৯ মাস লড়াই করে অভিনয় থেকে দূরে ছিলেন, অবশেষে সেই শঙ্কা কাটিয়ে ফিরে এসেছেন নিজের পরিচিত ছন্দে।
তিনি ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে কাজে ফিরেছেন। নাটকটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকটির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ইকসান রনি। তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য তার ফেসবুক টাইমলাইনেও দেখা গেছে।
ইকসান রনি তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
আরও পড়ুন: মাফ করবেন, ছোট ভাই ভেবে দিলজিতকে বললেন সিজিপি নেতা অভিজিৎ
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ এবং পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়া বৃষ্টি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন