০৭:৩৬ পি.এম
গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর বিনা হাতকড়ায় নেওয়া হবে না, এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী আরও বলেন, "জিয়াউল আহসানের মতো কুখ্যাত অপরাধীদের সঙ্গে প্রযোজ্য আইনি আচরণ অব্যাহত রাখবে সরকার।" তিনি উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকলের বিচারকাজ প্রশ্নাতীত রেখে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক সংসদ সদস্যের উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান
এর আগে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া হাজির করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। একজন অভিযুক্তকে এভাবে আদালতে হাজির করায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনি ব্যবস্থার দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা হয়।
আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন সংসদ সদস্য তাহসীনা রুশদীর। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
স্পিকার আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মো. আসাদুজ্জামান বলেন, "আদালতে প্রবেশপথে বিষয়টি সরকারের নজরে আসার পরপরই আদালত থেকে বের করার সময় তাকে কুখ্যাত অপরাধী হিসেবেই বের করা হয়েছে।" তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না এবং প্রযোজ্য আইনি আচরণ অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন: নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমান সুযোগের আহ্বান চসিক প্রশাসকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন