ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে : নাহিদ ইসলাম


বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তিনি উল্লেখ করেন, "আমরা মনে করি এখনো বিএনপি যে সরকারে আছে, তা গায়ের জোরে আছে। অতীতেও আমরা দেখেছি গায়ের জোরে অনেকেই ক্ষমতায় ছিল তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি।"

শুক্রবার সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, "স্থানীয় নির্বাচন সামনে রেখে আমরা কর্মসূচি পালন করছি। এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সে কারণে আমরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছি। গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। ৫ বছর তাদের ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।"

আরও পড়ুন: জানা গেল মার্কিন নির্বাচনে হিজাবি নারীদের পরিচয়

তিনি বলেন, "অনৈক্য কারা সৃষ্টি করেছে এটা আপনাদের খতিয়ে দেখতে হবে। ৫ আগস্টের পর থেকে কারা শুধু নিজেদের চেয়ারের কথা বলেছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার কথা বলেছে, কিন্তু দেশ পরিবর্তনের কথা ভাবেনি, দেশের সংস্কারের কথা যারা ভাবেনি, তারাই অনৈক্য তৈরি করেছে। তারা এখন দেশের ঐক্যের কথা বলছে, যখন তারা আওয়ামী লীগকে ট্যাকেল করতে পারছে না। এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছে। তাদের নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে। সব পদক্ষেপ কিন্তু এই ছাত্র আন্দোলনের ফল। কিন্তু বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।"

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "আওয়ামী লীগ পুনর্বাসনের একটা পদক্ষেপ নিয়েছে বিএনপি। সেটা আমরা নির্বাচনের আগেও দেখেছি এখনো দেখছি— আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা আছে। আমরা বলব, এই জায়গা থেকে বিএনপির বের হয়ে আসা উচিত। জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করতে সুযোগ করে দেওয়া যে ভুল করেছে তার মাসুল কিন্তু বিএনপিকে দিতে হয়েছে, তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে। বেগম জিয়াকে বছরের পর বছর কারাগারে থেকে নিজের জীবন নিঃশেষ করতে হয়েছে।"

তিনি আরও বলেন, "সেখান থেকে বিএনপি যদি শিক্ষা না নেয়, তাহলে এর পরিণতি কী হবে তা বলতে পারি না।" এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ অন্যান্য নেতা। পরে জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন তিনি।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে। সংস্থাটি জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিত অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যদিকে দেশের অন্যান্য স্থানে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ফ্লাইট বিপর্যয়ে ব্রিটিশ এয়ারওয়েজের মুনাফা ১২% কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ফ্লাইট বিপর্যয়ে ব্রিটিশ এয়ারওয়েজের মুনাফা ১২% কমেছে

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : ব্রিটিশ এয়ারওয়েজ ও আইবেরিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি) জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা ১২ শতাংশের বেশি কমেছে, যা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটার ফলস্বরূপ।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর পরিশোধের পর তাদের মুনাফা ১২৩ কোটি ইউরো (প্রায় ১৩৭ কোটি ডলার) হয়েছে। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ১৪০ কোটি ইউরো।

এএফপি’র খবর অনুযায়ী, আইএজি জানায়, টিকিটের দাম ভালো থাকলেও ফ্লাইট পরিচালনার সক্ষমতা কমে যাওয়ার কারণে, বিভিন্ন অপ্রত্যাশিত কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন এবং বিশেষ করে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তাদের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এ প্রান্তিকে জেট ফুয়েলের পেছনে ব্যয় আগের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে।

তবে একই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৭৪ কোটি ইউরোতে দাঁড়িয়েছে।

আইএজির প্রধান নির্বাহী কর্মকর্তা লুইস গালেগো বলেন, ‘জেট ফুয়েলের অত্যন্ত উচ্চমূল্য ও কয়েকটি অপ্রত্যাশিত কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সত্ত্বেও আমরা এ প্রান্তিকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসায়িক কার্যক্রম ধরে রাখতে পেরেছি।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে। পাশাপাশি উড়োজাহাজের ইঞ্জিনসংক্রান্ত সমস্যায় প্রয়োজনীয় উড়োজাহাজের স্বল্পতা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিঘ্নের কারণে তাদের সামগ্রিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সেপ্টেম্বরেও যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশটির বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর রায়পুরায় অস্ত্র হাতে ভাইরাল যুবক নিরব মিয়া গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


নরসিংদীর রায়পুরায় অস্ত্র হাতে ভাইরাল যুবক নিরব মিয়া গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল হওয়া নিরব মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রায়পুরা পৌর শহর থেকে রায়পুরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া নিরব উপজেলার চানপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকার হুমায়ুন মিয়ার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সদাগরকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদ উদ্দিনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সরকার বাড়িতে হামলা চালায়। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে সরকারবাড়ির মোমেন সরকার (৫২) নিহত হন। ঘটনার পর ফরিদ উদ্দিনের অনুসারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। অস্ত্রধারীদের ভয়ে সরকারবাড়ির অনেক নারী-পুরুষ বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হওয়া নিরবের মতো আরো কয়েকজন অস্ত্রধারী প্রকাশ্যে সদাগরকান্দি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এতে সরকারবাড়ির লোকজনসহ স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর বিদ্যালয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদুল ইসলাম টুটুলকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। তিন দিন আগে সাইফুল্লাহ নামে আরেক যুবককে তুলে নিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছে ফরিদ উদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক হাতে অস্ত্র উঁচিয়ে ধরে অন্য হাতে মোবাইল ফোনের ক্যামেরায় নিজের ভিডিও ধারণ করছেন এক যুবক। এ সময় তার সঙ্গে অস্ত্র হাতে আরো কয়েকজনকে হাঁটতে দেখা যায়।

ভিডিওর কিছু অংশে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় বসে থাকা অবস্থায় তার হাতে একনলা বন্দুক ও কোলে হেলমেট দেখা যায়। ঘরের ভেতরে বিছানার ওপরও একটি একনলা বন্দুক ও একটি ভেস্ট পড়ে থাকতে দেখা যায়। ভিডিওর শেষাংশে হাতে বন্দুক নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করেন ওই যুবক।

এ ব্যাপারে জানতে ফরিদ উদ্দিনের মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার বলেন, "ফরিদ উদ্দিনের অনুসারীরা আমাদের একজনকে গুলি করে হত্যা করেছে। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। তাদের ভয়ে অনেক নারী-পুরুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অস্ত্রধারীদের কাছে এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। অস্ত্র উদ্ধার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করেন তিনি।"

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, "অভিযুক্ত নিরবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


সিংড়ায় বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই জনের মৃত্যু

নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগার ফলে দুই আরোহী, যারা শালা-দুলাভাই, নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আটটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার ফরিদনগর আজর দরগা নামক স্থানে।

নিহতদের মধ্যে রয়েছেন বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে ও মোটরসাইকেল চালক আবু বক্কর সিদ্দিক (৩২) এবং তার শালা একই এলাকার সাবেদ আলীর ছেলে বেলাল হোসেন (৪০)।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহতরা আপন শালা-দুলাভাই। তারা বগুড়া থেকে মোটরসাইকেলে করে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া-মহিষমারী এলাকায় এক মামার জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে মহাসড়কের ফরিদনগর আজর দরগা এলাকায় পৌঁছালে তারা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রলির পেছনে সজোরে ধাক্কা দেন। এই ঘটনায় ঘটনাস্থলেই চালক আবু বক্কর সিদ্দিক নিহত হন।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা বেলাল হোসেন গুরুতর আহত হন এবং তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তারও মৃত্যু ঘটে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%