০৩:৪০ পি.এম
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসলে সালমান আলী একজন সাইকেল মেকানিক ছিলেন। তিনি যখন কাজ চলমান রেখেছিলেন, তখন বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা সদরের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার চুনিহাড়ী পশ্চিম পাড়ায় সোলায়মান আলীর উদ্ভাবিত সোলার প্যানেল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেন, সালমান আলী ভেবেছিলেন, সোলার প্রযুক্তির উদ্ভাবন করে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আজকের দিনেও এখানকার পুরো চাহিদা সোলার প্যানেল দিয়ে পূর্ণ হচ্ছে। তিনি নিজস্ব প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে নীরবে কাজ করেছেন। এবং তিনি কীভাবে তার নিজস্ব উন্নতি করতে পারেন এবং দেশের উন্নতি করতে পারেন, সেই প্রচেষ্টাও রেখেছেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার
মন্ত্রী আরো বলেন, এজন্য আমি শিক্ষিত যুবকদের বারবার বলি, নিজেদের শক্তি দিয়ে কিছু করার চেষ্টা করুন। সোলায়মান আলী একজন সাধারণ সাইকেল মেকানিক হয়েও এই এলাকার মানুষের জন্য তার প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছেন। সরকারের পক্ষ থেকে তাকে আরও বেশি সহযোগিতা করা হবে, এই উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দলের নেতাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন