ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি


ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি

ঝালকাঠির রাজাপুরে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

উপজেলার পালট গ্রাম নিবাসী জনম দুঃখী, অসহায় ও হতদরিদ্র জবেতন বিবিকে নতুন গৃহ নির্মাণ করে দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ভাঙা-জরাজীর্ণ, ঝড়-বৃষ্টিতে নড়বড়ে একটা ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন এই বৃদ্ধা। বৃষ্টি এলেই ঘরে পানি পড়ত, ঝড় এলেই ভেঙে পড়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটত তার। মাথা গোঁজার একটা নিরাপদ ঠাঁই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।

বিষয়টি ইউএনও রিফাত আরা মৌরির নজরে আসতেই তিনি আর দেরি করেননি। নিজ উদ্যোগে, মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত জবেতন বিবির জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

আরও পড়ুন: মাধবপুরে জাতীয় গ্রিড পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ

নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা জবেতন বিবি। ইউএনওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমার সারা জীবনের দুঃখ আজ ঘুচে গেল। আল্লাহ ম্যাডামের ভালো করুক। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব।”

ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল'র সহদর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া বাদল, ইউএনওর সফরসঙ্গী সিএ রাজু আহম্মেদ, অফিস ষ্টাফ রফিকুল ইসলাম রফিক, সম্ভাব্য জনপ্রতিনিধি সুমন হাওলাদার, যুবদল নেতা আবির আহম্মেদ রানা, নুরুজ্জামান হাওলাদার, রাকিব হোসেন, গণ্যমান্য ব্যক্তি আলমগীর শরীফ ও এলাকাবাসী ফজলুল হক শরীফ, বাহার আলী, বাদল প্রমুখ। নতুন ঘরের সামনে দাঁড়িয়ে সবার সাথে হাসিমুখে ছবি তোলেন জবেতন বিবি ও ইউএনও রিফাত আরা মৌরি।

এ সময় ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “প্রশাসনের কাজ শুধু অফিসে বসে ফাইল দেখা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব। জবেতন বিবির মতো অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা।”

স্থানীয়রা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজাপুরে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন ইউএনও রিফাত আরা মৌরি। অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়। তার এমন মানবিক উদ্যোগে রাজাপুরবাসী যেমন খুশি, তেমনি গর্বিত।

আরও পড়ুন: চাঁদপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিনসহ ৩০ নেতাকর্মী আটক

এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক কর্মকর্তারা বারবার ফিরে আসুক, আর মানবতার আলো ছড়িয়ে দিক সমাজের প্রতিটি কোণে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের দিকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা এলজিইডির কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে রাতের বেলা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

সিএমপি কমিশনার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এলজিইডি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাগুলো ভেঙে গেলেও আগুন ধরেনি। তবে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমায় আগুন জ্বলে ওঠে। প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর আগুন নিভে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন নেতৃত্ব, পাঁচ শিক্ষার্থী পেলেন দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন নেতৃত্ব, পাঁচ শিক্ষার্থী পেলেন দায়িত্ব

সরকারি তিতুমীর কলেজের রোভার স্কাউট গ্রুপের পাঁচটি ইউনিটের কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্দেশ্যে পাঁচজন রোভার স্কাউটকে সিনিয়র রোভার মেটের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আল-আমিন মির্জা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া জাহান মীম এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. মাফরুহা তাহসীন আখিঁ। অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জিন্নাত হাসান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী প্রান্ত নয়নও এই দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়। তারা আগামী এক বছরের জন্য, অর্থাৎ ৫ নভেম্বর ২০২৬ থেকে ৪ নভেম্বর ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে জিন্নাত হাসান ৩৭ নম্বর রোভার স্কাউট ইউনিট (ক), প্রান্ত নয়ন ৩৬ নম্বর রোভার স্কাউট ইউনিট (খ), সাদিয়া জাহান মীম ৭৯ নম্বর গার্ল-ইন-রোভার স্কাউট ইউনিট (ক), মাফরুহা তাহসীন আখিঁ ৩৩২ নম্বর গার্ল-ইন-রোভার স্কাউট ইউনিট (খ) এবং আল-আমিন মির্জা ৩৪০ নম্বর রোভার স্কাউট ইউনিট (গ)-এর দায়িত্ব পেয়েছেন।

এ সময় সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. নীলুফার ইয়াসমীন এবং রোভার স্কাউট লিডার মোহাম্মদ শফিকুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভার মেটদের বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী গ্রুপের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান, ব্যাজ অর্জনে সহায়তা, লগবুক লেখা এবং বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের রোভারদের সব রেকর্ড ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের দায়িত্বও পালন করতে হবে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সিনিয়র রোভার মেটবৃন্দ সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ তাদের অভিনন্দন জানান এবং রোভার স্কাউটের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ ও গ্রুপের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভার মেটবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে গ্রুপের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড দলে যোগ দিলেন বেলিংহাম ভ্রাতৃদ্বয়, বাদ পড়লেন পালমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


ইংল্যান্ড দলে যোগ দিলেন বেলিংহাম ভ্রাতৃদ্বয়, বাদ পড়লেন পালমার

বেলিংহাম ভ্রাতৃদ্বয় ঘরের উঠানে একসঙ্গে অনেকবার ফুটবল খেলেছেন। তবে পেশাদার ফুটবলে কখনোই একসঙ্গে খেলার সুযোগ হয়নি জুড বেলিংহাম ও জুব বেলিংহামের। এবার সেই বালকদ্বয় আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করবেন। ইংল্যান্ডের হয়ে তারা কাঁধে কাঁধ রেখে লড়াই করবেন।

জুড বেলিংহাম ইংল্যান্ডের জার্সিতে অনেকদিন ধরেই খেলছেন। তিনি শুধু খেলছেন না, বরং দলটির মিডফিল্ডের অন্যতম ভরসা হিসেবেও কাজ করছেন। এবার তিনি মাঝমাঠে পাশে পাচ্ছেন ছোট ভাই জুব বেলিংহামকে। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার জুব। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল আজ দল ঘোষণা করেছেন।

তবে বেলিংহাম ভাইদের সুদিনে দুঃখের সংবাদ এসেছে কোল পালমারের জন্য। বিশ্বকাপের মতো এবারও ইংল্যান্ড দলে চেলসির মিডফিল্ডারকে রাখেননি টুখেল।

জুব ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় মৌসুমে দারুণ সময় কাটাচ্ছেন। তার পারফরম্যান্সের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। এর আগে তার বড় ভাই জুডও ডর্টমুন্ডে তিন মৌসুম কাটিয়েছেন। বর্তমানে ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছেন।

নেশনস লিগের ম্যাচ সামনে রেখে দলে প্রথমবার ডাক পেয়েছেন ফুলহামের তরুণ মিডফিল্ডার জশ কিংও। এছাড়া লিভারপুলের ১৮ বছর বয়সী উইঙ্গার রিও এনগুমোহা জায়গা পেয়েছেন।

নেশনস লিগের গ্রুপ ‘এ৩’-তে ইংল্যান্ড চার ম্যাচে তিন জয় ও এক হারে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তারা ঘরের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। গত মাসে ইংলিশরা ওই দলটিকে ৭-০ গোলে পরাজিত করেছিল। অন্যদিকে আগামী ১৫ নভেম্বর স্পেনের মাঠে খেলবে তারা। নকআউট পর্ব নিশ্চিত করতে ইংল্যান্ডের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট প্রয়োজন।

ইংল্যান্ড স্কোয়াড :

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, জেসন স্টিল, জেমস ট্রাফোর্ড।

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, জেড স্পেন্স, বেন হোয়াইট, এজরি কনসা, জারেল কোয়ানশাহ, জ্যারড ব্র্যাথওয়েট, মার্ক গেহি, লুইস হল।

মিডফিল্ডার: ইলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মাইলস লুইস-স্কেলি, জেমস গার্নার, ডেকলান রাইস, জশ কিং, জুব বেলিংহাম, মরগান গিবস-হাইট।

ফরোয়ার্ড: রিও এনগুমোহা, ডমিনিক কালভার্ট-লেউইন, হ্যারি কেইন, এবেরেচি এজে, অ্যান্থনি গর্ডন, মরগান রজার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কাছ থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল প্রান্তিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


প্রধানমন্ত্রীর কাছ থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল প্রান্তিকা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উশু খেলোয়াড় প্রান্তিকা দাশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকে এস পি)-তে ভর্তির সুযোগ অর্জন করেছে। সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ভর্তির অফার লেটার গ্রহণ করে সে। এই সাফল্যে কর্ণফুলীর ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

প্রান্তিকা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে উশুর ৪৫ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করে। পরে, সে বিকেএসপির ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। ৩০৬ জন প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জনের তালিকায় স্থান করে নেয় প্রান্তিকা।

কোচ জাবেদুল ইসলামের আয়োজিত বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে আবদুল জলিল চৌধুরী স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ার সময় উশুর প্রতি তার আগ্রহ তৈরি হয়। ছয় মাসের নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের ফলে সে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে।

কোচ জাবেদুল ইসলাম মন্তব্য করেন, "প্রান্তিকার এই অর্জন আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি শুধু তাকে পথ দেখিয়েছি, সাফল্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে সে নিজেই। আমার স্বপ্ন, কর্ণফুলী থেকে আরও অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে।"

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরুদ্দিন সবুজ বলেন, "প্রান্তিকার এই অর্জন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।"

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, "প্রান্তিকার এ অর্জন উপজেলার জন্য অত্যন্ত গর্বের।" তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তরুণ প্রতিভাদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

প্রান্তিকার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক, কোচ ও ক্রীড়াপ্রেমীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, বিকেএসপির প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে সে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%