প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টেলিওয়্যার (Intelliware) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটি অনুষ্ঠিত হয় রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে ‘Intelliware for Collaborated Agents as a Service’ শীর্ষক শিরোনামে।
এ সেমিনারের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ এবং IEEE Computer Society HSTU Student Branch Chapter এর সম্মিলিত ব্যবস্থাপনায়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার Kyung Hee University-এর Department of Artificial Intelligence এর প্রফেসর Dr. Eui-Nam Huh।
তিনি শিক্ষার্থীদের ইন্টেলিওয়্যার (IW), বিভিন্ন ধরনের এআই এজেন্ট এবং সমন্বিতভাবে কাজ করা এজেন্টভিত্তিক প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা, প্রযুক্তিগত অগ্রগতি এবং এই দুই ক্ষেত্রের সমন্বিত প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান। তিনি প্রফেসর ড. Eui-Nam Huh কে হাবিপ্রবিতে স্বাগত জানান।
তিনি উল্লেখ করেন, জাপানে অবস্থানকালীন সময়ে তিনি প্রফেসর Eui-Nam Huh এর নাম শুনেছেন। এ সময়, হাবিপ্রবির সঙ্গে তার গবেষণাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
প্রফেসর ড. Eui-Nam Huh হাবিপ্রবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসাইনের পোস্টডক্টরাল গবেষণার সুপারভাইজার ছিলেন। তার এই সফর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আশিস কুমার মণ্ডল এবং সিএসই অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। তিনি IEEE Computer Society Bangladesh Chapter এর রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং IEEE Computer Society HSTU Student Branch Chapter এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন