০৪:১১ পি.এম
অবশেষে অনিশ্চয়তার অবসান ঘটেছে। আবুধাবি টি-টেন লিগের আয়োজকরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে আসন্ন লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে।
পিসিবিকে খেলোয়াড়দের ছাড়ার জন্য আয়োজকরা ২ লাখ মার্কিন ডলার (যা প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য সম্মত হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো এবং পাকিস্তানি ক্রিকেটাররা পিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে।
আরও পড়ুন: বিরাট কোহলির ৪৩ রান, ৫৫ সেঞ্চুরির ওপরে সেরা ওয়ানডে ইনিংস
এর আগে পিসিবি প্রতি ক্রিকেটারের ছাড়পত্রের জন্য ১০ হাজার ডলার (১২ লাখ ৪৬ হাজার টাকা) ফি দাবি করেছিল। এই দাবি শেষ মুহূর্তে ওঠায় ফ্র্যাঞ্চাইজিগুলো সমস্যায় পড়েছিল। এমনকি পাকিস্তানি ক্রিকেটারদের পরিবর্তে বিকল্প খেলোয়াড় নেওয়ার বিষয়টিও তাদের ভাবতে হয়েছিল।
এই আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬ জন পাকিস্তানি ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ফখর জামান, নাসিম শাহ, শাদাব খান, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ এবং ফাহিম আশরাফের মতো পরিচিত খেলোয়াড়রা রয়েছেন।
আবুধাবি টি-টেন লিগের দশম আসর আগামী ৭ নভেম্বর শুরু হবে এবং ২০ নভেম্বর পর্যন্ত চলবে। পাকিস্তানি তারকাদের খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন: টাচেল: ইংল্যান্ড দলে জুড ও জোব বেলিংহ্যামের ‘অবিশ্বাস্য’ গল্পের প্রশংসা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন