ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

হাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সেমিনার


হাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সেমিনার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টেলিওয়্যার (Intelliware) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি অনুষ্ঠিত হয় রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে ‘Intelliware for Collaborated Agents as a Service’ শীর্ষক শিরোনামে।

এ সেমিনারের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ এবং IEEE Computer Society HSTU Student Branch Chapter এর সম্মিলিত ব্যবস্থাপনায়।

আরও পড়ুন: নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়

মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার Kyung Hee University-এর Department of Artificial Intelligence এর প্রফেসর Dr. Eui-Nam Huh।

তিনি শিক্ষার্থীদের ইন্টেলিওয়্যার (IW), বিভিন্ন ধরনের এআই এজেন্ট এবং সমন্বিতভাবে কাজ করা এজেন্টভিত্তিক প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা, প্রযুক্তিগত অগ্রগতি এবং এই দুই ক্ষেত্রের সমন্বিত প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান। তিনি প্রফেসর ড. Eui-Nam Huh কে হাবিপ্রবিতে স্বাগত জানান।

তিনি উল্লেখ করেন, জাপানে অবস্থানকালীন সময়ে তিনি প্রফেসর Eui-Nam Huh এর নাম শুনেছেন। এ সময়, হাবিপ্রবির সঙ্গে তার গবেষণাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সাধারণ সম্পাদক মোবাশ্বির

প্রফেসর ড. Eui-Nam Huh হাবিপ্রবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসাইনের পোস্টডক্টরাল গবেষণার সুপারভাইজার ছিলেন। তার এই সফর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আশিস কুমার মণ্ডল এবং সিএসই অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। তিনি IEEE Computer Society Bangladesh Chapter এর রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং IEEE Computer Society HSTU Student Branch Chapter এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম আজ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বান্দরবান, ১ নভেম্বর ২০২৬ : আজ জেলায় গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মনজুরুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল এবং ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রহমান।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে এবং বান্দরবান সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, যাতে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবামূলক কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে গ্রাম পুলিশ একটি আরও দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা উচিত। তিনি উল্লেখ করেন, "রোগীদের ভালোবেসে চিকিৎসা দিলে অনেক সমস্যার সমাধান সম্ভব।"

তিনি রোববার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি দেশের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে বলেন, "আমাদের রাজনৈতিক অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম হলো দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এটি জনগণের মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও আমরা সব মানুষের দোরগোড়ায় সেই সেবা পৌঁছে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।"

তিনি আরও বলেন, "গ্রামের সাধারণ মানুষ এখনও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতে কিছু শয্যা থাকলেও সেখানে অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক সেবা পাচ্ছে না। আমাদের গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা প্রায় নেই বললেই চলে।"

স্বাস্থ্য খাতের বিভিন্ন অসংগতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "আগের সরকারের আমলে কেনা অনেক চিকিৎসা সরঞ্জাম এখনও বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। আমি ঠাকুরগাঁও হাসপাতালে দেখেছি, বিদ্যুৎ উৎপাদনের জেনারেটর আছে কিন্তু তেল বরাদ্দ নেই। অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই। এই সিস্টেম ঠিক করতে না পারলে শুধু বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়। মেশিন আনা হলেও তা চালানোর জন্য টেকনিশিয়ান বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেই। এই অবস্থার পরিবর্তন জরুরি।"

চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, "আমাদের দেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী ও আন্তরিক। তবে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে হৃদয়ের অভাব বা মানবিক দৃষ্টিভঙ্গির অভাব অনেক সময় পরিলক্ষিত হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রতি মানবিক হতে হবে।"

অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, "দেশের স্বাস্থ্য খাতে অনেক কাজ বাকি। প্রধানমন্ত্রী এবং আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগ্রহী। জিয়াউর রহমান স্বাস্থ্য খাতে অনেক গুরুত্ব দিয়েছিলেন এবং খালেদা জিয়া প্রতিটি জেলা-উপজেলায় শয্যা বাড়িয়েছিলেন। আশা করছি, বর্তমান সরকার দেশের গরিব সাধারণ মানুষের জন্য উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে মাটি খুঁড়তে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেলের মতো দেখতে বস্তু উদ্ধার হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ভিটি জমিতে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য শ্রমিকরা মাটি কাটছিলেন। এ সময় শ্রমিকদের কোদালের আঘাতে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। শ্রমিকরা সেটি মর্টার শেলের মতো মনে করে জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে জানান। পরে তিনি চৌদ্দগ্রাম থানা পুলিশকে অবহিত করেন। উদ্ধার হওয়া বস্তুটি কত বছরের পুরোনো, কীভাবে সেখানে এসেছে অথবা এটি কোন ধরনের বিস্ফোরক তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা ও নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) টিমকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধি অনুযায়ী বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলে ভর্তি হলো ৮ বছরের হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


বাদাম বিক্রির জীবন থেকে স্কুলে ভর্তি হলো ৮ বছরের হাসান

জীবিকার প্রয়োজনের কারণে যে বয়সে শিশুদের হাতে বই-খাতা থাকার কথা, সেই আট বছর বয়সে রাস্তায় বাদাম বিক্রি করতে বাধ্য হচ্ছিল শিশু হাসান। বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকটের কারণে শৈশবেই তাকে উপার্জনের পথে নামতে হয়েছিল। তবে শিশুটির এই দুর্দশার কথা জানতে পেরে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম তার পাশে দাঁড়িয়েছেন। তিনি হাসানকে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে বই-খাতা প্রদান করেছেন এবং স্কুলে ভর্তির ব্যবস্থা করেছেন, পাশাপাশি পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে হাসান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ফরিদা খানম কথা বলেন। এ সময় তিনি তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে হাসানের পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, হাসানের বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তিন ভাই, এক বোন ও মাকে নিয়ে বারিধারার একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে আট বছর বয়সী হাসান। পরিবারের অভাবের কারণে বাধ্য হয়ে সে বাদাম বিক্রি শুরু করে।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম মন্তব্য করেন, ‘শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুই যেন দারিদ্র্য কিংবা পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশুর হাতে শ্রমের বোঝা নয়, বই-খাতা তুলে দিতে হবে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘হাসানের মতো সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক সহায়তা নয়, বরং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি দায়িত্বশীল উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিশু তার শৈশব ফিরে পাক, নিয়মিত পড়াশোনা করুক এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ লাভ করুক। সমাজের কোনো শিশুই যেন প্রতিকূলতার কারণে শিক্ষার সুযোগ থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

জেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপের ফলে হাসান ও তার পরিবার নতুন আশার আলো দেখছে। বাদামের থলে রেখে এবার সত্যিকার স্কুলের আঙিনায় পা রাখার স্বপ্ন দেখছে ছোট্ট হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%