০৯:২০ পি.এম
বান্দরবান, ১ নভেম্বর ২০২৬ : আজ জেলায় গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মনজুরুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল এবং ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রহমান।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বজ্রপাত রোধে মাসব্যাপী তালবীজ রোপণ শুরু
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে এবং বান্দরবান সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, যাতে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবামূলক কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে গ্রাম পুলিশ একটি আরও দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে উঠবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন