ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান


মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান

জাতীয় সংসদের অধিবেশনে মুফতি আমির হামজাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি ও হট্টগোলের প্রেক্ষিতে সংসদ সদস্যদের প্রতি পরমতসহিষ্ণুতা প্রদর্শন এবং সংসদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন স্পিকার। রোববার (১৫ নভেম্বর) সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এই রুলিং ও নির্দেশনা প্রদান করেন।

অধিবেশন চলাকালে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সংসদ সদস্য আমির হামজার নাম উল্লেখ করে কয়েকজন সদস্যের মন্তব্য এবং অধিবেশন কক্ষে শব্দ করার বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে যখন একজন সদস্য আমির হামজার নাম নিয়ে প্রশ্ন করছিলেন, তখন কিছু সংখ্যক সংসদ সদস্য যেভাবে তার নাম উচ্চারণ করেছেন এবং হাউজে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ণ করে। এ বিষয়ে সংসদের অভিভাবক হিসেবে স্পিকারের কাছে রুলিং দাবি করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর জবাবে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৫ বছরের দুঃসময় ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের প্রতি সাধারণ মানুষের অনেক আস্থা ও প্রত্যাশা রয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সাধারণ মানুষ সংসদের কার্যক্রম অনেক বেশি দেখছেন এবং সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই জনগণ এই সংসদ সম্পর্কে ধারণা গঠন করবে।

আরও পড়ুন: নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমান সুযোগের আহ্বান চসিক প্রশাসকের

অতীতের সংসদগুলোর তিক্ত অভিজ্ঞতা এবং অশ্রাব্য বাক্যবিনিময়ের সংস্কৃতি পেছনে ফেলে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, আমরা এমন একটি সংসদ গড়তে চাই, যাকে নিয়ে জনগণ গর্ব করতে পারে। এর জন্য ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ এবং স্বতন্ত্র সদস্য—সবারই সমান দায়িত্ব রয়েছে।

স্পিকার আরো স্পষ্ট করেন, যদি কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করেন, তবে তা কার্যবিবরণী থেকে বাদ (এক্সপঞ্জ) দেওয়া হবে এবং প্রয়োজনবোধে অন্য সদস্যদের উত্তর দেওয়ার সুযোগও দেওয়া হবে।

বক্তব্যের শেষে স্পিকার সংসদ সদস্যদের ধৈর্য ধরে অন্যের বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের মধ্যে আরো অনেক পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন। বাকস্বাধীনতা নিয়ে আমরা সবাই গর্ব করি। অনুগ্রহ করে কোনো সদস্যের মান-সম্মান বিনষ্ট হয়, এমন আচরণ আপনারা কেউ করবেন না বলে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%